স্বরচিত কবিতা : " চোখের ভাষা "steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল।
আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

অন্য কারো চোখের ভাষা বুঝতে হলে, সেই মানুষটার আপন হতে হবে। কারো যদি আপন না হতে পারি তাহলে তো সেই মানুষের চোখের ভাষা ও বোঝা সম্ভব না। কারণ একজন এক ভালবাসার মানুষ যদি, তাকে অনেক কষ্টও দেয় সেই মানুষটা কিন্তু তারপরও তাকে ভালোবাসে। আর যারা সত্যি কারের ভালোবাসে তারা কিন্তু কষ্ট পেলেও সেটাকে হাসিমুখে বরণ করে নেয়। কেউ আছে ত্যাগ স্বীকার করে। মূলত যারা ত্যাগ স্বীকার করতে পারে তারাই কাউকে ভালবাসতে সক্ষম হয়। আর সেটাই মূলত সত্যিকারের ভালোবাসা। আবার ভালবাসার মানুষকে নিয়ে দুচোখে অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে ঘিরে অনেক কিছুই চিন্তা ভাবনা করে থাকি। তবে চিন্তা ভাবনাগুলো আসলে কথাটা সত্যি এটাও দেখার বিষয়। কিন্তু তাও বলবো আসলে নিজের মানুষকে সত্যিকারের ভালোবেসে চোখের ভাষা বুঝতে হবে।

20230825_123158_0000.jpg

" চোখের ভাষা "

যতই না বলো ,
বুঝি আমি চোখের ভাষা।
যতই কষ্ট দাও,
হৃদয়ে যাবে স্বপ্নের আশা।

যতই নীরবে সহ্য করি,
মন থেকে চাইবো না খারাপ।
যতই দূরে ঠেলে দিও,
আড়াল থেকে শুনবো তোমার আলাপ।

যতই স্বপ্ন ছোঁয়ার চেষ্টা করি,
ততই যেন দূরের ধোঁয়াশায় পড়ি।
যতই মনে বিশ্বাস রাখি,
ততই যেন মনে হয় ভেঙে পড়ে।

তবে যতই মনে হয় নেই পাশে,
ঠিক যেন স্পর্শ থাকে আশেপাশে।
যতই চোখে ঘুম আসে,
ততই জাগলে চোখে স্বপ্ন ভাসে।

যতই হৃদয়ে স্নিগ্ধতা জাগে,
ভালোবাসা যেন ততই জেগে ওঠে।
যতই কষ্ট মনে হয়,
তুমি পাশে থাকলে যেন সূর্য উঠে।

যতই নদীর স্রোতে ভাসি,
ততই যেন হাতে হাত স্পর্শ করি।
যতই দুঃখে হৃদয় জর্জরিত,
তখনই তুমি ভালোবাসায় দাও ভরি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

একদম ঠিক বললেন আপু, প্রিয় মানুষ হলেই কেবল চোখের ভাষা বুঝা সম্ভব! চোখ দেখেই বলে দেয়া যাবে কেমন অবস্থায় আছে, কি চাই সে! দারুণ লিখলেন আপু 🦋☘️

 3 years ago 

ঠিক,প্রিয় মানুষ হলে চোখের ভাষা বোঝা যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে তার চোখের দিকে তাকালেই তার মনের সব কথা বোঝা যায়। চোখের ভাষা সব থেকে প্রিয় মানুষটারই বোঝা যায় বেশি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে চমৎকার কবিতা উপহার দিয়ে চলেছেন। আজ কবিতা লিখতে ইচ্ছে হলো তাই চমৎকার কবিতাটি উপহার দিয়েছেন। চোখের ভাষা কবিতাটি বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। মনের গভীরে থাকা অনুভূতিগুলো স্পষ্ট প্রকাশ পেয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জানিনা কি রকম প্রকাশ পেয়েছে,তবে সুন্দর ভাবে প্রকাশ করার চেষ্টা করলাম।

 3 years ago 

আপু আপনার কবিতা টাইটেল পড়ে আমার একটি গানের কথা মনে হয়ে গেল, চোখ যে মনে,কথা বলে। চোখে চোখ রাখা সে তো নয়, চোখের ভাষা বুঝতে হলে মনের মত মন থাকা চাই 😄। যাহোক আপু, আপনি চোখের ভাষা নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি তো দেখছি গান লিখে ফেলেছেন। কবিতাটা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

আমার কিন্তু মনে হয় ভালোবাসা বুঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো চোখের ভাষা। চোখের ভাষাই বলে দেয় কে কাকে কতটুকু ভালোবাসে। আপনি কিন্তু দারুন একটি কবিতা লিখেছেন আপু্। দিনে দিনে তো দেখছি আপনি সত্যিকারের কবি হয়ে উঠছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমিও মনে করি আপু। কবিতা লিখতে ভালো লাগে তাই লিখে সবার মাঝে শেয়ার করার চেষ্টা করছি। জানিনা কি রকম কবি হয়ে উঠছি। ধন্যবাদ। ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার চোখের ভাষা কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সম্ভব ভালো লাগলো আমার কাছে। তবে আপনি ঠিক বলেছেন আপন মানুষগুলোর চোখের ভাষা বোঝা যায়। যারা আপন না তাদের চোখের ভাষা বোঝা যায় না। তবে চোখের ভাষা বুঝতে হলে ভালোবাসার প্রয়োজন হয়। যাইহোক আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে চোখের ভাষা বুঝতে হলে ভালোবাসার প্রয়োজন হয়।

 3 years ago 

আপনি একদম ঠিক বলছেন আপু কবিতা গুলো লিখতে গেলে আসলে ভেবে চিন্তে লিখতে হয়। কারণ যখন তখন কবিতা লেখা সম্ভব হয় না। খুব নিরিবিলি পরিবেশে লিখতে হয়। দারুণ একটি কবিতা লিখলেন আপনি চোখের ভাষা নিয়ে কবিতা অসাধারণ হয়েছে। তারাই তো মনের ভাষা, চোখের ভাষা বুঝে যারা একান্ত মনের মানুষ।

 3 years ago 

সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আপনার মন্তব্য টা পেয়ে ভালো লেগেছে।

 3 years ago 

আপনার চোখের ভাষা অসাধারণ পড়ে খুব ভালো লাগলো। চোখের ভাষা এমন আপন লোক ছাড়া চোখের ভাষা কেউ বোঝেনা। চোখের ভাষা বুঝতে হলে ভালোবাসা বুঝতে হবে। চোখের ভাষা দিয়ে কি বুঝানো হয় সেটি উপলব্ধি করতে হবে। তবে আপনার কবিতার মাধ্যমে চোখের ভালবাসার খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চোখের ভালবাসা কি রকম ফুটিয়ে তুলেছি জানিনা, তবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সুন্দর করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59663.25
ETH 1574.23
USDT 1.00
SBD 0.42