স্বরচিত কবিতা : " শুধু তোমায় খুজি "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240806_130215_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমরা সবসময় সুন্দর চিন্তাভাবনা এবং সুন্দর ভালোবাসা গুলো পেতে চাই। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ভালোবাসা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আর এই ভালোবাসা নিয়ে আমাদের অনেক স্মৃতি এবং অনেক কিছুই থেকে যায়। যেটা আমরা সব সময় খুঁজে বেড়াই। আর ভালবাসা আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমরা কিন্তু কখনোই ভালোবাসাকে ভুলতে পারিনা। দেখা যায় আমাদের চারপাশের প্রত্যেকটা অনুভূতিতে আমরা আমাদের ভালবাসাকে খুঁজে পাই। আমরা আমাদের ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখি। আগের স্মৃতিগুলো সব সময় আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। সব সময় আমরা এই ভালোবাসাটাকে নিয়ে বেঁচে থাকতে চাই। যেটাকে উদ্দেশ্য করে আমি আমার কবিতা লিখলাম। আপনাদেরও কবিতাটা ভালো লাগবে।

" শুধু তোমায় খুজি "

হারিয়ে যাওয়া স্বপ্নগুলো,
চোখ বন্ধ করলেই দেখি।
হৃদয়ের মাঝে অনেক গভীরে,
শুধু তোমায় খুজি।

পুরোনো স্মৃতি মনে করে,
এখনো কাঁদি আমি।
হাজারো কষ্টের ভিড়ে,
আমার ভালবাসা শুধুই তুমি।

যখনই আমি দুচোখ বুঝি,
এই মন যেন তোমাকে খুজে।
ভালোবাসার মাঝে হারিয়ে যেতে,
হৃদয়ের মাঝে স্বপ্ন সাজে।

দূরে থেকে ও কাছে আমি,
তুমি কি আমায় দেখো।
হৃদয়ের মাঝে ভালোবাসার পাহাড় গড়ি,
মায়ায় জড়িয়ে রেখো।

নিঃস্ব করলে হারিয়ে যাবো,
কোথাও পাবে না খুঁজে।
অনেক বড় ভুল করলে,
আমার ভালোবাসা না বুঝে।

অতীতের কথা যায় না ভোলা,
স্মৃতি জড়িয়ে বেঁচে আছি।
নিশ্চুপ নিভৃতে থাকি আমি,
একা একা যেন বাঁচি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক পছন্দ করি। আর আমি নিজেও প্রতি সপ্তাহে একটি অনু কবিতা এবং একটি কবিতা শেয়ার করি। তবে অনু কবিতা বলি আর কবিতা বলি সবটাই আমার ভালো লাগে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার লেখা অন্য কবিতা এবং কবিতা গুলোও পড়া হয়ে থাকে আমার। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অন্য একটি কবিতার কিছু অংশ থেকে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লিখেছেন ।এককথায় চমৎকার হয়েছে আপু আপনার কবিতাটি।লাইনগুলো জাস্ট অসাধারণ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা এমন এক জিনিস অনেক কিছু খুব সহজেই ভাবের আদান প্রদান করা যায়। কবিতার মাধ্যমে মনের ভিতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো সবার সাথে প্রকাশ করা যায়। আপনি সুন্দর কবিতা লিখলেন। আপনি তো দেখছি এখনো ভাইয়াকে খুঁজেন কবিতার মাধ্যমে হা হা হা। আপু আপনার কবিতা পড়ে অনেক ভাল লেগেছে আপনি খুব সুন্দর লিখলেন।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর টপিক তুলে ধরে কবিতা লেখার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কবিতার লাইনগুলো আপনাকে মুগ্ধ করেছে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

ভালোবাসা নিয়ে সবার মনে অনেক স্মৃতি লুকিয়ে থাকে। আর সেই স্মৃতি থেকে আপনি চমৎকার কবিতা লিখেছেন আপু। কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। অসাধারণ কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ ভালোবাসা নিয়ে অনেক স্মৃতি লুকিয়ে আছে সবার মনে। কবিতাটা পড়ে ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37