স্বরচিত কবিতা : " ভুলনা আমায় "

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আমি প্রায় অনেকদিন ধরে কবিতা লিখেছিলাম। ইতিমধ্যে কয়েকটা কবিতা লেখা হয়েছে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আজকের কবিতাটি একজন প্রেমিকার শুরুর দিনগুলো নিয়ে লিখেছি। প্রথম দেখাটা অনেক সময় মনে হয় যেন হাজারো বছরের চেনা। কিন্তু প্রথম দেখাতো সবার চেনা হতেই পারে না। প্রিয় মানুষগুলো প্রথম দেখাতেই পরিচিত হয়ে ওঠে। সে মানুষটার সাথেই যেন সারা জীবন কাটাতে মন চায়। তার উপস্থিতিতেই টের পাওয়া যায় আলাদা একটা অনুভূতি। প্রিয় মানুষটির কাছে কোন কিছুরই চাওয়া পাওয়া থাকে না। শুধু নিজের ভালোবাসা টুকুই উজাড় করে দিতে ইচ্ছে করে। প্রিয় মানুষটির উপস্থিতি যেন পৃথিবীর সব সুখের মূল হয়ে দাঁড়ায়। তার কাছে কোন চাওয়া পাওয়া থাকে না। শুধুমাত্র একটাই আশা, সেটা হচ্ছে ভুলনা আমায়।

2022-12-19-11-20-29-138.jpg

ভুলনা আমায়

অচেনা ভাবে এসেছিলাম তোমার সামনে,
হয়েছিল আমাদের দেখা।
এক দেখাতেই মনে হয়েছিল,
হাজার হাজার বছরের চেনা।

মুহূর্তটা যেন এক নতুন অনুভূতি,
তোমাকে নিয়ে জীবনের সম্প্রীতি।
যতটা দিন কাটাচ্ছি তোমার সাথে,
জীবনটা ভরে উঠছে সুখের মাঝে।

এখন অনেক প্রিয় হয়ে উঠেছি,
প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাচ্ছি।
নয়নের গভীরে তাকিয়ে থাকি তোমার।
তুমি ছাড়া অন্ত নেই আমার,

তোমাকে ছাড়া ভাবতে পারিনা এক মুহূর্ত,
নিমিষেই যেন হয়ে যায় বাকরুদ্ধ।
এটাই কি ভালোবাসা,
নাকি সুখের সাগরে ভাসা।

সারাটি জীবন এই সুখে ভাসতে চাই,
প্রতিটা মুহূর্ত যেন তোমাকে পাশে পাই।
এটাই কি ভালবাসার চিহ্ন,
তাহলে এই ভাবেই থাকো অক্ষুন্ন।

সুখের চেয়ে কি আছে দামি,
একসাথে থাকবো তুমি আর আমি।
এটাই ভালোবাসার স্বর্গে ভাসায়,
একটাই কথা ভুলনা আমায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 years ago 

সত্যিই আপু কবিতা লিখতে গেলে আবেগ অনুভূতির প্রয়োজন পরে। যখন তখন আমিও কবিতা লিখতে পারিনা।
কবিতার মাঝে প্রিয় মানুষটিকে ঘিরে হাজারে আবেগ অনুভূতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বেশ দারুন লিখেছেন বলতেই হচ্ছে। সেই সাথে এমন আরো কবিতা প্রত্যাশা করি।

 4 years ago 

ঠিক বলেছেন আমিও আবেগ অনুভূতি ছাড়া কবিতা লিখতে পারিনা। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

দারুণ লিখেছেন আপু। কবিতা আসলেই লেখা অনেক কঠিন আপু। আমি মাঝে মাঝে ব্যর্থ হয় লিখতে! আপনি অসাধারণ লিখেছেন আপু। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে গেলে সবকিছুই স্বার্থক মনে হয়! ভালোবাসার মানুষটিকে নিয়েও তাকে অনেক আনাঙ্খা!

 4 years ago 

আমার কাছে খুব কঠিন মনে হয় কবিতা লিখতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ঠিক বলেছেন আপু আসলে কাছের মানুষের সাথে প্রথম দেখা হলে বুঝা যায় না তাকে যে প্রথম দেখেছি। মনে হয় হাজার হাজার বছর আগের পরিচিত এমন একটি অনুভূতি কাজ করে মনের মধ্যে।ঠিক সেই মুহূর্তে মনে হয় কোন কিছু চাওয়া পাওয়া থাকে না।শুধু মনের মানুষকে নিয়ে সারা জীবন সুখে থাকলেই ভালো।আপনি মনের মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভুলনা আমায়।পড়তে অনেক ভালো লেগেছে আপু খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি।

 4 years ago 

আমার কবিতাটি ভালো লেগেছে এটা শুনে খুবই খুশি হলাম।

 4 years ago 

অচেনা মানুষ গুলোই কোন এক সময় এসে সবচেয়ে বেশি চেনা বেশি আপন হয়ে যায়। পৃথিবীর সবকিছু ভোলা গেলেও এই চিরচেনা মানুষ কে কখনো ভোলা যায় না। আপু আপনার কবিতার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে গেলো। এক কথায় অসাধারণ হয়েছে,যা সত্যিই অনেক প্রশংসনীয়। অসাধারণ কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

কবিতার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 years ago 

আপু নতুন রূপে আপনাকে দেখে বেশ ভালই লাগছে। একজন প্রেমিকার শুরুর দিনগুলো হাজার বছরের পুরানো মনে হয়। তখন একে অপরের প্রতি বেশ আকর্ষণ আর বিকর্ষণ কাজ করে । ভালই তো লেখলেন আজকের কবিতাটি।

 4 years ago 

আমি সব সময় নতুন কিছু লিখতে পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুখের চেয়ে কি আছে দামি,
একসাথে থাকবো তুমি আর আমি।
এটাই ভালোবাসার স্বর্গে ভাসায়,
একটাই কথা ভুলনা আমায়।

আপু আপনার কবিতা গুলো সব সময়ই ভালো লাগে। স্বরচিত কবিতা : " ভুলনা আমায় " বাহ্ চমৎকার একটি কবিতা লিখেছেন। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ভীষণ ভালো লাগলো। ছন্দে ছন্দে কবিতার লাইন সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার কাছে এই লাইনগুলো বেশি ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

একথায় দারুন একটা কবিতা লিখেছেন। আসলে আপনি খুব সুন্দর করে অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা ঠিক বলেছেন, কবিতা লিখতে হলে একটা অনুভূতি প্রয়োজন। আর যখন তখন কবিতা লেখা সম্ভব হয় না।

 4 years ago 

আপনার লেখা কবিতা গুলো ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42