আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকের পোষ্টের মাঝে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেশ কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে তবে সময়ের অভাবে খুব একটা ফটোগ্রাফি করা হয় না। তারপরও নিজের ভালোলাগা থেকে চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার। আজকে দুপুরবেলায় বাড়িতে থেকে যখন দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন কিছু ফটোগ্রাফি করেছিলাম। আর সেই ফটোগ্রাফি গুলাই মূলত আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন তাহলে এবারে একে একে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

IMG_20240524_151854-02.jpeg

IMG_20240524_151850-01.jpeg

লোকেশন

প্রথমে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সাদা কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো সাদা কালারসহ আরো কালারের হয়ে থাকে। আমার যতটুকু মনে আছে আমি সাদা কালার এবং গোলাপী কালারের নয়নতারা ফুল দেখেছি। যাইহোক এই ফুলের ফটোগ্রাফি টা আমাদের এক প্রতিবেশীর বাড়ি থেকে করেছিলাম। প্রতিদিনই যাওয়ার পথে ফুলগুলো চোখে বাধে কিন্তু কখনো ফটোগ্রাফি করা হয়নি। আজকে দুপুর বেলায় যখন যাচ্ছিলাম তখন আর না ভেবে দুইটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20240524_151835-01.jpeg

লোকেশন

এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটার মাঝে ফুটে উঠেছে সবুজ গাছপালার ওপর সুন্দর আকাশ। আজকে দুপুরে যাওয়ার সময় এরকম একটি দৃশ্য দেখতে পেয়ে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন।

IMG_20240524_151759-01.jpeg

IMG_20240524_151818-01.jpeg

লোকেশন

এবারে আপনারা উপরে যে ফটোগ্রাফিগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে মূলত ডুমুর ফলের ফটোগ্রাফি। ডুমুর ফলগুলো দেখতে ছোট ছোট গোল গোল হয়ে থাকে। এই ডুমুর ফলের গাছগুলো আমাদের এলাকায় অনেক দেখা যায়।এই ফলগুলো চাইলে খাওয়াও যায়। আমি এই ফল গুলোকে একটি স্যার কে কাঁচা খেতে দেখেছি। আবার চাইলে ডুমুর ফলগুলো রান্না করেও খাওয়া যায়। আপনাদের এলাকায় এই গাছগুলো দেখা যায় কিনা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

IMG_20240524_152244-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটি সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে আমরা দেখতে পাই রাস্তার দুই পাশে দুইটা বড় গাছ,আশেপাশে কিছু ঘর বাড়ি এবং উপরে মেঘযুক্ত সুন্দর আকাশ। সব মিলিয়ে দৃশ্যটি দেখতে ভালোই লাগছিল তাই একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20240524_152318-01.jpeg

লোকেশন

উপরে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত একটি বন্য ফুলের ফটোগ্রাফি। এই গাছগুলোকে আমাদের এলাকায় রাস্তার ধার সহ আরো বেশ কয়েক জায়গায় দেখা যায়। সেই ছোটবেলা থেকেই এই গাছগুলো দেখে আসছি। এই গাছের ফুল গুলো দেখতে বেশ সুন্দর হয় তবে গাছটি সম্পূর্ণ কাটাযুক্ত হয়ে থাকে। আজকে রাস্তার ধারে এই ফুলগুলোকে দেখতে পেয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করছিলাম। সেই সময় বাতাস হওয়ার কারণে ফটোগ্রাফি করতে পারছিলাম না,আর তার জন্য ক্লিক করতে হয়েছিল অনেক বার। তো শেষমেষ এই ফটোগ্রাফি টা একটু ভালো হয়েছিল, তাই এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11
ক্যামেরাঃ13 mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকে শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। যেটা করতে আমিও পছন্দ করি । প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আপনি ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন বিশেষ করে বন্যফুলের ফটোগ্রাফি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আগে কখনো এই ধরনের বন্যফুলের ফটোগ্রাফি দেখতে পায়নি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বন্য ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

সবুজ প্রকৃতির মধ্যে সুন্দর নীল আকাশ। এইরকম প্রকৃতির যেন কোন তুলনা হয় না। দারুণ করেছেন ফটোগ্রাফি টা ভাই। আমাদের এলাকায় ডুমুর গাছ মাএ একটা। ডুমুরের নাকী ঔষধি গুণ আছে। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ভাই। নয়নতারা ফুলটা বেশ আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

জি ভাই আমিও শুনেছি ডুমুরের নাকি ঔষধি গুন আছে। যাইহোক ধন্যবাদ ভাই গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই দারুণ হয়েছে ভাই। আসলে নয়নতারা ফুল আমার নিজের অনেক বেশি পছন্দের। আপনি তো খুবই চমৎকারভাবে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন। মাঝে মাঝে যখন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখি তখন অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনার তোলা সুন্দর সুন্দর ফটোগ্রাফিক গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। যেখানে ফুল থেকে শুরু করে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। প্রাকৃতিক পরিবেশের ফটোটা বেশ দারুন ছিল।

 2 years ago 

জি ভাই চেষ্টা করেছি যতটুক সম্ভব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। ডুমুর ফলগুলো অনেকদিন হলো খাওয়া হয়না। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। হলুদ রঙের বন্য ফুল এর আগে কখনো দেখা হয়নি। এই গাছের পাতাগুলো বেশ অদ্ভুত দেখতে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ঠিক বলেছেন,এই গাছগুলোর পাতাগুলো একটু অন্যরকম দেখতে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

হলুদ রঙের ফুলটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই ফুলগুলো এর আগে দেখেছি বলে মনে হচ্ছে না। এছাড়া নয়নতারা ফুলের ফটোগ্রাফিও দারুন হয়েছে। সাদা রঙের নয়নতারা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

যাক আজকের ফটোগ্রাফির মাধ্যমে আপনাকে নতুন একটি ফুল দেখাতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38