একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।

২০ জিলকদ ১৪৪৫ হিজরি। ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


বেশ কিছুদিন আগেই প্রচণ্ড গরমের মধ্য দিয়ে মানুষের জীবনযাপন পার করছিল। হঠাৎ সন্ধ্যে খবর পেলাম বড় রকমের ঝড় হতে চলেছে। আবার এর মধ্যে শুনছি তাপদহ চলবে। আসলে কোনটা ঘটবে সেটা বোঝা বড় কঠিন হয়ে পড়ছিল। অবশেষে প্রচন্ড ঝড়ের বেগে সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। সত্যি কথা বলতে আমরা তো অনেকটা বেঁচে আছি। হয়তো অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে গেছে। কিন্তু যারা নদীর উপকূলে বসবাস করে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের থাকার বাসস্থান সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে। তাদের জীবনের করুন কাহিনী গুলো নতুন করে কি বলবো। প্রত্যেকটা বছরে তাদের এমন দুর্যোগের মধ্যে পড়তে হয়। টানা বৃষ্টি এবং ঝড়ে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। বৃষ্টি হয়েছে তাই বলে কিন্তু গরম কমে নাই। গরমে তীব্রতা যেন বেড়েই চলেছে। আজকে রোদের তাপ নেই কিন্তু গরমের উষ্ণতা রয়েছে। রুমের মধ্যে উপরে পাখা ঘুরছে তবুও যেন গা থেকে ঘাম সরছেনা। বর্তমান সময় পৃথিবীতে মনে হচ্ছে সব কিছুই রয়েছে আবার মনে হচ্ছে অনেক কিছু হারিয়ে গেছে। আজকে আমরা যে অস্বস্তির মধ্যে বসবাস করছি এর পেছনে কারিগর আমরা নিজেই। বনজ সম্পদ কমে গেছে অনেক। শত চেষ্টা করলেও আমরা সেই পরিবেশকে আর ফিরিয়ে আনতে পারব না। সুতরাং আমাদের কষ্ট সামনে আরো বেশি অপেক্ষা করছে।

🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀

লেখক:- @tuhin002

🌺অনু কবিতা-১

তোমায় দেখতে ইচ্ছে করে সারা জীবন ধরে
তোমার রূপের আলো নিভে যায় অন্ধকার।
তোমার ভালোবাসা মনটা আমার চায়।
তোমাকে ছাড়া এ জীবনে কোন কিছু নাই।

🥀অনু কবিতা-১

অন্ধকারের কালো আঁধারের পথ ধরে
চলেছি একা আমি উদ্দেশ্য বিহীন ভাবে
জানিনা এর গন্তব্য কোথায়?
তবুও বিবাগী মন বাঁধা মানে না।

🌻অনু কবিতা-১

অতি রৌদ্র দহনে ফুলগুলো ঝরে যায়
অতি বিশ্বাসের মানুষের শুধু কষ্ট পেতে হয়।
কাকে তুমি বিশ্বাস করিবে, যে ভালোবাসে?
ভালোবাসার মানুষই একদিন তোমাকে ব্যথা দিবে।

🎋অনু কবিতা-১

জোসনার আলোয় মিটিমিটি তারা গুলো
ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আকাশে।
মনে হয় বিশাল আকাশের ছোট্ট একটা বিন্দু
কখনো কখনো এই বিন্দু হয়ে যায় মহাসাগর।

🌾অনু কবিতা-১

বসন্তের এই আগমনের কোকিলের কন্ঠে
গেয়ে যায় গান ডালের আড়ালে বসে।
এমনই কিছু ভালোবাসা রয়ে যায়
দূর থেকে শুধু ভালবেসে যাই।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কঠিন তাপদাহ আর প্রবল বৃষ্টিপাত কিংবা ঘূর্ণিঝড়ের অবশেষে অবসান ঘটলো। তবে যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে চিহ্ন রেখে গেছে। বিশাল ক্ষতির হাত থেকে আমরাও বেঁচে গেছি। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। আপনি অসম্ভব সুন্দর কিছু মনে কবিতা লিখেছেন ভাই। বসন্ত জোসনা রাত রৌদ্র ইত্যাদি সব রকমের অনুভূতি কোন কবিতাগুলির মধ্যে বিদ্যমান থাকায় দারুন ভাব প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা অনু কবিতা অসম্ভব ভালো হয়েছে। আশা করছি আপনার পরবর্তী পোস্টগুলোতে এরকম সুন্দর সুন্দর আরো কবিতা দেখতে পারবো অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী কোন কবিতার পোস্ট এর।

 2 years ago 

চেষ্টা করি ভাই সবসময়ই সুন্দর করে অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে কবিতা গুলো লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। আপনার প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার লেখা একগুষ্ট অনু কবিতা পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। খুব সুন্দর ভাবে কবিতা গুলো লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন বেশি দারুন ছিল। এত সুন্দর সুন্দর ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গরমের কথা আর বলিয়েন না ভাই জীবন একদম বিষন্ন করে দিছে। মনে করেছিলাম ঘূর্ণিঝড়ের পরে একটু গরম কমবে। কিন্তু তা না হয়ে আরো বিপরীত হলো গরম আরো বেশি বেড়ে গেলো। যাক শত কষ্টের মাঝেও সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হলেন। আপনার লেখা প্রতিটি অনু কবিতা পড়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

গরম পড়ছে নাকি আগুন ভেঙে পড়ছে বুঝতে পারছি না আপু।

 2 years ago 

ভাইয়া আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। প্রতিনিয়ত আপনার কবিতাগুলো আমি পড়ে থাকি বেশ ভালো লাগলো আমার। আপনিও আজকে সেভ করছো কোন কবিতা নিয়ে হাজির হয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার আজকে শেয়ার করা অনু কবিতার মধ্যে শেষের বসন্তের আগমন নিয়ে যে চারটি চরণ লিখেছেন সেটি পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

দারুন কিছু অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার প্রতিটি অনু কবিতা আমি পড়েছি। ছন্দের কি সুন্দর গাঁথনি কবিতাগুলো পড়লেই মন ভরে যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে। তৃতীয় নাম্বার কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

সব সময় চেষ্টা করি, সুন্দর কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম ভালো থাকবেন সুস্থ থাকবেন।