স্বরচিত কবিতা : " কষ্টের জোয়ার "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমাদের জীবনে কষ্ট পাওয়াটা সবচেয়ে বড় কঠিন। জীবনে কিছু কিছু মুহূর্ত এমন হয়েছে, যখন কষ্ট পেলে সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায়। আর সেই পুরনো দিনের স্মৃতিগুলো ভোলাটা বড় কঠিন বিষয়। তাছাড়া আমরা সব কিছু সহ্য করতে পারলেও ভালোবাসার কষ্টটা সহ্য করতে পারিনা। আবার দেখা যায় যে স্মৃতিগুলো ও ভুলে যেতে পারি না। তখন সেই মধুর স্মৃতিগুলো মনে পড়লে আরো বেশি কষ্ট লাগে। তখন মনে হয় যেন তুমি ছিলে আমার কাছে সেরা। কিন্তু এখন আর ওই রকম কিছুই খুঁজে পাই না। মনে হয় যেন সেই স্মৃতিগুলো ঢেকে গেছে কষ্টের জোয়ারে। স্রোতের সাথে মিশে গেছে। এটা যেন কেমন একটা জীবন। সবটাই যেন ভিন্নরকম।

20231006_231141_0000.jpg

" কষ্টের জোয়ার "

যন্ত্রণার স্রোতের সাগরে,
ভাসছি যেন কষ্টের জোয়ারে।
হৃদয়ের মাঝে নিস্তব্ধ অনুভূতি,
নীরবে যেন সহ্য করে থাকি।

তোমার সেই মধুর কথা,
মনে পড়লেই লাগে ব্যথা।
কষ্টের জোয়ারে ভাসছি আমি,
কত না মিষ্টি ছিলে তুমি।

তুমি ছিলে মনের ঘরে,
এখন তুমি কোথায় থাকো,
কত জায়গায় খুজি আমি,
খুঁজে পাই না সেই তুমি।

তোমার সেই মিষ্টি ভাষা,
মনে পড়লেই দুঃখে ভাসি।
হৃদয়ে আমার কষ্টের নদী,
বয়ে চলে স্রোতের তরে।

তোমার সেই স্মৃতিগুলো,
মনে পড়লেই কষ্টে ভাসি।
হৃদয়ে জাগে স্বপ্নের স্মৃতি,
তোমায় মনে করে কষ্টে ভাসি।

কষ্টের আকাশে দুঃখের জোয়ার,
আমার মনে বইছে উত্তাল।
জীবনে আমার বইছে জোয়ার,
তোমায় না পাওয়ার কষ্ট আমার।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বিরহ অনুভূতি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন আপু। আপনার এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন ছন্দ আকারে মিলানোর চেষ্টা করেছেন। কবিতার ভাষা ভঙ্গি ছিল অনেক সূক্ষ্ম। বিরহ অনুভূতিমূলক এই কবিতাটা আমার কাছে বেশ ভালো লাগলো।

 3 years ago 

আমার কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

বরাবরই আপনার কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর করে কবিতা গুলো লেখেন। তাছাড়া কবিতার মধ্যে খুব সুন্দর একটি অনুভূতি খুঁজে পাওয়া যায়। সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন। কখনো সুখ আসবে আবার কখনো কষ্টের জোয়ার আসবে। এটাই হচ্ছে মানুষের জীবনের পরিস্থিতি। কবিতাটি আপনি অসাধারণ লিখেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, সুখ দুঃখ সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন। আমার কবিতা আপনার কাছে বরাবরই ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো খুবই কষ্ট দেয়। আর সেই স্মৃতিগুলো হৃদয়ের মাঝে অন্য রকমের অনুভূতি তৈরি করে। আপু আপনি সেই অনুভূতি থেকে দারুণ কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন মাঝে মাঝে আমাদেরকে আমাদের পুরনো স্মৃতিগুলো খুবই কষ্ট দেয়।

 3 years ago 

আসলেই আপু ঠিক বলেছেন, কবিতা লেখার জন্য অনুভূতির প্রয়োজন হয়। যখন কবিতা লিখতে ভালো লাগে তখনই লেখা যায়। আসলে মানুষ সব সহ্য করতে পারলেও ভালোবাসার কষ্টটা সহ্য করতে পারে না। আজকের কবিতাটি দারুণ ছিল আপু 🤩

 3 years ago 

হ্যাঁ ভালোবাসার কষ্টটা সহ্য করতে সবাই পারে না, সবকিছু সহ্য করতে পারলেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38