| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |

ছবিটি কেনভা দিয়ে তৈরি
সকালের আকাশটা মেঘে ঢাকা, রৌদ্রের তাপটাও যেন একটু কড়া। নিশ্চুপ নিরবে গরমের তীব্রতা বেড়েই চলেছে। মাঝে মাঝে বৃষ্টি দেখা দিচ্ছে কিন্তু গরমের তীব্রতা কমছে না। আবহাওয়া তার নিজের মতো করেই চলছে। চলবেই তো যেটা উপর আপনার আমার হাতে নেই কোন ক্ষমতা। তিক্ততায় ভরা মানুষের জীবন। পৃথিবীতে কেউই ক্ষণস্থায়ী নয় একদিন সবাইকে চলে যেতে হবে। এই যাওয়া আসার মধ্যেই মানুষের বেঁচে থাকার এত আশা। নিজের স্বার্থকে ত্যাগ করে কেউ কখনো কারও নয়। এর মধ্যেই কিছু মানুষ থাকে যারা একতরফা গেয়ে যায় অন্যের গান। পিছন ফিরে তাকিয়ে দেখেনা কোন একদিন তাকেও চলে যেতে হবে। চলে যেতে হবে সেই না ফেরার দেশে। বেঁচে থাকার কালে কি রেখে গেলেন এই পৃথিবীতে? নিজেকে একবার প্রশ্ন করে দেখেন যখন আপনাকে ক্ষমতা দেয়া হয়েছিল আপনি সেই ক্ষমতার কি ব্যবহার করেছেন? যা আপনি আপনার নিচের মানুষের সাথে করেছেন তাতে কি তারা সন্তুষ্ট ছিল। যদি থাকে তাহলে আপনি বিজয় অর্জন করেছেন আর যদি না থাকেন তাহলে অপেক্ষা রাখেন সেই পরকালের জীবনের জন্য যেটা অসীম অনন্ত সীমাহীন।
চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে অনু কবিতা লিখার। সে ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের মাঝে অনু কবিতা লিখে তুলে ধরতে যাচ্ছি। আজকের অনু কবিতা গুলো কতটুকু ভালো হয়েছে জানিনা তবে বেশটুকু মেধা খাটাতে হয়েছে আমার। কবিতা লিখতে হলে আপনাকে অবশ্যই নির্জন জায়গায় থাকতে হবে। কিন্তু সেটা তো আমার জন্য প্রযোজ্য নয়। একটা কাজের মধ্যে হাজারটা কাজ করা লাগে। কি করবো বলেন, যাদের বাড়িতে ছোট বাচ্চার আছে তারা নিশ্চয়ই বুঝছেন এবং পরবর্তীতে বুঝবেন। যাইহোক যতটুকু পেরেছি ভালোভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ...।
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
🌾 অনু কবিতা-১
সকালটা তোমার শুরু হোক ধুপ ছায়ার মত
চারিদিকে অন্ধকার সাদা মেঘে ঢাকা।
সকালে সূর্যটা উঁকি মেরে উঠছে পূর্ব গগনে
কুয়াশার মেঘেরা কেটে যায় অল্প সময়ে।
সকালের মাতার হাওয়ায় জলের খেলায়
ভাসিয়ে দিও তুমি উজান ভেলায়।
🌾 অনু কবিতা-২
মনের মধ্যে যখন শূন্যতা বিরাজ করে
তখন থাকে না আর কোন নিশ্চুপ ভালোবাসা।
মাতাল হাওয়ায় জলের খেয়ায় ভেসে যায়
যদি কখনো দেখা হয় দূর অজানায়।
একটুখানি বাতাসের ছোঁয়ায় মন হারিয়ে যায়।
🌾 অনু কবিতা-৩
শরৎ এর বাঁশি যখন কানে বাজে
দূর আকাশে মেঘেরা যখন লুকিয়ে বেড়ায়
ভিন্ন মেঘের রং গুলো তখন ভেসে বেড়ায়।
শরৎ এর কাশফুল দোল খাই বাতাসে।
পাখিরা গান গেয়ে ওঠে মনের সুরে।
🌾অনু কবিতা-৪
মন থেকে যে একবার দূরে সরে যায়
শত চেষ্টা করলেও তাকে ডেকা যায় না।
বুকের মধ্যে যে মেঘ জমে আছে সারাক্ষণ
কখন বৃষ্টি হয়ে ঝরে পড়বে চোখের কোনায়।
হৃদয়টা তুমি করেছো কেটে দুই ভাগ
নিরবতা বুকের মধ্যে বসিয়ে ছেড়ে দাগ।
🌾 অনু কবিতা-৫
যে পথের পথিক তুমি দূর দেশ থেকে এসেছে
সেই পথে ফিরে যাও নেই কোন তোমার বাঁধা
দূর থেকে দেখব চাহিয়া, বারবার ফিরে তোমায়
তারপরও বলবো ফিরে যাও, নেই তোমার বাঁধা।
আমি যে বড় অসহায়, নিজের নেই কোন চাওয়া।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy


Posted using SteemPro Mobile
https://twitter.com/ABashar45/status/1809454268455481590?t=bOiVQQkhpe208XAET_Xb9Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার লিখেছেন ভাই প্রতিটা লাইন সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার প্রতিটি অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। আর অনু কবিতাগুলোতে এতো সুন্দর ভাবে ছন্দের মিল করেছেন যা পড়ে অনেক ভালো লেগেছে। তাই অণু কবিতাগুলো বারবার পড়ার ইচ্ছা হয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আসলে পুরো পৃথিবীটাই ক্ষণস্থায়ী। আমরা কেউই চিরকাল থাকবো না। খুব সুন্দর কিছু কথা লিখেছেন আপনি। লেখাগুলো পড়ে ভালো লাগলো। আর অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে এক এবং তিন নম্বর অণু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি কবিতা গুলোও সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
শরৎকাল নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। প্রতিটি কবিতায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার অনু কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইনে ভীষণ মিল ছিল এবং কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।এমন অনু কবিতা আমার পড়তে অনেক ভালো লাগে এবং অনু কবিতা লিখতেও আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর অনু কবিতা আমার তোমাদের শেয়ার করার জন্য।
আপনারা যখন বলেন ভালো লেগেছে তখন বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। আর মনের ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো বেশ চমৎকার হয়। তবে আজকে আপনার সবগুলো অনু কবিতা আমার কাছে পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলেই ভাইয়া, বৃষ্টি হলেও গরম কমছে না।আর জীবন দীর্ঘস্থায়ী নয় সবসময় ক্ষণস্থায়ী।মনে হয় আগেও একটি পোষ্টে আমি আপনাকে বলেছিলাম।যাইহোক আপনার ব্যস্ততার মাঝেও নিজচেষ্টা দিয়ে লেখা কবিতাগুলো সুন্দর হয়েছে।বিশেষ করে 1 ও 5 নং পড়ে মুগ্ধ হলাম, ধন্যবাদ আপনাকে।
হয়তোবা বলেছিলেন আপু। তবে ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে বর্তমান এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু গরমের আবহাওয়া টা চেঞ্জ হচ্ছে না। যাইহোক আপনি প্রতি সপ্তাহে একটি করে অনু কবিতা শেয়ার করেন যেটা পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার আজকের কবিতাটাো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, লেখা অনু কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।