"বিষাক্ত টেপা মাছের ফটোগ্রাফী"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বিষাক্ত টেপা মাছের ফটোগ্রাফী:
এটি একটি টেপা মাছ।এই মাছটি সমুদ্রে কিংবা নদীর এলো জলে বেশি পাওয়া যায়।তবে কয়েকদিন আগে আমার বাবা আমাদের বাড়ির সামনে ক্যানেলে মাছ ধরতে গিয়ে পেয়েছিলেন।তাই বাড়িতে আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলেন।এই ছবিতে টেপা মাছটি এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে তোতাপাখির মতো কথা বলছে।
এই টেপা মাছকে অনেকেই আবার পটকা মাছ ও মোটা পেটের মাছ বলে থাকেন।এই মাছটি এতটাই ফুলে ফেঁপে উঠেছে একদম একটি ফুটবলের মতো গোল দেখতে লাগছে।টেপা মাছের অনেক প্রজাতি রয়েছে।
টেপা মাছ খুবই বিষাক্ত।কারন এর পেটে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে। এই মাছটি প্রথম অবস্থায় কিংবা জলে স্বাভাবিক অবস্থায় থাকে।তবে এর গায়ের রং আমার কাছে কিছুটা আর্মির পোশাকের মতো দেখতে লাগে।
টেপা মাছ খেতে অসম্ভব সুস্বাদু ।তবে খুবই সাবধানে এটি কেটে বিষাক্ত পদার্থ ফেলে দিতে হয়।এই মাছটি বিদেশে খাদ্য হিসেবে খুবই চলে এবং চড়া দামে বিক্রিও হয়।তাছাড়া অনেক মানুষের মৃত্যুও হয়েছে এই মাছ খেয়ে। তাই এই মাছ কাটার পদ্ধতি জেনে খাওয়া উচিত।
আমাদের এলাকাতেও কয়েকজন মারা গিয়েছিল এই মাছ খেয়ে। তবে পরে কখনো শেয়ার করবো সেই গল্প।প্রথম দিকে এই মাছটি ফুলছিল না।কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ফুলে উঠছিল।আবার চুপসে যাচ্ছিল।
টেপা মাছের চামড়া খুবই শক্ত হয় এবং পেটের নিচে কেমন কাঁটাযুক্ত থাকে।আমার বাবা এই মাছের মুখে হালকা ফু দিতেই এটি বেলুনের মতো ফুলে গেল।যেটা দেখতে একদম ফুটবলের মতো লাগছিল।এটি পুকুরে ছাড়লে অনেক বড় হয়।কিন্তু আমরা যেহেতু এই মাছ খাওয়ার পদ্ধতি জানি না সেহেতু এটি আবার ক্যানেলে জ্যান্ত অবস্থায় ছেড়ে দিয়েছি।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের মাছের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
@tipu curate
Thank you💝.
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Thank you so much.💚
এই টেপা মাছ গুলো আমাদের এদিকে বর্তমানে দেখা যায় না বলেই চলে। আপনার প্রত্যেকটি টেপা মাছের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। টেপা মাছ খেলে একটু ভেছে খেতে হবে তবে মানুষ মারা যায় এটা কখনো শুনিনি।যাইহোক আপু মাছ গুলো কিন্তু দারুণ।
আপু এই মাছ খেয়ে অনেকেই মারা গেছেন, ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বিষাক্ত টেপা মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি আগে কখনো হয়তো এই মাছ হয়তো দেখিনি। কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে আজকে দেখতে পেলাম। কিন্তু এই মাত্র এত বিষাক্ত তাও জানতাম না আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরে ভালো লাগলো। এই মাছ খেলে তবে মানুষ মারা যেতে পারে।
এখন দেখে নিলেন,ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
টেপা মাছের ফটোগ্রাফি গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের বাসায় যখন যেতাম তখন মাঝে মাঝে পুকুর থেকে মাছ তোলা হতো। যখন এই মাছগুলো দেখতাম তখন আমি বারবার বলতাম এগুলো নিচ্ছ না কেন। দেখতে কি সুন্দর। অনেকে আবার মুখে ফু দিয়ে পেট বড় করত। আসলে সেই দিনগুলো মনে পড়ে গেল আজকে। যাইহোক এই মাছ বিষাক্ত সেটা খুব একটা জানা ছিল না।
আপু ,খুবই বিষাক্ত মাছ এটি।তাই অনেকেই খায় না ভয়ে,ধন্যবাদ আপনাকে।
বর্ষাকালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকে সেই সময় জেলেরা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের টেপা মাছ যেগুলো ফেলে দেওয়া হয় ছোটবেলায় আমি এটা মাছগুলো দিয়ে এভাবে ফুলিয়ে দারুন মজা উপভোগ করেছি। অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি।
আমি তো এই মাছ দেখে এখনো মজা পাই,ধন্যবাদ ভাইয়া।
আমার কাছে কিন্তু এই মাছটি একেবারে নতুন মনে হয়েছে। আমার মনে হয় এই মাছটি আমি আজকে প্রথম বার দেখেছি এবং মাছটির নাম আমি আজকে প্রথমবার শুনেছি। এটা দেখছি প্রচুর পরিমাণ এর মোটা। এটি খুবই বিষাক্ত একটি মাছ তা আপনার পোষ্টের মাধ্যমে জেনে এবং মাছটির সম্পর্কে বিস্তারিত জেনে ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে মাছটির ফটোগ্রাফি করলেন আপনি। সম্পূর্ণটা ভালোই ছিল।
ভাইয়া, ফুটবলের মতো মোটা হয় এই মাছ জল থেকে তুলে ফুলালে।ধন্যবাদ আপনাকে।
আপু বহুদিন আগে এই টেপা মাছ দেখেছিলাম। অনেক বৃষ্টি হয়েছিল এবং একটা পুকুরে জালে এইটাপা মাছ উঠেছিল। এই মাছ আসলে অনেক বিষাক্ত এবং এই মাসের মুখের সামনের দিকে দাঁতগুলো অনেক ধারালো। এদের গায়ের চামড়া গুলো খুবই শক্ত এবং গায়ে কাঁটাযুক্ত। অনেকদিন পরে টোপা মাছের ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আমার মনে হয় চায়নারা জানে এ মাছটি কিভাবে খেতে হয়। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন, খুবই শক্ত আর গায়ে কাঁটাযুক্ত মাছ ।জাপান বা থাইল্যান্ডের মানুষ এই মাছ খায়,ধন্যবাদ ভাইয়া।
বেশিরভাগ সময় আমরা নদীর মাছগুলো খাওয়ার চেষ্টা করি। বিশেষ করে ছোট মাছগুলো। আর যেহেতু আমাদের এখানে পাশে ছোট্ট একটা নদী আছে তাই সকাল সকাল অনেক তাজা ছোট মাছ পাওয়া যায় বাজারে। সেই ছোটমাছের মধ্যে এই ট্যাপা মাছগুলো পাওয়া যায়। আর আমি এগুলোকে ফু দিয়ে বড় একটা বেলুনের মত করতাম। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখে অনেক ভালো লাগছে আপু। ধন্যবাদ বিষাক্ত টেপা মাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য
আপু এই মাছটি খাবেন না, সমস্যা হতে পারে।ধন্যবাদ আপনাকে।