একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

১৯ জিলহজ্ব ১৪৪৫ হিজরি। ২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


মানুষ আত্মকেন্দ্রিক আমি হই বা আপনি হোন। কিন্তু আত্মকেন্দ্রিক হলেও একটা বিষয় মানতেই হবে। আপনি যেখানে যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন? বা আপনার উপরে কোন গুরু দায়িত্ব যদি থাকে। আপনার দায়িত্ববোধ থেকে যদি আপনি শুধু আপনার নিজের মানুষের কথাই চিন্তা করেন তাহলে এটা কিন্তু দায়িত্ববোধের মধ্যে পড়ে না। আপনার উচিত মানসিকতার পরিবর্তন করা। সবাইকে এক দৃষ্টিতে দেখা ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করা। ক্ষমতা আছে বলে আমি তার ওপর ব্যবহার করব এটা ঠিক নয়। সবার মনে রাখা উচিত ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আর একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত আপনি যা করবেন তার ফিডব্যাক পাবেন। আজ অথবা কাল এটা হবেই অবশ্যই ঘটবে। এখন পর্যন্ত নিজে খাব নিজে পড়বো এভাবে কেউ ভালো থাকতে পারে নাই নিজের ক্ষমতার বলে। ছোট্ট একটা ইস্যু আপনার বরবাদ করে দিতে পারে। তাই জীবনে চলার পথে ভুল ত্রুটি হতে পারে সেগুলোকে বাদ রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার প্রতি সুবিচার করার মানসিকতা এগিয়ে যেতে হবে। তাহলে নৈতিকতার সাম্য এবং সত্য প্রতিষ্ঠিত হবে।


আজকে আমি সকালবেলায় বেশ কিছু কবিতা লিখেছি। কবিতা লিখতে বেশ ভালো লাগে। তবে একটা বিষয় অনেক সময় লাগে। লেখার সময় মাথা থেকে কোন কিছু বেরিয়ে হয় না। তারপরও চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকেও কিছু অনু কবিতা লিখেছি জানিনা কতটুকু ভালো হয়েছে। যাইহোক কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আমার আসবে ব্লগ.......।


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

🥀 অনু কবিতা-১

শ্রাবণে মেঘের দিনে তোমাকে ডেকে বলি
ভেজা মনে মেঘ বাহনে ছুটে ছুটে চলি।
নদীর পাড়ে নীল জল মেঘলা আকাশ
আমি চেয়ে আছি অপলক দৃষ্টিতে বিষম শূন্যতায়।

🥀 অনু কবিতা-২

মানুষের মাঝে মানুষের অস্তিত্ব নেই এখন
বিলীন হয়ে গেছে সবকিছু অর্থের কাছে।
মানুষের মধ্যে বিবেক টা মরে গেছে
বেঁচে আছে শুধু জীবন্ত লাশ।

🥀 অনু কবিতা-৩

সাগরের পাড়ে দাঁড়িয়ে আছি আমি একেলা
ভেবে ভেবে আমি মরি কবে পাবো তোমার দেখা।
শরৎতের কাশফুল গুলো বাতাসে দোল খেয়ে যায়
তোমার জন্য বুকের মধ্যে ব্যথা সারা জীবন রয়ে যায়।

🥀 অনু কবিতা-৪

অন্ধকার রাতে আমার প্রেম আমার কবিতা
লিখে গেছে আমি একলা নীরবতার সাথে
কখনো পাশে পাইনি তোমায় চেয়েছি অনেকবার
বোঝার মনটাই তোমার নেই কি করে বুঝবে সেটা
তাইতো তোমার হাতটা আমি ছেড়েছি একা।

🥀 অনু কবিতা-৫

নীলাঞ্জনা তোমার কান্নার মাঝে দেখতে পাই ছলনা
তোমার হৃদয় খুড়ছি পেয়েছে শুধু কালিমাখা মুখ
তাই তোমার চলে যাওয়াটা আমি করেছি সহজ
পেয়েছি অনেক কষ্ট বুঝতে দেয়নি তোমায় এতোটুকুও।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।পড়ে অনেক ভালো লাগলো। আপনার অনু কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর কবিতা লিখে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইন।

 2 years ago 

আপনাদের ভালো লাগলে আমার লেখা সার্থক। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনু কবিতার আকারে ছোট হলে ও এর মর্মার্থ অনেক গভীর। আপনার প্রতিটি কবিতা আমাকে বিমোহিত করেছে। অনেক সুন্দর লিখেছেন ভাই। আশা করি এমন লেখা সব সময় ই পাবো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। তবে কবিতা লেখার সময় অনেক সময় মাথায় ছন্দ আসতে চায় না। আপনি কিন্তু ছন্দ মিলিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 years ago 

কবিতা লেখা মনে হয় অনেক সহজ কিন্তু আমার কাছে বেশ কঠিন লাগে। কারণ অনেক ভাবতে হয় খুব সহজেই অনেক কিছু ছন্দ মাথায় আসে না। তারপরও চেষ্টা ত্রুটি রাখি না, যার জন্য হয়তো বা কিছুটা পারছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি অনু কবিতাই খুবই ছন্দময় এবং চমৎকার ছিল। আপনার প্রতিটি অনু কবিতা পড়ে মুগ্ধ হলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লাগলো। আর আপনার কথায় আরো বেশি উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর সুন্দর কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে ও অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ছন্দ মিলে কবিতাগুলো লিখতে খুব চেষ্টা করি ভাই। তারপরও কিছু কিছু সময় কবিতা ছন্দপতন হয়ে যায়। তবে এটার চেষ্টা করে প্রতিদিনের থেকে প্রতিদিন ভালো করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেন ভাই। আপনার কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। কবিতা লিখতে আমার কাছেও বেশ ভালো লাগে। কিন্তু কবিতা লেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ধৈর্য নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। ছন্দ মিলিয়ে দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।