সাতটি ছবিতে আজকের ব্লগ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব। আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি এগুলো কিছুদিন আগের তোলা। সবগুলো ছবির ডিটেলস আমি নিচে লিখে দিলাম।
রাজাঝীর দিঘি বা লালদিঘির পাড়ের উপরের অংশে এই সুন্দর ফুল গাছগুলো লাগানো রয়েছে। গাছগুলো হলো পাতাবাহার গাছ। এগুলো আমার শ্বশুরবাড়িতে বাড়ির সামনে রয়েছে অনেক সুন্দর লাগে। গাছে ফুলে পরিপূর্ণ রয়েছে তার পাশাপাশি সবুজ পাতায় ভরা দেখতে। এই ফুলগাছ গুলো দেখতে অসাধারণ লাগে।
দিঘীরপাড়ের দক্ষিণ অংশে দাঁড়ালে এই ভবনটি খুব সুন্দরভাবে দেখা যায়। গন্ধরাজ ফুল গাছের ফাঁকে আমি এই ভবনের ছবি তুললাম। যদিও অনেকগুলো ছবি তুলেছি তবে আপনাদের মাঝে একটি ছবি শেয়ার করলাম। তার পাশাপাশি চারদিকের পরিবেশ নিয়ে ছবিটা খুব ভালো লাগে আমার কাছে।
এই ঝরনার সামনের সরাসরি একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। কিন্তু একটু দূর থেকে পুরো ঝরনাসহ এরিয়াটা খুব সুন্দর লাগে। ঝর্ণার চারপাশের গোল অংশটাতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। বাচ্চারা এখানে গিয়ে খেলা করতে খুব বেশি আনন্দ পায়। নিভৃত বারবার চেষ্টা করছিলো পানি ধরতে। যদিও আমি তাকে ধরতে দেইনি, চলে এসেছিলাম সেখান থেকে।
দা, বটি এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান এটি। এখানে অনেকগুলো জিনিস খুঁজে পাওয়া যায়। আমরা এখানে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তাই ভাবলাম একটা ছবি তুলে নেয়া যাক। তবে আমি ধাপে ধাপে কয়েকটি ছবি তুলেছিলাম। সবগুলো জিনিস নিয়ে একসাথে একটা ছবি এখানে।
এই জিনিসগুলো অনেকের চেনা। কারণ এটি ছাড়া আমাদের প্রিয় ভর্তা খাওয়া হয় না।শিল নোড়া দিয়ে যে ভর্তা তৈরি করা হয় তা অনেক বেশি সুস্বাদু হয়।তাছাড়া এই শিল নোড়া একসময় প্রতিদিনকার প্রয়োজন ছিল মশলাপাতি বেটে নেয়ার জন্য।আর এখন সবকিছু রেডিমেড পাওয়া যায় আর ব্লেন্ডার তো রয়েছেই।
হামানদিস্তা নাম মনে হয় এটির।যাইহোক ইন্সট্যান্ট অল্প পরিমাণ মসলা থেঁতো করার জন্য উপযোগী একটা জিনিস।আমি মাঝারী সাইজেরটা নিয়েছিলাম।তাছাড়া আমার বড়মাকে দেখেছি এগুলোতে পান থেঁতো করে খেতে,আমরাও কত খেয়েছি সেই থেঁতো করা পান।
এটি সন্ধ্যাবেলার ছবি। দিন শেষে সূর্য অস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছিল।আর আকাশ একদম পরিষ্কার ছিল।মুহূর্তটা আমার খুব ভালো লেগেছিল।
এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেনডম ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অপরূপ সুন্দরময় ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার এলোমেলো প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। পানির ঝর্ণা দেখতে দারুন লাগছে। আমার কাছেও এখন ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগছে। আপনি প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সবশেষের সন্ধ্যাবেলার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করছে দেখতে আমার খুবই ভালো লাগে একটি ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো সৌন্দর্য একত্রে উপভোগ করা যায়।
খুবই সুন্দর আলোকচিত্র উপস্থাপন করেছেন বিশেষ করে পানির ফোয়ারা এবং আকাশের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো ছিল।
আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এসব ফটোগ্রাফির মধ্যে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এছাড়া ঝরনার ফটোগ্রাফি টা দারুন হয়েছে চারপাশে দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন আপু।দেখতে খুব ভালো লাগলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি গন্ধরাজ ফুল গাছের ফাঁকে বিল্ডিংটি খুব সুন্দর লাগছে।সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সব সময়ের জন্য সুন্দর লাগে।সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল আপু দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে বেশ ভালোই লাগে ফুলের, প্রকৃতির এবং এমন সুন্দর সুন্দর জিনিসের দৃশ্য। আমার তো দা-বটি এবং কাঠের জিনিস গুলো দেখতে অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ধন্যবাদ আপু ইউনিক ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর করে সাতটি ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। তবে আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো আমার কাছে ৪ ও ৫ এবং ৬ নম্বর ফটোগ্রাফিটি। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি একটি ব্লগ তৈরি করে আমাদের উপস্থিত হয়েছেন। যেখানে রয়েছে ঝরনার দৃশ্য, ফুল দৃশ্য, অন্য প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দৃশ্য। সমস্ত ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।