একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।

২৮ শাওয়াল ১৪৪৫ হিজরি। ০৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


বহু প্রতিক্ষার পর অবশেষে বৃষ্টি। একজন মানুষ সাতটা দিন না খেয়ে যেমন ক্ষুধার্ত থাকে, ঠিক তেমনি বৃষ্টির জন্য আমরা ক্ষুধার্ত ছিলাম বলা যায়। বৃষ্টির জন্য চারিপাশে শুধু হাহাকার করছিল। মাঠের দিকে তাকালে মনে হতো যেন চারিদিকে আগুন লেগে গেছে। মাটি গুলো ফেটে চৌচির। ফসলের মাঠ গুলো দেখতে সুন্দর তবুও মাথার দিকে যেন কিছু ধুপ ছায়া উড়ে বেড়াচ্ছে। প্রতিটা জিনিসের শেষ রয়েছে। অবশেষে দেখা মিলেছে বৃষ্টি। স্বস্তি এসেছে মানুষের জীবনে, ফিরে পেয়েছে নতুন জীবন। আবারো মানুষের মধ্যে নতুন উদ্দীপনা।


বাড়ির পাশে একটা পুকুর রয়েছে। সেই পুকুরে পানি শুকিয়ে চৌচির হয়ে রয়েছে মাটি। কতদিন বৃষ্টি হয়নি নেই। নেই কোন মেঘের আনাগোনা। হঠাৎ করেই রাত্রে বৃষ্টি হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওই পুকুরে সোনালী ব্যাঙ গুলোর ডেকে একাকার। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলাম, আরেকটু ভাবতে লাগলাম এখানে মাটি গুলো ফেটে চৌতির অবস্থায় ছিল। কোন কিছু ছিল না এখানে, তাহলে ব্যাঙ গুলো কোথা থেকে এলো? বৃষ্টির সাথে ব্যাঙের যে সম্পর্ক দুধে ভাতে সেটা বোঝাই যাচ্ছিল। যতটুকু পানি হয়েছে তাদের কাছে সেটাই যেন যথেষ্ট। পানির মধ্যে তাদের খেলা গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। একে অপরে তারা ঘেনোর ঘ্যান করে গান গাচ্ছিল। সেটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে অণু কবিতা লিখবো। ব্যাঙ গুলো যেমন নতুন পানি পেয়ে মজা নিচ্ছিল। আমারও ঠিক তেমনি অনু কবিতা লিখতে মজা লাগে। আর সে ভাবনা থেকে আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন করে অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


🏵️এক গুচ্ছ অনু কবিতা।🏵️

লেখক:- @tuhin002

🍁অনু কবিতা-১

এই বৃষ্টি মুখর সন্ধ্যায় মোমবাতির টিমটিমে আলোয়,
তোমার মুখের অবয়ব লাগছে বড় অচেনা।
সেই কবে কত শত বছর আগে,
হয়ত তুমিই ছিলে আমার প্রিয়তমা।

🥀অনু কবিতা-২

তুমি জানো প্রেয়সী তোমার মুখের হাসি,
বড় ভালোবাসি।
তোমার ওই টোল খাওয়া গালে,
যেন আমার সুখের জীবন কাটে।

🌹অনু কবিতা-৩

তুমি বড্ড অভিমানী,
তোমাকে বোঝা বড় কঠিন।
তোমার হাসির মাঝে লুকিয়ে থাকে প্রেম,
আর কান্নাভেজা চোখে ছলনা।

🌺অনু কবিতা-৪

তোমাকে নিয়ে একটি কবিতা লিখেছি জানো প্রিয়,
জানি তুমি আর আমাকে ভালোবাসো না হয়তো।
তুমি এখন অন্য কারোর প্রিয়তমা অন্য কারোর ঘরে,
কিন্তু তোমায় নিয়ে রোজই আমি সংসার পাতি,
আমার ভাঙ্গা নীরে।

🎋অনু কবিতা-৫

তুমি যখন মাঝ রাস্তায় আমার হাত ছেড়ে দিয়ে চলে গেলে,
তখন হয়তো আমার চোখ বেয়ে দু'ফোটা পানি পড়েনি।
কিন্তু জানো ভিতর থেকে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম সেদিন,
তোমার চলে যাওয়া ওই পথের দিকে আজও চেয়ে রই,
তোমার প্রত্যাশায়,
যদি ফিরে আসো আমার কাছে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকের পোস্টটি আপনার প্রত্যেকটা পোষ্টের থেকে অনেক ব্যতিক্রম ছিল। ‌ আজকে আপনার মাধ্যমে আমরা অনেকগুলো অনুকবিতার সঙ্গে পরিচয় হলাম। যেগুলো আমার ব্যক্তিগতভাবে সত্যি অনেক ভালো লেগেছে। বিশেষ করে ২ এবং ৫ নাম্বার কোন কবিতা গুলো সবচেয়ে বেশি চমৎকার ছিল এদের ভিতরে ভালোবাসার ছোঁয়া রয়েছে।

 2 years ago 

সব সময় চেষ্টা করে যাচ্ছি ভাই ব্যতিক্রম কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। অনু কবিতা গুলো লিখতে বেশ ভালো লাগে। তাই সব সময় প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা বৃষ্টির জন্য অনেক ক্ষুধার্ত ছিলাম যাইহোক আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা সে বৃষ্টি ফিরে পেয়েছি। বৃষ্টিতে আজকের রাতের ঘুমটা খুবই ভালো হয়েছিল। তবে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছ অন কবিতা। এর আগেও আপনার অনু কবিতাগুলো আমি পড়েছি বেশ দারুন কবিতা লেখেন আপনি। এতে আপনাকে আমি আপনাকে একটি নাম দিয়েছে সেটি হচ্ছে প্রেমিক কবি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া একগুচ্ছ অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

আপনার দেওয়া নামটি আমি গ্রহণ করলাম ভাই। কেউ যদি ভালোবেসে আমায় কোন কিছু দেয় তাহলে আমি তাকে ফিরিয়ে দেয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন ভাইয়া।কবিতা পড়তে আর লিখতে এখন ভীষন ভালো লাগে। কবিতার মধ্যে অনুভূতি গুলো কে ফুটিয়ে তোলা যায়।ভালো লাগলো আপনার অনুকবিতা পড়ে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি দারুন কবিতা লেখেন খুব সুন্দর করে অনেকগুলো অনু কবিতা আজকে আপনি শেয়ার করেছেন আপনার অনু কবিতা গুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। এত চমৎকার কিছু আনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।