স্বরচিত কবিতা : " কি করে বলি যে তাকে "

in আমার বাংলা ব্লগ3 years ago

20240103_162411_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে ভালোবাসার মানুষকে মনের সব কথা বলে বোঝানো সম্ভব হয় না। এমনকি মনে যত বেশি অনুভূতি থাকুক না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু বলাও সম্ভব হয় না। কিন্তু নিজের ভেতরের চিন্তা ভাবনা গুলো থাকে অন্যরকম। এমনকি এটাও বোঝানো সম্ভব হয় না যে সে দূরে থাকলেও তাকে অনুভব করতে পারে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে মুখে না বললেও অনেক কিছুতে প্রকাশ পায়। আবার সবকিছু কিন্তু মুখে বলে প্রকাশ করাটাও সম্ভব নয়। মনের মানুষের একটা কথা সবসময় কানে বাসে থাকে। চারপাশে না থাকলেও মনে হয় যে সেই মানুষটাই সাথে আছে। অনুভূতি এমন একটা জিনিস যেটা না পাওয়ার জিনিসগুলো কেউ পেতে সাহায্য করে। এই সব কিছু আসলে শুধুমাত্র মুখে বলে বোঝানোটা সম্ভব হয় না। শুধুমাত্র অনুভব করাটাই সম্ভব।

কি করে বলি যে তাকে,
চোখ বন্ধ করলেই স্বপ্নে আসে,
কি করে বলি যে তাকে,
মায়াবী দুচোখ চারিদিকে ভাসে।

কি করে বলি যে তাকে,
তার কথা শুধুই কানে বাজে।
কি করে বলি যে তাকে,
হৃদয়ের গভীরে কত কল্পনা সাজে।

কি করে বলি যে তাকে,
আশেপাশে থাকলেই অনুভব করতে পারি,
কি করে বলি যে তাকে,
বুকের ভিতর বাঁধে ভালোবাসার সারি।

কি করে বলি যে তাকে,
স্বপ্নের গভীরে তাকেই দেখি।
কি করে বলি যে তাকে,
ধরে থাকলেও ভালোবাসায় মাখি।

কি করে বলি যে তাকে,
তার মধুর কন্ঠ শুধুই কানে আসে।
কি করে বলি যে তাকে,
হারিয়ে যাওয়ার ভয় জাগে।

কি করে বলি যে তাকে,
দূর থেকে ডাকলে ও কানে আসে।
কি করে বলি যে তাকে,
চোখ বন্ধ করলেই স্মৃতিগুলো ভাসে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ!! দারুন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। ভালোবাসার মানুষকে মনের সব কথা সত্যিই বলে বোঝানো সম্ভব হয় না।অনেক ভালো লাগলো আপু আপনার এই কবিতাটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন সব কথা বলে বোঝানো সম্ভব না। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতা লেখা আসলেই অনুভূতির বিষয়। সেটা সবসময় আসে না। আর যখনই আসে তখনই কবিতা লেখা সহজ হয়ে যায়। আপনার আজকের কবিতাটি দারুণ ছিল আপু। ছন্দের সাথে দারুনভাবে অনুভূতির প্রকাশ 🌼

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই অনুভূতির বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন কবিতা লিখতে ভীষণ কঠিন। এত কঠিন কাজটাই আপনি এত সুন্দর করে করেছেন আপু এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আজকে লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে। কবিতার নামটি আরো সুন্দর কি করে বলি যে তোকে। এমন সুন্দর সুন্দর কবিতা গুলো লিখে আমাদের মাঝে প্রতি সপ্তাহে শেয়ার করে যাবেন। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এই কবিতার নামটা ঠিক করার পর আমার কাছেও ভালো লেগেছে।

 3 years ago 

আপু দারুন একটি কবিতা শেয়ার করেছেন ।আসলে ভালোবাসার মানুষের জন্য মনের গভীরে অনেক কথা লুকায়িত থাকে । সব কথা বলে বোঝানো সম্ভব হয় না। তার পরেও অনুভূতিগুলো মনের গহীনে জমা থেকে যায় ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন মনের গভীরে অনেক কথা লুকিয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38