স্বরচিত কবিতা : " "বন্ধু মানে" "

in আমার বাংলা ব্লগ2 years ago

20240201_132743_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমাদের জীবনে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই আছি যারা কিনা শুধুমাত্র বন্ধুত্বের কারণেই বেঁচে আছি। এমনও বন্ধু রয়েছে যারা কিনা নিজের কষ্ট রেখে বন্ধুর মুখে হাসি ফোটায়। আবার চোখ বন্ধ করে যে কোন বিষয়ে শেয়ার করতে শুধুমাত্র এই খুঁজে পায়। কারণ যে কোন কিছু বলতে এখন কাউকে বিশ্বাস করা যায় না। তবে সে যদি হয় সঠিক বন্ধু তাহলে। আবার দেখা যায় বন্ধুদের সাথে খেলা আর আড্ডাবাজি যেগুলো কিনা স্মৃতির পাতায় থেকে যায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ফুচকা ঝাল মুড়ি এগুলো যেন স্মৃতির পাতায় থেকে যায়। বন্ধু এমন একজন যার সাথে সবসময় হাসিখুশিতে সময় কাটানো যায়। যেটা হয়তোবা অন্য কখনো ফীল করা সম্ভব হয় না। বন্ধুত্ব বিপদ আপাদের সঙ্গী হয়ে থাকে। এমনকি সব সময় শুধুমাত্র বন্ধুত্ব থাকে বলেই সবকিছুর থেকে রক্ষা পায়। এরকম বন্ধুত্ব হলে পৃথিবীতে মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না।

"বন্ধু মানে"

বন্ধু মানে, যেকোনো জায়গায় যোগদান।
বন্ধু মানে, বন্ধুর জন্য নিজের বলিদান।
বন্ধু মানে, স্বপ্নের একরাশ আশ্বাস।
বন্ধু মানে, চোখ বন্ধ করা বিশ্বাস।

বন্ধু মানে, কতশত স্মৃতির পাহাড়।
বন্ধু মানে, খুশি আর আনন্দের জোগাড়।
বন্ধু মানে, ফুচকা আর ঝাল মুড়ি।
বন্ধু মানে, আড্ডাবাজি আর দৌড়াদৌড়ি।

বন্ধু মানে, শুধু শুধুই রাগারাগি,
বন্ধু মানে, রাগ এক নিমেষেই হয়ে যায় পানি।
বন্ধু মানে, স্কুলে যাওয়ার পথে আড্ডা।
বন্ধু মানে, এক বন্ধুর বিপদে অন্যরা ঝাঁপিয়ে পড়া।

বন্ধু মানে, হাসিখুশি থাকা।
বন্ধু মানে, একসাথে বসে কত ছবি আঁকা।
বন্ধু মানে, কত সুন্দর খেলার সাথী।
বন্ধু মানে, পাশে থেকে একসাথে বাঁচি।

বন্ধু মানে,‌ বিপদ আপদের সঙ্গী।
বন্ধু মানে, একসাথে মজা করার ভঙ্গি।
বন্ধু মানে, বিপদে পড়লেও হাসি।
বন্ধু মানে,‌ মজার ছলে বাজায় বাঁশি।

বন্ধু মানে, স্কুলের সুন্দর মুহূর্ত।
বন্ধু মানে, কলেজ লাইফে স্মৃতির আনুগত্য।
বন্ধু মানে, খেলাধুলা আর হাসিখুশি রাখা।
বন্ধু মানে, সুখ-দুঃখ শেয়ার করা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি আজকে বরাবরের মত খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতা লিখতে যেমন ভাল লাগে তেমন পড়তে ভীষণ ভালো লাগে। আপনার লেখা কবিতাটি খুবই ভালো লেগেছে পড়ে। বন্ধু নিয়ে আপনি কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার লেখা কবিতাটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম। বরাবরের মতো সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একটা মানুষের জীবনে বন্ধু থাকাটা অনেক বেশি প্রয়োজন। একটা মানুষের জীবনে বন্ধু যদি না থাকে তাহলে তার জীবনে কিছুই নেই। এমন একটা বন্ধু প্রয়োজন যে নিজের মতো করে ভাববে আমাদের জন্য। তুমি আজকে বন্ধুকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছ দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। বন্ধুকে নিয়ে এরকম কবিতা গুলো লিখলে অনেক ভালো লাগে। বন্ধুদের নিয়ে অনেক স্মৃতি রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে। তোমার লেখা কবিতার সবগুলো লাইন ভালো লেগেছে। একবার পড়ে আরও পড়তে ইচ্ছে করতেছে।

 2 years ago 

ঠিক বলেছ একটা মানুষের জীবনে বন্ধু থাকা বেশি প্রয়োজন। বন্ধুকে নিয়ে লেখা কবিতাটা তোমার কাছে পড়তে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

"বন্ধু মানে" কবিতাটি অসাধারণ লিখেছেন আপু।এমন অনেক কথা থাকে যেগুলো আমরা পরিবারের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু বন্ধুর সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পারি। তবে এটাও ঠিক সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। এখন ইচ্ছে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না। বেশ ভালো ছিল কবিতাটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন যে কথা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না সেটা আমরা বন্ধুর সাথে শেয়ার করতে পারি।

 2 years ago 

আজকের কবিতাটা আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে। আজকে পুরোটাই বন্ধু নিয়ে লিখেছেন হ্যাঁ বন্ধু মানে তো সবকিছুই আর তার প্রতিটা লাইন কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি কবিতার লাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার। সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

বন্ধু ছাড়া জীবন অচল বলা যায়। বন্ধু নাই জীবনের মানে নাই! তবে মনের মতো বন্ধু পাওয়া এখন টাফ! তবে বন্ধুর সংজ্ঞা আপনার কবিতায় পেলাম আপু। দারুণ লিখেছেন আপনি 🌼

 2 years ago 

হ্যাঁ বন্ধু ছাড়া প্রত্যেকটা মানুষের জীবন একেবারে অচল। উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

প্রতিটি মানুষের জীবনে একজন ভালো বন্ধু থাকা দরকার। সেই বন্ধুর সাথে ভালো মন্দ অনেক কিছু শেয়ার করা যায়। যা জীবন চলার পথে যথেষ্ট ভূমিকা পালন করে। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেছেন। আজকের কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভালো মন্দ সবকিছুই সেই বন্ধুর সাথে শেয়ার করা যায়।

 2 years ago 

নিজের মনের মতো বন্ধু পাওয়া ভীষণ সুখের।বন্ধুর কাছে সব কিছু শেয়ার করা যায়। বন্ধুকে বিপদ-আপদে পাশে পাওয়া যায়। সেই বন্ধুকে নিয়ে চমৎকার একটি কবিতা আপনি শেয়ার করলেন আপু।আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। কবিতার লাইনগুলোতে বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে।ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি এতে এবারে ঠিক কথা বলেছেন আপু, নিজের মন মত বন্ধু পাওয়া ভীষণ সুখের একটা ব্যাপার। বন্ধুর প্রতি ভালোবাসাকে প্রকাশ করার চেষ্টা করলাম সুন্দর করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42