"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু অনু কবিতা লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষের জন্য আমাদের মনের অনুভূতিগুলো যেন বের হতে থাকে। আর এই মনের অনুভূতির কোন শেষ নেই। প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন আমরা দেখে থাকি। তাকে নিয়ে সারা জীবন পথ চলার ইচ্ছা জাগে। এই সারা জীবন ইচ্ছা থাকার মুহূর্তগুলোই যেন পরিপূর্ণতা পায় যখন দুটি মানুষের মনের সাথে সম্পর্কের মিল হয়ে যায়। আর এই ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন একসাথে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে। হয়তো কিছু কিছু ভালোবাসা পরিপূর্ণতা পায় আর কিছু ভালোবাসা পরিপূর্ণতা পায় না। তারপরে মনের ভিতরে এই ভালোবাসার প্রিয় মানুষটির জন্য যেন অনুভূতিগুলো থেকেই থাকে। তাই ভালোবাসার কিছু অনুভূতি নিয়ে আজকে আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা লিখে শেয়ার করলাম। এই অনু কবিতা গুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন ভালোবাসায় জড়ানো এই অনু কবিতা গুলো পড়া শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

আজ এই বৃষ্টির দিনে,
তোমার কথা ভাবি আমি আপন মনে।
তোমার হাতে হাত রেখে,
ভিজবো এই ভালোবাসার বৃষ্টিতে।
আসবে কি তুমি আমার কাছে,
ভিজবে আজ তোমার সাথে।

অনু কবিতা-২

ভালোবাসার অধিকার নিয়ে,
এসেছি আমি তোমার দুয়ারে।
সকল বাঁধা পার করে,
নিয়ে যাব আমি তোমায় ভালোবেসে।

তোমায় নিয়ে থাকতে চাই,
এই পৃথিবীর মাঝে,
ভালোবাসায় ভরিয়ে দিতে চাই,
তোমার জীবন জুড়ে।

অনু কবিতা-৩

এসেছি আমি নতুন শহরে,
বুকের ভিতর হাজারো স্বপ্ন নিয়ে।
কল্পনায় দেখেছি আমি,
স্বপ্ন পূরণ করবো দুহাত জুড়ে।
সেই আশাতেই এগিয়ে যাব,
বুকের ভিতরে হাজারো সাহস নিয়ে।

অনু কবিতা-৪

নীল আকাশের ওই সাদা মেঘের সাথে,
ভেসে বেড়াবো আমি আপন মনে।
তুমি কি ভাসবে আমার সাথে।
দুহাত বাড়িয়ে সাদা মেঘের সাথে।
ভিজবো আমি তোমার সাথে,
ভালবাসা গান গাইতে গাইতে।

fox-ga73d03b37_1920.png

source


💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই দারুণভাবে অসাধারণ কিছু অণু কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার প্রতিটি অনু কবিতাই খুব ছন্দময় ছিল। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরের মতো আজকেও খুবই চমৎকার এক গুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগলো। প্রতিটা কবিতার লাইন সুন্দরভাবে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কবিতায় খুব সুন্দর অনুভূতি লিখলেন আপনি ভালো লাগলে পড়ে। আমাদের জীবনে ভালো মন্দ অনেক কিছু বিষয় থাকে যা আমাদের প্রিয়জনকে কেন্দ্র করে ঘটে থাকে। আপনার লেখা প্রতিটি অনু কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি কবিতা পড়তে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন।

 2 years ago 

আজ আপনি খুব সুন্দর করে চারটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার প্রতিটি কবিতার চরণের ভাষাগুলো ছিল বেশ চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36