স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || মন গহীনে তুমি

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - বৃহস্পতিবার

০১ জৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_24-05-15_13-01-42-821.jpg

Photography device: Infinix hot 11s

Photo editing by PicsArt app


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে বিরহ অনুভূতিমূলক এক সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলনা দেরি না করে কবিতা আবৃত্তি শুরু করি।

কবিতা

নাম:
মন গহীনে তুমি

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


মেঘে ঢাকা আকাশের মতো
অন্ধকারে থাকা।

মন গহীনে তোমায় নিয়ে
অনেক স্বপ্ন আঁকা।

চাঁদের প্রদীপ দেয় না আলো
মনের উঠোন জুড়ে।
চারিদিকে তোমায় খুঁজি
দুচোখ ঘুরে ঘুরে।

পায়না খুজে কোনখানে
তোমার প্রিয় মুখ।
বন্ধু আমার হারিয়ে গেছো
নিয়ে সকল সুখ।

সুখের আশায় প্রদীপ জ্বেলে
গড়েছি এক বাগান।
সেইখানেতে তুমি এসে
গেয়ে যেতে গান।

তোমার সেই কোকিল কন্ঠ
আজও কানে ভাস।
আই লাভ ইউ জান শব্দটা যেন
কোথা থেকে আসে।

আসোনা তুমি আগের মত
জোৎস্না আলো নিয়ে।
হারিয়ে গেছ দূর অজানায়
দুঃখ গুলো দিয়ে।

যখন আমি একা থাকি
নিঝুম অন্ধকারে।
তোমার স্মৃতি আঘাত করে
আমায় পুড়িয়ে মারে।

মরতে চাই আমি তোমার
প্রেমের অনলে পুড়ে।
কষ্ট দিয়ে এভাবে তুমি
থেকো না দুরে দুরে।

হাত বাড়িয়ে বন্ধু তুমি
ডেকো না দূর থেকে।
কি সুখ তুমি পাও বন্ধু
আমায় একা রেখে।

ফিরে আসো মন বাগানে
জ্বালিয়ে আবার আলো।
আজও আমি আগের মত
তোমায় বাসি ভালো।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

সত্যিকারের ভালোবাসা কখনো নিঃশেষ হয়ে যায় না। যেকোনো সময় মনের মধ্যে ভালোবাসার মানুষের সারা জাগে। যারা সত্যিকারের ভালবাসতে জানে তারা কখনো প্রতারণা করতে জানে না। হয়তো মনের রাগ ক্ষোভ অভিমান মানুষকে দূরে সরিয়ে রাখে। তবে সেই অনুভূতি দূর হয়ে গেলে আবারো প্রিয়জনকে পাশে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর এই অনুভূতি যেই প্রিয়জন বুঝতে পারে না সে কিসের ভালোবাসা নিয়ে এসেছিল। কেমন মানুষের ভালোবাসা পাওয়ার কোন যোগ্যতাই থাকে না। জীবনের চলতি পথে অনেক উত্থান প্রথম থাকবেই। তার মধ্যে যারা ভালোবাসাকে ধরে রাখতে পারবে তারাই সার্থক। তাই ভালবাসলে সেভাবেই বাসতে হবে উভয় উভয়কে মনে প্রাণে আঁকড়ে ধরে রাখার মত।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি লাইনের সাথে ছন্দের বেশ মিল রয়েছে। প্রতিনিয়ত যদি ভালোবাসার মানুষের মুখ থেকে কোকিল কন্ঠ আই লাভ ইউ জান শব্দটা শোনা যায় মন ভরে ওঠে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতা পড়তে ভালো লেগেছে যেন খুশি হলাম।

 2 years ago 

সত্যিকারের ভালোবাসা গুলো কখনো ভেঙ্গে গেলে ও মনের মাঝে সারাজীবন থেকে যায়। আপনি আজকে আমাদের মাঝে একটি বিরহ মুলক কবিতা লিখেছেন। আপনার লেখা বিরহমূলক কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে কবিতার লাইন গুলো লিখেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একজন নিঃস্বার্থ প্রেমিকের আকাঙ্ক্ষা এবং বিরহ নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা পড়ে সত্যি মুগ্ধ হলাম। আপনি আমার বাংলা ব্লগের অনেক ভালো একজন ইউজার প্রতিনিয়ত আপনার পোস্টগুলো আমি ফলো করার চেষ্টা করি, আশা করি এভাবে আমাদের মাঝে নতুন, নতুন কনটেন্ট শেয়ার করে যাবেন।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

প্রত্যেকের জীবনে হয়তো কিছু না কিছু বিরহ আছে। আর বিরহ থেকেই কবিতার সূচনা হয়। আর আপনার লেখা কবিতার লাইনগুলো দারুন ছিল ভাইয়া। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। বেশ ভালো লিখেছেন আপনি।

 2 years ago 

অবশ্যই ঠিক বলেছেন আপনি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39