স্বরচিত কবিতা : " ভালোবাসার রংধনু "

in আমার বাংলা ব্লগ3 years ago

20230727_110822_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

ভালোবাসা অনেক মূল্যবান শব্দ। যার গভীরতা অনেক বিশাল। যেটা কিনা পৃথিবীর সকল সম্পদ এবং টাকা পয়সার চেয়েও মূল্যবান। কেউ কেউ আবার এই বিষয়টাকে খুবই তুচ্ছ মনে করে। কেউ কেউ আবার নিজের চেয়েও বেশি কিছু মনে করে। আবার কারো কাছে ভালোবাসার কারণেই সবকিছু সৃষ্টি মনে হয়। আবার কারো কাছে নিজের ভালোবাসার মানুষের কারণে পৃথিবীর সব কারণগুলো ঘটে বলে মনে হয়। মনে হয় যেন হৃদয়ের সকল উত্তাল এমনকি সকল আবেগ সবকিছুই যেন তার কারণে। এই সকল বিষয়গুলো যেন খুবই সহজ। মনে হয় যেন সেই মানুষটার কারণে সুখ দুঃখ সব কিছুই খুঁজে পাওয়া যায়। আবার ঝড়, বৃষ্টি, আকাশের রংধনু সবে তার কারণেই ওঠে। আসলে অনুভূতির কথাগুলো বললে সেটা বলে শেষ করা যাবে না। তাই যত সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। এই সব কিছু যেন একই রকম ভাবে ঘটে।

" ভালোবাসার রংধনু "

তোমার কারনে হৃদয়ের
আকাশে উঠে রঙিন রংধনু।
তোমার কারনে হৃদয়ের
ভালোবাসা জাগে এক বিন্দু।

তোমার কারনে হৃদয়ের
দুঃখের মাঝে সুখ খুঁজে পাই।
তোমার কারনে হৃদয়ের
আঙিনায় আনন্দের ঝড় দেখতে পাই।

তোমার কারনে হৃদয়ের
স্পর্শকাতর অনুভূতির ছোঁয়া।
তোমার কারনে হৃদয়ের
গভীরে জন্মায় ভালোবাসার মায়া।

তোমার কারনে হৃদয়ের
গভীরে সমুদ্রের ঢেউ।
তোমার কারনে ভালোবাসার
গভীরে স্পর্শকাতর অনুভূতি।

তোমার কারনে হৃদয়ের
আকাশে চাঁদনী রাতের আলো।
তোমার কারনে হৃদয়ের
আকাশে ভালোবাসার আগুন জালো।

তোমার কারনে হৃদয়ের
গভীরে আনন্দ বয়ে যায়।
তোমার কারনে হৃদয়ের
গভীরে ভালোবাসা ছুঁয়ে যায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যি কিন্তু ভালোবাসা অনেক মূল্যবান একটি জিনিস। আর আপনি তো দেখছি এত মূল্যবান জিনিস টি নিয়ে অনেক সুন্দর করে একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কিন্তু আপু রোমান্টিক কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। অসাধারন ছিল আজকের কবিতা।

 3 years ago 

আমার কাছেও আপনার মত রোমান্টিক কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে। আর তেমনি লিখতেও খুব পছন্দ করি আমি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ্ আপনি খুব চমৎকার ভালোবাসার রংধনু কবিতাটি লিখেছেন। ঠিক বলেছেন ভালোবাসা অনেক মূল্যবান। ভালোবাসার কাছে টাকা-পয়সার কোন দাম নেই এবং টাকা পয়সা দিয়ে ভালোবাসা মূল্যায়ন করা যায় না। তবে আজকে আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। এমনিতে আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতার মাধ্যমে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার কবিতা গুলো পড়তে ভালো লাগে জেনে খুশি হলাম। চেষ্টা করেছি ভালোবাসা খুব সুন্দর ভাবে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার। সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

ভালোবাসার মানুষ যদি মন প্রাণ ভরে ভালবাসে তাহলে তার সেই ভালোবাসা মনের মধ্যে প্রেম অনুভূতিমূলক কবিতা লিখতে উৎসাহ প্রদান করে থাকে। আর মন থেকে সৃষ্টি হয় অসাধারণ সব প্রেম অনুভূতিমূলক কবিতা। আপনার এই সুন্দর অনুভূতিমূলক প্রেমের কবিতাটা আবৃত্তি করতে বেশ ভালো লেগেছে আমার।

 3 years ago 

আমার সম্পূর্ণ কবিতা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37