ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ||সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব। এই ফটোগ্রাফির মধ্যে বেশ কিছু ফটোগ্রাফি একটি নার্সারিতে তোলা। সকলেরই জানা রয়েছে ফুলের নার্সারি গুলোতে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। এগুলো বিক্রি জন্যই রাখা হয়। তাছাড়া অনেক রকমের ফুল থাকার কারণে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। তাই যখন সময় হয় নার্সারিতে গিয়ে বেশ কিছু ছবি তুলে নিয়ে আসি। কারণ অনেক সময় এগুলোর প্রয়োজন পড়ে। আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাইহোক সবকিছু মিলিয়ে আজকের রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেনডম ফটোগ্রাফি গুলো।
বন্ধুরা এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁটামুকুট ফুল। এই ফুলটি আমি নার্সারি থেকে ফটোগ্রাফি করেছিলাম। আসলে নার্সারিতে মাঝেমধ্যে গেলে বিভিন্ন রকম ফটোগ্রাফি করি। কারণ সেখানে অনেক ধরনের ফুল পাওয়া যায়। তখন কিছু ফটোগ্রাফি করে রাখলে পরে সে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরতে সুযোগ হয়।
এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম আমার জানা নেই। তবে এই ফুলটির ফটোগ্রাফিও কিন্তু আমি একই নার্সারি থেকে করেছি। কারণ একটু আগে বলেছিলাম নার্সারিতে গেলে বিভিন্ন রকম ফুল দেখতে পাই। সেখান থেকে এই ফটোগ্রাফি গুলো করা। আর সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
লাল কালারের ফুলটি দেখতে বেশ চমৎকার ছিল। তবে লাল কালার অনেক সময় ক্যামেরায় যথাযথভাবে প্রকাশ পায় না। যার কারণে একটু ব্যতিক্রমই ফটোগ্রাফিতে ফুটে উঠে। যাই হোক এই ফটোগ্রাফিটি আমি একই নার্সারি থেকে করেছি এবং সেখান থেকে একটি ফটো আপনাদের মাঝে তুলে ধরলাম।
এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি আমার ছোট ভাই একটা জায়গাতে কুড়িয়ে পেয়েছে। এটা সে পথে কুড়িয়ে পাওয়ার পরে বাসায় নিয়ে এসেছিল। তখন আমি রাত্রিবেলায় এই ফটোগ্রাফি করেছিলাম। সেখানকার একটি ফটো আপনাদের মাঝে তুলে ধরলাম।
এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনিয়া ফুল। আর এই ফুলটি বেশ চমৎকার এবং এটিও আমি একই নার্সারি থেকে ফটোগ্রাফি করেছিলাম। আসলে মাঝেমধ্যে ফটোগ্রাফি করার জন্য মন চায় কিন্তু সময় সুযোগ হয়ে উঠে না ফটোগ্রাফি করার। কিন্তু মাঝে মধ্যে যদি কোন নার্সারিতে যাই তখন অনেকগুলো ফটোগ্রাফি করে ফেলতে পারি। এতে করে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ হয়।
এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়ন তারা ফুল। এটি আপনারা সবাই জানেন এই ফুলের মধ্যে সাতটি জাত রয়েছে এবং সাতটি কালারের। আর এখান থেকে আমি শুধু সাদা জাতের যে ফুলটি হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এটিও কিন্তু একই নার্সারি থেকে ফটোগ্রাফি করা।
বিকেলবেলা হাঁটতে গিয়ে রাস্তার পাশে দেখতে পাই বন্যফুল। তখন এ ফুল গুলো দেখতে চমৎকার লাগছিল। তাই সেখানে দাঁড়িয়ে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। আর সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেনডম ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার পোস্টটি সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।,ভালো লাগে যখন আমার পোস্ট কেউ সাপোর্ট করে।
ফটোগ্রাফি মানেই নতুন কিছু ফটো ৷ আর তাই তো ফটোগ্রাফ কে এতো বেশি ভালো বাসি ৷ সত্যি অনেক ভালো লাগছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ৷ প্রত্যেক টি ফুলের ছবি দূদান্ত ছিল ৷ বিশেষ করে জিনিয়া ফুল টি অনেক সুন্দর ছিল ৷
সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।।
সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন নার্সারি থেকে ঠিক বলছেন আসলে যে কোন কিছু ফটোগ্রাফি করে রাখলে প্রয়োজন পড়ে। সুন্দর কিছু নয়তারা ফুল এবং বন্যফুল ফুলের ফটোগ্রাফি নিয়েছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ফুল অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সবসময় সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন।
আপনি আজকে একদম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগলো। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এর মধ্যে ব্যতিক্রম একটি ফটোগ্রাফি ছিল সেটা হল কবুতরের। কবুতর অনেক ভালো লাগে আমার।আপনি ফটোগ্রাফি সাথে সাথে চমৎকার বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
কবুতর আমার ও অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
প্রতিটি ফুলের ছবি অনেক সুন্দর লাগছে আপু। আপনার তোলা ফুলের ছবি গুলো অসাধারন সুন্দর লাগছে। দক্ষতা ছাড়া এমন সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব না। এমন নিখুঁত ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব চমৎকার অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
ফটোগ্রাফি করতে আমার নিজেরও খুব ভালো লাগে। এখন তো এমন হয়েছে যে রাস্তা ঘাটে বেরোলেই কোন ভালো জিনিস দেখলে ক্যামেরাবন্দি করতে ভুল করি না। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফির খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ৫ নম্বর ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার উপস্থাপনাও অসাধারণ ছিল।
আপনার কাছে ভালো লেগেছে যেনে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছেন। তবে আপনি ঠিক বলেছেন নার্সারি বাগানে গেলে অনেক ধরনের ফুল দেখা যায়। তবে আমি ও সময় ফেলে নার্সারি বাগানে যাই। ফুলের ফটোগ্রাফি করার জন্য। তবে আমার কাছে বেশি ভালো লাগলো কবুতরের ফটোগ্রাফিটি। যেটি আপনার বাইয়ে কুড়িয়ে পেয়েছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভালো লাগলো জেনে যে আপনিও সময় পেলে নার্সারিতে জান ধন্যবাদ মন্তব্য করার জন্য।
সাত রকমের সাতটি ফটো নিয়ে আজকের পোস্ট সাজিয়েছেন দেখে আমার ভালো লেগেছে। তবে বেশিরভাগ লক্ষ্য করলাম ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্যে। পাশাপাশি কবুতরের ফটোগ্রাফি টা অনেক সুন্দর ছিল।
অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন সর্বদায় এই কামনা করি ।।
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে করা আজকের পোস্টটি বেশ ভালো লাগলো আপু । আপনি সবগুলো ফটোগ্রাফি বেশ ভালই করেছেন। সেই ফটোগ্রাফি গুলোর মধ্যে কাঁটামুকুট এবং জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার বেশ দারুন লেগেছে। যেসব ফুলের ফটোগ্রাফি নার্সারি থেকে তোলা সেগুলো দেখেই বোঝা যাচ্ছে আপু। নার্সারিতে গিয়ে এরকম ফুটে থাকা ফুল দেখতে বেশ সুন্দরই লাগে।
আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যেনে আনন্দ দিতে হলাম ধন্যবাদ ভাল থাকবেন।।,