একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২৮ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

০৪জিলহজ্ব ১৪৪৫ হিজরি। ১২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

🌾 অনু কবিতা-১

শেষ বিকেলের পাখি তুমি উড়ে যাও আকাশে
তোমার সাথে দেখা হবে গভীর সেই রাতে।
কথা দিলাম আসবো ছুটে তোমারি কাছে
থেকো তুমি অপেক্ষাতে জোসনা রাতে।
জোনাকির আলোয় ঝিকিমিকি তারাই
হাতে হাত রেখে আসবো দুজন দুজনায়।

🌾 অনু কবিতা-২

শেষ বিকেলে রোদের আলোয় ভাসিয়েছি ভেলা
সাগরের বুক ঘিরে শুধু মেঘেদের আনাগোনা।
কখন যেন গা ভাসিয়ে দেয় বৃষ্টির ভেজা।
পূর্ব দিকের ঝড় বাতাস বহে নীল গগনে
নদীর বুকে উঠেছে জোয়ার নামে না ভাটা।

🌾 অনু কবিতা-৩

আমি আমাকে খুঁজে ফিরেছি বহুদূরে
আমি আহত হয়েছি প্রতি পদে পদে
তবুও তোমাকে এতোটুকু ভুলিনি আমি
কি করে ভুলবো বল? তুমি যে আমার প্রেম
তোমাকে ছাড়া সম্ভব ছিল না একা থাকা।
তাইতো বারবার ছুটে আসি তোমার কাছে।

🌾 অনু কবিতা-৪

সদ্য ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখি
কে যেন পাশে এসে বসে রয়েছে।
দেখে মনে হচ্ছে সূর্যের আলো
ঘরের মধ্যে আলোকিত হয়ে রয়েছে।
যে উঁকি মারে জানার আর এক কোণাতে।

🌾 অনু কবিতা-৫

হয়তো বেঁচে থাকব তোমাকে ছাড়া
হয়তো মনে পড়বে না কিন্তু কষ্ট পাবো
হয়তো তোমার জন্য জীবনে গান থেমে যাবে
চলার পথটা হয়তোবা ধীর গতিতে চলবে
পাখিদের সুর হয়তো থেমে থাকবে না
কিন্তু সময়টা যে মলিন হয়ে থাকবে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সুন্দর অনু কবিতা লিখলেন আপনি ভীষণ ভালো লেগেছে পড়ে। কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে অনেক ভালো লাগে। প্রতিটি অনু কবিতা অসাধারণ ছিল। কবিতা লিখতে একটু সময় নিয়ে নীরব পরিবেশে বসলে বেশ সুন্দর কবিতা লেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা গুলো লিখে আমাদের সাথে উপস্থাপন করলেন।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনার প্রতিটি অনু কবিতার বিষয়বস্তু ছিল ভিন্ন, তাই একটু বেশি ভালো লেগেছে। বেশ দারুন ভাবে কবিতার লাইন গুলো লেখার চেষ্টা করেছেন।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই কবিতার মধ্যে ভিন্নতা আনার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি পূর্ব থেকে জানি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন ভাইজান। আজকেও ঠিক তেমনি অসাধারণ ভাবে ছোট ছোট কিছু কবিতা লিখে শেয়ার করেছেন। বেশ চমৎকার হয়েছে আপনার লেখা কবিতাগুলোর প্রত্যেকটা লাইন। আশা করবে এভাবেই সুন্দর সুন্দর সব কবিতা লিখে আমাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করবেন।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে আমাকে অতি উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটি কথা আমার বেশ ভালো লেগেছে। সর্বশেষ কবিতাটা আমার একটু বেশি ভালো লেগেছে। আশা করি এরকম সুন্দর সুন্দর আরো অনেক কবিতা আমাদেরকে উপহার দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করব আপু ভালো কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বেশ চমৎকার কিছু অনু কবিতা তুলে ধরেছেন। ছোট ছোট কবিতার মাঝে অনেক দারুন অর্থ বহন করে। আর এই কারণে অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু চমৎকার কিছু অনু কবিতা উপহার দেয়ার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনি যেসব অনু কবিতা লেখেন ওই কবিতা গুলো আমার কাছে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার আজকের অনু' কবিতা গুলো দারুন হয়েছে ভাইয়া। বিশেষ করে দুই নাম্বার অনু কবিতা টা পড়ে খুবই ভালো লাগলো। সব গুলো কবিতা সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনার এই অনু কবিতাগুলোর ছন্দ আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইনের ছন্দে অনেক চমৎকার ছিল। শেষ বিকেলে রোদের আলোয় ভাসিয়েছি ভেলা। সাগরের বুক ঘিরে শুধু মেঘের আনাগোনা। এমন সুন্দর ছন্দ দিয়ে কবিতা লিখলে সত্যি পড়তে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা।ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তাছাড়া কবিতার লাইন গুলো আপনি ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করেছেন। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কিছু অনুকবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ছন্দের মধ্য দিয়ে কবিতার সৌন্দর্য বৃদ্ধি পায়। চেষ্টা করেছি ভাই ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।