স্বরচিত কবিতা : " তুমি আমি "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
আমি যখন কবিতা লিখতে বসি তখন তুমি আর আমাকে ছাড়া আর কাউকেই দেখি না। তাই জন্য আজকের কবিতাটাই তুমি আর আমি এই বিষয়টা নিয়েই লিখার চেষ্টা করলাম। আসলে আমি যেদিকে তাকাই সেদিকেই মনে হয় সবকিছুর উদাহরণ আমাদের দুইজনকে নিয়ে অনুভব করি। তেমনি নিজের অনুভব থেকেই আজকের কবিতাটা লেখা । আমরা একজন যেদিকে যাই অন্যজন সেদিকেই তাকায়। তাই জন্যই আমি আজকের কবিতার মাধ্যমে বিভিন্ন বিষয়ের সাথে সাথে তুলনা করেছি। আকাশের সাথে মেঘের যেমন সম্পর্ক তেমনি দুইজন ভালবাসার মানুষের সম্পর্ক। অন্ধকারের সাথে আলোর যেমন সম্পর্ক তেমনি অটুট থাকে দুইজন ভালোবাসার মানুষের সম্পর্ক। চাঁদের সাথে চাঁদের আলোর যেন সম্পর্ক, তেমনি দুইজন ভালোবাসার মানুষের সম্পর্ক ও অটুট থাকে। সব বিষয়গুলো আসলে এইসব কিছু চিন্তা করেই তুলনা করা। তবে আশা করি কবিতার ছন্দ পড়ে আপনাদের ভালই লাগবে।
" তুমি আমি "
তুমি কি আকাশ হবে,
আমি হব সেই আকাশের সাদা মেঘ।
তুমি কি অন্ধকার হবে,
আমি হব আধারের আলো।
তুমি কি নদী হবে,
আমি হব সেই নদীতে স্রোত।
তুমি কি পাহাড় হবে,
আমি হব সেই পাহাড়ের ঝর্ণা।
তুমি কি পাখি হবে,
আমি হব খড়কুটো এ ঘেরা খাঁচা।
তুমি কি গাছ হবে,
আমি হব সেই গাছের পাতা।
তুমি কি চাঁদ হবে,
আমি হব সেই চাঁদের আলো।
তুমি কি স্বপ্ন হবে,
আমি হব স্বপ্নের ভেতরের কাহিনী।
তুমি কি ফুল হবে,
আমি হব সেই ফুলের সুবাস।
তুমি কি রাতের আকাশ হবে,
আমি হব সেই আকাশের তারা।
তুমি কি বৃষ্টি হবে,
আমি হব সেই বৃষ্টির ফোঁটা।
তুমি কি সূর্য হবে,
আমি হব সূর্যের লাল আভা।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
ভালোবাসার মানুষটি ঘিরে যত কিছুর সাথে তুলনা করা যাক না কেন তবুও তার তুলনা খুঁজে পাওয়া যায় না।
আপনি প্রিয় মানুষটিকে অনেক কিছুর সাথে তুলনা করে চমৎকার কবিতা লিখেছেন আপু। এধরনের কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কবিতাটি উপহার দেয়ার জন্য।
এই ধরনের কবিতা গুলো আপনার ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম।
বাহ্ দারুন তো। মনের মানুষ কে কত কিছু বানানোর যে আকুতি আপনার মনের মাঝে সেটাই ভাবছি। তা কবিতার মাধ্যমে তো ভাইয়া কে কতকিছুই বানিয়ে নিলেন। এত প্রেম সেটা তো জানতাম না। আজ কিন্তু দারুন লেখেছেন কবিতা। মুগ্ধ হয়ে গেলাম গো।
না জানলে এখন তো জানতে পেরেছেন তাহলে। এটাতেই অনেক আপু।
প্রথমে বলতে হচ্ছে আপনার কবিতার লাইন গুলো নিয়ে। ভালোবাসার মানুষকে যত কিছুর সাথে তুলনা করা যাক না কেন তবুও ভালোবাসার মানুষের সাথে কোন কিছুর তুলনা হয় না৷ এই কবিতাটির প্রত্যেকটি লাইন আমার অনেক মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷ এরকম আরো সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে সকলের মনকে খুশি করবেন বলে আমি আশা করি৷
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্যটাও পেয়ে।
প্রতি সপ্তাহের মতো আজকেও আপনি দারুন একটি কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আপু। আজকে আপনি তুমি আমি নিয়ে যে কবিতাটি লিখেছেন আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে সবকিছু একে অপরের সাথে নির্ভরশীল। প্রত্যেকটা জিনিসের বিপরীতমুখী কিছু বিষয় থাকে। আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে কিভাবে মিশিয়ে থাকবেন ঠিক সেই বিষয়টা এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। জান বলে না তুমি যদি ফুল হও আমি হব সেই ফুলের সৌরভ। এই কবিতার মধ্যে ঠিক এমন কিছু বুঝতে পারলাম। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর করে কবিতাটা লেখার চেষ্টা করেছি আপনার এরকম একটা মন্তব্য পেয়ে খুব ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও অসাধারণ তুমি আমি কবিতাটি। আপনি সবসময় সুন্দর কবিতা লেখেন। তবে ঠিক বলেছেন ভালোবাসার মানুষ যেদিকে যায় অন্য জন সেদিকে তাকাই। এটাই ভালোবাসা কারণ দুটি মন এক। তবে তুমি আমি কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন চমৎকার হয়েছে। প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জানিনা কি রকম সুন্দর কবিতা লেখি। তবে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করি।
আপনার কবিতাটি আসলেই অনেক সুন্দর হয়েছে । আপনি খুবই সুন্দরভাবে কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।কবিতাটি পড়ে বেশ ভালই লাগলো। পরবর্তীতে আপনি আরো সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করবেন বলে আশা করি। আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। এভাবেই পাশে থাকবেন সুন্দর মন্তব্যের মাধ্যম।