স্বরচিত কবিতা :অহংকার

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20240719_190455.jpg

আজকে আমি আপনাদের সামনে কবিতা নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে পরিক্ষা, নতুন পড়াশোনার সিস্টেম এ ঢুকে যাওয়ার ফলে সময় মিলাতে পারছি না কোন কিছুতেই। তারপর আবার অসুস্থতা আছেই সব মিলিয়ে খুব এলোমেলো সময় অতিবাহিত হচ্ছে।বর্তমান সময়ে যাদের অর্থ সম্পদ রয়েছে তারাই সব ক্ষমতার অধিকারী হয়ে বসে রয়েছে আবার অর্থ সম্পদ এর অহংকার এ ধরা কে সরা জ্ঞান করছে মানুষ। গরিব অসহায় মানুষেরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষে মানুষে বৈষম্য হচ্ছে এই অহংকারে। আমরা সবাই একই রক্তের মানুষ। অহংকার পতনের মূল আমরা সবাই জানি।এই অহংকার কে কেন্দ্র করেই আমার এই কবিতা। অনেক ভেবে এবং অনেক সময় নিয়ে কবিতা লিখেছি জানিনা কেমন হয়েছে।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

" অহংকার "
জান্নাতুল ফেরদৌস শেলি

কিসের এত অহংকার,
কিসের এত দাম?
এই পৃথিবীতে কারোর কিছু,
থাকে কি চিরকাল?
ধন-সম্পদ, যশ-খ্যাতি,
রূপের কেমন আলো,
সবই তো মিছে মরীচিকা,
একদিন হারাবে কালো।

যে বাড়ি তোর অহংকার ছিল,
তোর নামে গড়া শান,
সেই বাড়িতেই থাকবে অন্যজন,
মুছে যাবে তোরই নাম।
আজ যে তুমি শক্তিতে বড়,
ক্ষমতায় চরম শিখরে,
কাল সে তুমি মাটির নিচে,
থাকবে শূন্য কঙ্কালে পড়ে।

আজ যাকে ছোট ভাবিস,
সে-ও তো রক্তমাংস,
তারও একদিন হবে ঠিকানা,
যেখানে তোরই দংশ।

ধনী-গরিব, রাজা-ফকির,
মৃত্যুতে সবাই এক,
অহংকারে কি পেয়েছো তুমি?
কেউ কি থাকে পাশে?
দেখনি কি সেই মহাপ্রভু,
সবার হিসাব কষে?
শেষ শয্যায় পড়ে রবে শুধু,
শূন্য হাতে রেখ।
জন্মিলে মরিতে হবে
এটা চিরন্তন সত্য,
অহংকার ভুলে ভালোবাসা দিয়ে
বেঁচে থাকবে যে চিরকাল।


আমরা জন্মগ্রহণ করেছি যেহেতু আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা সবাই মানুষ। তাই মানুষে মানুষে অহংকার ভুলে ভালবাসা এবং সম্প্রিতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে।সবাই সবার জন্য এই নীতি মেনে এগিয়ে চলতে হবে।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-02-15-01-36-16-043_com.android.chrome.jpg

Screenshot_2025-02-15-01-35-50-956_com.android.chrome.jpg

Screenshot_2025-02-15-01-35-02-494_com.android.chrome.jpg

Screenshot_2025-02-15-01-34-11-228_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-15-01-29-14-594_com.twitter.android.jpg

 last year 

বর্তমান সময়ে সবাই খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আজকে আপনি যে কবিতাটি লিখেছেন এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

অহংকার খুবই খারাপ একটা জিনিস। আর অহংকার থাকা মানুষের মধ্যে একেবারেই উচিত নয়। অহংকার মানুষের পতন নিয়ে আসে। আপনি আজকে অনেক সুন্দর করে এই অহংকার নিয়ে কবিতাটা লিখেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা এই কবিতাটা। কবিতার প্রতিটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আমার।

 last year 

বাস্তবিক কথা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অহংকার আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আর আসলে যাদের টাকা-পয়সা আছে তারা সব সুবিধা পায়। আর তাদের অর্থ সম্পদের অহংকার বেশি থাকে। এবং গরিব লোক গুলো কিছুই পাই না। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

যে অহংকার করবে তার পতন অবশ্যই হবে। অহংকার পতনের মূল এটা একদম সত্য একটা কথা। তবুও মানুষ অহংকার করে থাকে। তবে এটা একেবারেই উচিত নয়। অহংকার নিয়ে লেখা আপনার আজকের কবিতা পড়তে আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর করে লিখেছেন পুরো কবিতাটা। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল।

ভালো মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি সব সময় আমাদের মাঝে চমৎকার কিছু পোস্ট শেয়ার করে থাকেন৷ আর আজকের এই চমৎকার পোস্টের মধ্যে একটি হলো এই কবিতা পোস্ট৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর এই কবিতা শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে আপনি অহংকার নিয়ে যেভাবে সুন্দর কবিতা শেয়ার করেছেন এবং এখানে লাইনের সামজ্ঞস্যতা একের পর এক খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন তা পড়েও খুব ভালই লাগছে৷

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42