$puss কয়েন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,৮ সেপ্টেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে লোভনীয় একটা জিনিস শেয়ার করার জন্য হাজির হয়েছি। বর্তমান সময়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যের পছন্দের একটা নাম হচ্ছে $puss । আমি কমিউনিটিতে বিভিন্ন মানুষের পোস্ট করে লক্ষ্য করে দেখলাম এই কয়েন সম্পর্কে এক এক জন একেক রকমের ধারণা আমাদের মাঝে শেয়ার করেছে। এক একজনের এই কয়েন সম্পর্কে যে অনুভূতি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সবথেকে বেশি ভালো লেগেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে পেরে। যেহেতু এই পায়েল আমি খুব একটা বেশি পরিমাণে ক্রয় করতে পারেনি তাই আমি তেমন কোন ভবিষ্যৎ পরিকল্পনা এখনো নির্ধারণ করেনি। তারপরেও আমি যে ভবিষ্যৎ পরিকল্পনা মনে মনে নির্ধারণ করেছি সেটা হচ্ছে এই কয়েনটাকে হোল্ড রাখা। কেননা এক অনেকেই যারা প্রথম সময়ে এটা কিনেছে তারা বর্তমান সময়ের লাভবান হয়ে গিয়েছে কিন্তু আমি যেহেতু পরে কিনেছি আর পরিমাণে কম কিনেছি তাই আমার লাভের পরিমাণটা এখন অনেক কম। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে দীর্ঘ সময় জমা করে রাখো সময়ের পরিমাণ কয়েক বছর অথবা ৭-৮ বছরও হতে পারে।
এক কথায় এই আমি যেহেতু বেশি দামে অল্প পরিমাণে কয়েন কিনেছি তাই আমাকে লাভবান হতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করার কোন বিকল্প নেই। আমি আশাবাদী যে আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য ব্যতীত অন্যান্য কমিউনিটি সদস্যরা ও একটা সময় এটাকে ক্রয় করবে এবং এটা বড় বড় মার্কেটপ্লেসে যুক্ত হবে। যখনই এটা বড় বড় মার্কেটপ্লেসে যুক্ত হবে তখনই এখানে ইন্ডাস্টরের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে আর সেই সময়টাতে এর দাম বৃদ্ধি পাওয়াটা খুব একটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। এর জন্য বেশি বেশি করে এই কয়েনটা নিয়ে আমাদের সকলকে প্রমোশন করতে হবে। যত মানুষের সামনে এটা পৌঁছাবে এটার ভ্যালু বৃদ্ধি পাবার সম্ভাবনা ততটাই বেশি।
অনেকের হয়তোবা ধারণা করে রেখেছে যে এই দামে গেলে সে কয়েন বিক্রয় করবে কিন্তু আমি এখন পর্যন্ত তেমন কোন ধারণা করিনি। প্রাথমিকভাবে আমি চিন্তা করে রেখেছি যে এই কয়েন এর দাম অন্তত এক ডলারের উপরে না যাওয়া পর্যন্ত আমি বিক্রয় করব না। কারণ এক ডলারের উপরে গেলে আমার ভবিষ্যতে যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ করাটা সহজ হয়ে যাবে। আর যদি আমি কম দামে এটাকে এখনই বিক্রয় করে দেই প্রাথমিকভাবে কিছুটা লাভ হবে কিন্তু কাজের কাজ হবে না। সেজন্য ভবিষ্যতকে সুন্দর করার জন্য এবং নিজের মনের মাঝে থাকা স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাকে এটাকে হোল্ড রাখতেই হবে।
এই কয়েন সম্পর্কে আপনারা কেমন ভবিষ্যৎ চিন্তা ধারা গ্রহণ করেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
দোয়া রইল আপনার স্বপ্ন গুলো যেনো পুরন হয়। পুষ কয়েন নিয়ে আমরা সকলেই আশাবাদী। পুষ কয়েন এর মাধ্যমে সবার স্বপ্ন গুলো পুরন হোক এই কামনাই করি।
আমারও একটা আশা ভাইয়া পুষ কয়েন আরো এগিয়ে যাক।
আপনার পুশ নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আমাদের সবার উচিত পুশ গুলো ভবিষ্যতের জন্য হোন্ড করে রাখা। সত্যি পুশ এভাবে এগিয়ে গেল হয়তো আমরা সবাই লাভবান হতে পারবো।
জি আপু আপনি ঠিক বলেছেন আমাদের সবারই পুষ কয়েন হোল্ড করে রাখা উচিত।
আপনার মত আমিও অনেক বেশি দামে কয়েন কিনেছি তাই লাভবান হতে একটু সময় এবং ধৈর্যের প্রয়োজন।পুষ কয়েন নিয়ে আমাদের যে পরিকল্পনা আশা করি সব বাস্তবে পরিণত হবে।পুষ কয়েন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনার সকল আশা পূরণ হোক এই প্রত্যাশাই করছি। সত্যিই এই পুশ কয়েন নিয়ে আমাদের প্রত্যেকেরই অনেক স্বপ্ন এবং ভবিষ্যৎ চিন্তা।পুশ কয়েন নিয়ে আপনার চিন্তাধারা পড়ে বেশ ভালো লাগলো আপু।
আশা করছি পুষ কয়েন আরও এগিয়ে যাবে। ধন্যবাদ আপু।