স্বরচিত কবিতা : " সুখের নীড় "

in আমার বাংলা ব্লগ3 years ago

20231202_164039_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

সুখের নীড় শব্দটা শুনতে কতই না সুন্দর। আমরা মনে করি পৃথিবীতে অনেক বেশি সুখ রয়েছে। কিন্তু আমি মনে করি সুখের সাথে সাথে জীবনে অনেক দুঃখ রয়েছে। আর এই সুখ এবং দুঃখ দুইটাকে মিলিয়েই আমি মূলত সুখের নীড় নিঃশব্দটা কে বাছাই করলাম। সুখ দুঃখ মিলিয়ে হাতে হাত রেখে চলতে হয়। কেউ কখনোই একটা বিষয় নিয়ে সুখী হতে পারে না। আমাদের সবার জীবনেই স্বপ্ন থাকে। অনেক সময় দেখা যায় আমরা চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে পাই। আর চোখ খুলে দেখি আমরা আসলে নিজের ঘরেই রয়েছি। যেই ঘরে সব সময় থাকি।

আর ভালোবাসার মানুষ যদি দুইটা হাত ধরে তাহলে কিন্তু মনে হয় যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। আর এই সুন্দর এবং ছোট মুহূর্ত গুলোই আমাদের জীবনে সুখের নীড় হয়ে আসে। আর এই সকল সুখ দুঃখ নিয়ে যদি আমরা প্রশান্তি অনুভব করি, তাহলেই দেখা যাবে পৃথিবীর সব কিছুই সুখী এবং সুখের নীড়। আমরা যদি স্বর্ণ সুখে বসবাস করিও প্রশান্তি না পায় তাহলে কিন্তু এইসব কিছুই বৃথা। তাই আমাদের অল্প কিছু নিয়ে নিজের প্রিয় মানুষগুলোকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করা উচিত। তাহলেই সেটা সুখের নীড় হিসেবে বিবেচিত হবে।

" সুখের নীড় "

পৃথিবীর যত সুখ,
ততই রয়েছে জীবনে দুঃখ।
সব মিলিয়ে সুখের নীড়,
হাতে হাত রেখে হয়েছি নীবিড়।

নিজের ঘরে নিজেই একা,
চোখ বন্ধ করে পাই না দেখা।
স্বপ্ন যেন অনেক দূরে,
ঘুরেফিরে আমি একই নিড়ে।

মেলে দিয়েছি আমি দুটি হাত,
ভালোবাসা দিয়ে ভরে দাও হাত।
স্বপ্ন যেন ডানা মেলে থাকে,
হৃদয়ের মাঝে সুখ নিয়ে আসে।

আমার ঘরে চাঁদের আলো,
ভালোবাসা যেন লাগে ভালো।
ছড়িয়ে আছে সুখে দুঃখে,
হৃদয়ের মাঝে প্রশান্তি নিয়ে।

ভালোবাসা এক কঠিন প্রদীপ,
নিভে গেলে আর জ্বলে না।
সেই প্রদীপের আলো হয়ে,
ছড়িয়ে থাকো এই হৃদয়ে।

সেতো এক সুখের প্রদীপ,
হৃদয়ের দিয়ে যায় দোলা।
প্রদীপের আলোর শিখা হয়ে
জ্বলতে চাই তোমার হৃদয়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সুখের নীড়ে এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে। এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতার ভাষাগুলো সুন্দর করে লেখার চেষ্টা করেছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অন্য কোন একটা কবিতায় কিছু অংশ লিখে আবার সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নতুন পুরো একটি কবিতা লিখতে পারা অনেক বড় একটা টেলেন্ট।
আপনার সুখের নীড় কবিতাটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে শব্দের চয়ন বেশ চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখা সুখের নীড় কবিতাটি আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো।

 3 years ago 

আপনার রচিত সুখের নীড় শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে সুখে-দুঃখে জীবন কাটানোর মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত সুখ। আপনার কবিতার নিচের লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমার ঘরে চাঁদের আলো,
ভালোবাসা যেন লাগে ভালো।
ছড়িয়ে আছে সুখে দুঃখে,
হৃদয়ের মাঝে প্রশান্তি নিয়ে।

 3 years ago 

এটা আমিও মনে করি। এর মধ্যে থাকা প্রকৃত সুখ অন্য কোথাও নেই। নিজের লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ঠিক বলেছেন আপু একটি কবিতা লিখতে অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। কবিতা লিখবো বললেই লেখা হয়না। কবিতার যদি অর্থই না থাকে তাহলে কবিতা লেখা বৃথা। আপনি একটি কবিতায় অল্প কিছু লাইন শেয়ার করেছিলেন। আজ সেই কবিতার পূর্ণ রুপ দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার কবিতা সত্যি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

লিখে ফেলেন আপু তাহলে আমরা ও কবিতা পাবো আপনার কাছ থেকে।

 3 years ago 

আপু আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন আপু জীবনে চলার পথে সুখ দুঃখ আসবে এটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসার মানুষ যদি হাতটা ধরে তাহলে জীবন আরো অনেক সুন্দর হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার স্বরচিত সুখের নীড় কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ সুখ দুঃখ অবশ্যই আসবে। তার মধ্যে প্রিয় মানুষটা যদি আসে তাহলে জীবনটা অনেক সুন্দর হয়।

 3 years ago 

পৃথিবীতে বেঁচে থাকতে হলে সুখ দুঃখ দুটোই আমাদের জীবনে আসবে যাবে। আর এই সুখ দুঃখ জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারলে জীবনটা সার্থক। ঔ আপু আপনি আজকে সুখের সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন সুখ দুঃখ দুটোই আমাদের জীবনে আসবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে।

 3 years ago 

একদম মনের মত মন ছুঁয়ে যাওয়া একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দুনিয়ার বুকে সুখ-দুঃখ উভয় থাকে। তাই আমাদের সবকিছুর সম্মুখীন হতে হয়। তবে সুখের সময় যেভাবে আমরা আনন্দে থাকে দুঃখের সময় কিন্তু আমাদের মেনে নেওয়া প্রয়োজন। আর সবকিছুর মাঝে যদি শুকরিয়া আদায় করতে পারি সেখানেই শান্তি বেশি। আপনার কবিতাটা আবৃত্তি করে বেশ ভালো লাগলো আমার। সুন্দর হয়েছে প্রত্যেকটা লাইন যেন মন দিয়ে গড়া।

 3 years ago 

আসলে আমাদের সবকিছুর সম্মুখীন হতে হবে একদিন না একদিন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42