স্বরচিত কবিতা : " তোমার ভাবনা "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমরা যখন কাউকে ভালোবাসি তখন, কিন্তু সে কতটা ধনী কিংবা সে কোন ধর্মের এই সব কিছু কিন্তু যাচাই করি না। ভালোবাসা তো এক ধরনের আকস্মিক। যেটা আসলে কোন কিছু বিবেচনা না করেই হয়ে যায়। একজন মানুষকে কখন ভালোবেসে ফেলি এটাও চিন্তাতেও আসেনা। আর তখন মনে হয় যেন পৃথিবীর সবকিছুই সেই মানুষটার জন্য। আর জাতি, ধর্ম, বর্ণ এসব কিছু মেনে কখনোই কিন্তু ভালোবাসা পাওয়া সম্ভব না। তখন কিন্তু মনে হয় যেন তাকে ভেবে ই আমরা দিন পার করে দিতে পারি। তাকে নিয়ে সারাক্ষণ স্বপ্ন দেখতে ইচ্ছে করে। ভালোবাসাটা এমনই মধুর একটা স্পর্শ কথার অনুভূতি নিয়ে আসে। যেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি আবার অনেকেই উপলব্ধি করতে পারি না। যারা উপলব্ধি করতে পারি তাদের জন্যই এই ভালোবাসাটা। তাই জন্য আজকের কবিতার একটু তোমাকে নিয়ে ভাবনা করেই লেখা।

20230825_122035_0000.jpg

" তোমার ভাবনা "

তোমায় দেখে থেমে যায়,
আমার ভেতরের কথা।
তোমার স্পর্শে শিউরে উঠে,
ভালোবাসার ব্যথা।

তোমায় ভেবে দিন কাটে,
আমার মনে ফুল ফোটে।
তোমার স্পর্শে আলো ছড়ায়,
আমার ভেতরে আনন্দ জাগায়।

তোমায় দেখে বদলে যায়,
আমার এই জীবন।
তোমার ছোয়ায় কেঁপে উঠে,
আমার হয় মরন।

তোমায় দেখলে মনে হয়,
হৃদয়ে ফোটে ফুল,
ফুলের সুবাসের মুক্ত হই
হৃদয়ে লাগে দোলা।

তোমায় দেখে সূর্য উঠে,
আমার দিন কাটে সুমধুর।
তোমায় দেখে ভোরের আলো,
আমার হৃদয়ে জাগে আলো।

তোমায় দেখে মুগ্ধ হলাম,
আমার ভেতরে আশার আলো।
তোমারও ছাউনিতে আৎকে উঠি
আমি তোমায় ভালোবাসি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। এমনিতে আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে পোস্ট করেন। সত্যি বলতে গেলে প্রিয় মানুষটাকে নিয়ে সব সময় কোন না কোন ভাবনা-চিন্তা হয়েই থাকে। খুবই ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু কথায় বলে না ভালোবাসা মানে না কোন জাত ধর্ম কোন কিছু। কে কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলে সে নিজেও জানেনা। যাহোক আপনি তোমার ভাবনা নিয়ে খুব দারুন একটি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন খুব চমৎকার ভাবে ভালোবাসার কথা তুলে ধরেছেন। আপনার লেখা কবিতাটি ভীষণ ভালো লেগেছে। আশা করবো সামনের দিনগুলো আরো সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরবেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন ভালোবাসা কোন জাত ধর্ম মানে না।

 3 years ago 

কবিতার নামটি কিন্তু বেশ সুন্দর। যতই দিন যাচ্ছে ততই যেন আপনার কবিতা গুলো আরও অসাধারন হয়ে উঠছে। কবিতার প্রতিটি লাইন যেন আপনি ছন্দের সাথে ছন্দের মিলন ঘটিয়ে উপস্থান করেছেন আপু। এভাবেই যদি সবাই প্রিয় মানুষটির ভাবনায় বিভোর থাকতো।

 3 years ago 

আসলে আমি চেষ্টা করে যাচ্ছি সুন্দর এবং ভালো কিছু করার।

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপু।আজকে আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর সুন্দর অনুভূতি আপনি আপনার কবিতার ভাষায় তুলে ধরেছেন আপু।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি অনুভূতিগুলো তুলে ধরার কি রকম হয়েছে যদিও জানা নেই।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটা কবিতা লিখে শেয়ার করেছেন আপনার কবিতাটি সত্যি আমার মনে প্রাণ সব কেড়ে নিয়েছে। আপনি একদম ঠিক বলেছেন আপু আমারও যখন একজনকে ভালোবাসে তখন যাচাই করি না সে ধনী কিংবা কোন ধর্মের মানুষ। লেখাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা তাহলে আপনার মন প্রাণ কেড়ে নিয়েছে, এটার জন্য আবার আমাকে দোষারোপ করবেন না।

 3 years ago 

কবিতা লিখতে যেমন পছন্দ করি ঠিক তেমনি কবিতা পড়তেও পছন্দ করি। তাই যখনই দেখি কেউ সুন্দর কোন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছে তখন সেই কবিতা আবৃত্তি করতে যেন মন ভরে যায়। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এই কবিতাটা। আবৃতি করে মন ভরে গেল।

 3 years ago 

আপনার মত আমিও কবিতা লিখতে এবং পড়তে দুটোই খুব পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42