স্বরচিত কবিতা : " অপেক্ষার প্রহর "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240418_121447_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে কিছু কিছু মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তগুলো আমরা আমাদের প্রিয় মানুষের সাথে কাটাতে খুবই পছন্দ করি। বিশেষ করে সুন্দর আবহাওয়া কিংবা সুন্দর পরিবেশের সময় নিজের প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। আর তখন আমরা অপেক্ষা করতে থাকি কখন সে আসবে। কিন্তু দেখা যায় যদি প্রিয় মানুষ না আসে তখন খুবই খারাপ লাগে। আর এত খারাপ লাগা আমরা সহ্য করতে পারি না। কারণ আমরা সবাই নিজের প্রিয় মানুষকে কাছে পেতে পছন্দ করি। তার সাথে সুন্দর সময় কাটাতে পছন্দ করি। এই সুন্দর সময়গুলোতে যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। প্রতিনিয়ত এই অপেক্ষার মাধ্যমে দিন কাটতে হয়। হয়তো আমাদের অনেকের পক্ষে এই অপেক্ষা করা সম্ভব না। আবার দেখা যায় কেউ কেউ অপেক্ষার মাধ্যমেই সে তার জীবন পার করে। তবে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায়। এই বিষয়গুলো নিয়ে আজকের কবিতা লেখার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগবে।

" অপেক্ষার প্রহর "

বৃষ্টি ভেজা এই দিনে,
যদি তুমি থাকতে পাশে।
কোথায় যেন হারিয়ে গেলে,
খুঁজে বেড়াই সারাদেশে।

তোমার অপেক্ষায় দিন গুনি,
সারাদিন ভেবে বসে থাকি।
খুঁজে পাই না কোথাও তোমায়,
নিরবে ‌ বসে দিন কাটি।

রাতে ঘুমালে স্বপ্ন দেখি,
এই বুঝি এলে তুমি।
চোখ খুললে দেখিনা তোমায়,
তাই জন্য হতাশ আমি।

চারিদিকে সুন্দর হাওয়া,
বসে থাকি তোমারি অপেক্ষায়,
একটুখানি যদি মনে পড়ে আমার কথা,
সামনে এসে ভাঙ্গো প্রতীক্ষা।

কত পরীক্ষায় ফেলবে আমায়,
কোন দয়া হয় নাকি তোমার।
আমার এই অপেক্ষার প্রহর,
গুছবে কি কখনো আমার।

আকাশ যখন মেঘলা থাকে,
আমি ভাবি তোমার কথা।
বৃষ্টি আসলেই মন হয় উতলা,
তুমি না আসলে লাগে ব্যথা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

প্রত্যেক মানুষের তাদের নিজেদের পছন্দের মানুষগুলোর জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। অপেক্ষায় বিভিন্ন অনুভূতি আপনি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের অনুভূতিটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন আপু কবিতা লিখতে বেশ সময় এবং মনের অনুভূতির প্রয়োজন হয়।আর ভালোবাসার মানুষগুলা সত্যি অদ্ভুত হয়।কখনো শান্তিতে বাঁচতে দেয়না।সর্বদা নিজের চিন্তায় বিভোর থাকে।জীবনে সঠিক মানুষ বা সঠিক জীবন সংগী পাওয়া খুবই কঠিন।একজন একটু কথা বলার জন্যে অপেক্ষার প্রহর গুনে আরেকজনের ব্যাস্ততায় শেষ হয়না।অদ্ভুত না বিষয়টা?যাইহোক আপু অপেক্ষার প্রহর নিয়ে সুন্দর অনুভূতির একটি কবিতা আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি আমার লেখা কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমি তো সব সময় আমার প্রিয় মানুষের সাথে কাটাতে পছন্দ করি। তবে কিছু কিছু রয়েছে যখন প্রিয় মানুষটি পাশে না থাকলে অনেক বেশি মনে পড়ে। তখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার থাকে না। আপনি আজকে প্রিয় মানুষের অপেক্ষার প্রহর নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো আমার কাছে অনেক বেশি লেগেছে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন তখন অপেক্ষা করা ছাড়া আর কোন কিছুই করার থাকে না।

 2 years ago 

বাহ্ দারুন তো। কবিতার একটি অংশ থেকে তো দেখছি পুরো কবিতাই বানিয়ে নিলেন। আর কবিতার কথা গুলো কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সত্যি কিন্তু আপু অপেক্ষার প্রহর অনেক যন্ত্রণাময়। এত সুন্দর করে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অপেক্ষার প্রহর আসলেই যন্ত্রণাময়।

 2 years ago 

অপেক্ষার প্রহর নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে অপেক্ষা করা অনেক কঠিন। তারপরেও প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে ভাল লাগে। কেউ কেউ অপেক্ষা করতে করতে সারা জীবনও পার করে দেয়। আপনার কবিতাটি আজকে পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অপেক্ষার প্রহর কষ্টকর হলেও প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপু অপেক্ষার প্রহর কিন্তু বেশ কস্টের । আর আপনি কিন্তু সেই কষ্টের প্রহর নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনাদের এমন সুন্দর সুন্দর কবিতা পড়ে আজকাল আমিও একজন ছোট কবি হয়ে যাচ্ছি।হি হি হি

 2 years ago 

চেষ্টা করতে থাকলে অবশ্যই কবি হতে পারবেন আরো বড়।

 2 years ago 

আসলেই কিছু মুহূর্তে প্রিয় মানুষটিকে কাছে পেতে ইচ্ছে করে। ঘন বর্ষা কিংবা গোধূলি বিকেলে মন খুঁজে ফেরে প্রিয় মানুষকে। যাইহোক আপনি চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন আপু। এধরনের কবিতাগুলো পড়তে এবং লিখতে দারুন লাগে এককথায়। বেশ চমৎকার আবেগ অনুভূতি ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে।

 2 years ago 

আমি কবিতা লিখতে এবং পড়তে অনেক ভালোবাসি।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি ছন্দ মিলিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি মানুষ ভালোবাসার মানুষের জন্য অপেক্ষায় প্রহর গুনতে থাকে। রাতে স্বপ্নের মাঝে হতাশ হওয়ার দরকার নেই চোখের খুললেই তো সামনে সব সময় দেখতে পান ভাইকে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনেই তো খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42