একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১০ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।

১৯ মহররম ১৪৪৫ হিজরি। ২৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

💥 অনু কবিতা-১

রোদের এই তীব্র তাপে ঘাম ঝরঝর
কঠিন অবস্থার মধ্যে দিন হচ্ছে পার।
নেই কোন আকাশে মেঘের ঘনঘটা
উপছিয়ে পড়ছে তাপের তীব্রতা।

💥 অনু কবিতা-২

মাতালে হাওয়ায় জলের খোলায়
উড়িয়ে দিলাম বাতাস তোমার প্রাণে
আজ এই বৃষ্টির দিনে তোমার দিকে চেয়ে
মনের মধ্যে অজানা এক হাওয়া বয়ে চলে।

💥 অনু কবিতা-৩

ভালোবেসে মানুষ যতটা পাই
তার থেকে বেশি হারায় সময়।
জীবনের রঙিন ঘড়ি কোন এক সময়
বাতাসের খেলায় সুতো ছিড়ে যায়।

💥 অনু কবিতা ৪

সন্ধ্যার লগনে চাঁদের আলোয়
আলোকিত এই ভুবন।
চারিদিকে পাখির কলরবে
মেতে উঠেছে সন্ধ্যার এই লগন।

💥 অনু কবিতা-৫

নদীর বুকে পানি ঢেউয়ের মাতাল খেলা
বয়ে চলেছে নৌকার মাঝি উজন ভাঁটায়।
দূর থেকে কে যেন হাত তুলে ডেকে বলে
মাঝি তুমি একটু দাড়াঁও না ওপারেতে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।আপনার লেখা কবিতা গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ১ নম্বর ও ৫ নম্বর অনু কবিতা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভালো ভাবে লিখে আপনাদের মাঝে অনু কবিতা গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার করা মন্তব্য আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আমি কবিতা লিখতে না পারলেও কবিতা পড়তে পছন্দ করি। অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। চমৎকার লিখেছেন আপনি। দারুন সব কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার আজকের লেখা অনু কবিতা গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে এবং সুন্দর সুন্দর টপিক তুলে ধরে সবগুলো অনু কবিতা লিখেছেন। আপনি এভাবে প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করলে, পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন। সত্যি এই গরমের কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন যাচ্ছে আমাদের। বৃষ্টির দেখা তো, এখন একেবারেই নেই। মাঝেমধ্যে তবুও আকাশে মেঘ দেখা দিলে বৃষ্টি হয় না। আপনার এক নাম্বার কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় চেষ্টা করি নিজের জায়গা থেকে সুন্দরভাবে কবিতাগুলো লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে৷ সবসময় অনু কবিতা গুলো পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ আপনি সবগুলো অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন।৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।