কবিতা আবৃত্তিঃ- মানুষ || নির্মলেন্দু গুণ এর কবিতা
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার করা একটি কবিতা আবৃত্তি। আবারো অনেকদিন পর আবৃত্তি করলাম। খুব ভালো একটা যে আবৃত্তি পারি তা কিন্তু নয়। তবে চেস্টা করি। চেস্টা করতে করতেই তো একদিন পার্ফেক্ট হবে। আজ যে কবিতাটি আবৃত্তি করেছি সেটি হচ্ছে কবি নির্মলেন্দু গুণ এর মানুষ কবিতা। তো চলুন শুরু করি -
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। আজকের টি কেমন হয়েছে আপনারা জানেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছিলো। তাই ভাবলাম আবৃত্তি করে আপনাদের ও শোনাই। তাহলে আপনারাও উপভোগ করতে পারবেন। আমি আমার সবটা দিয়েই চেস্টা করেছি। যাক এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
কবিতা-
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না ।
কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে ।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।
মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি কবিতা আবৃত্তি করেছেন অথচ আমি শুনতেই পাচ্ছি না। কবিতার লিংকে ক্লিক করলে সেখানে শো করছে না। জানি না আমার নেটের প্রবলেম কিনা। তবে অনেকক্ষণ ট্রাই করলাম কোন কাজ হচ্ছে না। যাইহোক ভাইয়া কিছুক্ষণ পর আবার ট্রাই করে দেখব। যদি ঠিক হয় তাহলে শোনার চেষ্টা করব।
সম্ভবত নেট প্রব্লেম ছিলো আপনার আপু।
দারুন ভাবে নির্মলেন্দু গুণ এর বাসর কবিতাটি আবৃতি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনলাম দারুন লাগলো আমার কাছে। আপনার কাছে একটাই আবদার মাঝে মাঝেই আমাদের মাঝে এই ধরনের কবিতা আবৃত্তি শেয়ার করবেন।
আসলে এটি বাসর নয় মানুষ কবিতা। টাইটেল এ ভুল লিখেছিলাম।
ভাই আপনার কথা আটকে গেলেও আসলে সেটাও কিন্তু একটা আর্ট। আপনার পুরো আবৃতি শুনলাম মনোমুগ্ধকর ভয়েস এবং সাথে সাউন্ডটা বেশ মানিয়েছে। আর এটা ঠিক বলেছেন চেষ্টা করতে করতে অবশ্যই আরো ভালো করতে পারবেন।তবে এটাও কিন্তু কোন দিক থেকে কম ছিল না।এই কবিতাটার ভিন্ন রকম একটা কবিতা আমি লিখেছিলাম সেটা ছিল ঃ-
এই ধরনের একটি কবিতা শেয়ার করেছিলাম যাইহোক ভালো ছিল।
ঠিক বলেছেন ভাই। আমি হয়তো মিস করে গেছি বা ভুলে গেছি আপনার সেই কবিতা।
ভাইয়া আপনার কবিতা আবৃত্তিটা শুনে বেশ ভালো লাগলো। আপনার আবৃত্তির কন্ঠ কিন্তু বেশ ভালো। তবে আপনি কিন্তু ঠিক বলেছেন একটু দ্রুতই বলে ফেলেছেন তবে চেষ্টা করতে করতে অবশ্যই আরো ভালো করবেন। আপনার পরবর্তী আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম।
চেস্টা করেছি সুন্দর ভাবে করার আপু।
অনেক ভাল লাগলো ভাইয়া আপনার কবিতা আবৃত্তি শুনে।আপনি চেষ্টা করলে আরো ভাল করবেন আশাকরি। চর্চা করে যাবেন।অনেক ধন্যবাদ আপনাকে।
জ্বি আপু চেস্টা করছি উন্নতি করার জন্য।
ভাইয়া বেশ কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের “মানুষ ” কবিতা পড়েছিলাম। আজকে কবি নির্মলেন্দু গুণের “ মানুষ” কবিতা পড়লাম। সাথে আপনার আবৃতি দেখলাম। সহজ সরল ভাষায় কবিতাটি লিখেছে আর আপনার আবৃতিও অনেক ভাল হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
হুম এটায় মানুষ কনফিউশনে পরে যায়। মানুষ কবিতা একটা নজরুল ইসলাম লিখেছেন আরো একটা নির্মলেন্দু গুণের।