"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মানুষ শুধুই তুমি 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে সারাটা দিন অনেক রোদ ছিল। আসলে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে ঘোরাঘুরি করতে করতে খুব পিপাসা লেগেছিল। আর রোজা আজকে আমার লেগে গিয়েছিল। খুবই খারাপ লাগতেছিল। যার কারণে বিকেলবেলা আমি নদীর পাড়ে গিয়েছিলাম, একটু নদীর আবহাওয়া উপভোগ করার জন্য। নদীর শীতল বাতাসে মন অনেক ভালো হয়ে যায়। যার কারণে এই শীতল বাতাস উপভোগ করার জন্যই বাজার থেকে নদীর পাড়ে গিয়েছিলাম। আর নদীর পাড়ে গিয়ে শীতল বাতাসের মধ্যে বসে থেকে খুবই ভালো লাগতেছিল। ওখানে একটা গাছ ছিল, সেই গাছের নিচে বসে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে একটি কবিতা লিখলাম। আর এই কবিতাটির নাম মনের মানুষ শুধুই তুমি। এই কবিতাটি লিখতে পেরে খুবই ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে আমার লেখা এই ভালোবাসার কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আজকের এই কবিতাটি পড়ে ভালো লাগবে।


মনের মানুষ শুধুই তুমি
মোঃরায়হান রেজা

মনের মানুষ তুমি আমার,
রয়েছো মনের ঘরে।
সেখানেই রাখবো তোমাকে,
চিরকাল ধরে।


মনের ঘরে রাখব তোমাকে,
ভালোবাসার আদর সোহাগে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমার মনের ঘরটি জুড়ে।

মনের ঘরটি খুব যত্ন করে,
তৈরি করে রেখেছি।
সেই ঘরেতে ভালোবাসার আলোতে,
থাকবো মোরা জনম জনম ধরে।

তোমার সাথে যুগ যুগ ধরে,
থাকতে চাই আমি ভালোবাসার আদরের।
যতই বাঁধা আসুক না কেন,
হাতটি ছাড়বো না আমি সকল বাঁধার মুখে।

ধরেছি তোমার হাত,
ভালবাসার শক্তি দিয়ে।
এই হাতটি ছাড়াতে পারবে না কেউ,
হাজার চেষ্টা করে।

আমার মনের মানুষ শুধুই তুমি,
তাইতো তোমার মন জুড়ে রয়েছো আমি।
রাখবো তোমাকে মনের ঘরে,
ভালোবাসার আদর সোহাগে।

fox-ga73d03b37_1920.png

source

মনের মানুষকে নিয়ে কবিতা লেখার অনুভূতি সত্যিই অসাধারণ। আসলে ভালোবাসার অনুভূতিগুলো হৃদয় থেকে আমাদের বের হতেই থাকে। আর এই অনুভূতির শেষ নেই। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের ঘরে বসবাস করার ইচ্ছা জাগে। সেই ইচ্ছা থেকে আজকের এই কবিতাটি লেখা। ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ ভাইয়া আপনি এত সুন্দর যে কবিতা লিখতে পারেন এটা তো আগে জানতাম না আমি। ভালোবাসার মানুষকে নিয়ে আপনার লেখা প্রতিটি লাইন ছিল একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। মার্কেটে গিয়েছিলেন এবং তারপর নদীর পাড়ে গিয়ে গাছের নিচে বসে ভালোবাসা মানুষকে নিয়ে একদম অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আশা করি আপনার থেকে পরবর্তীতে এর থেকেও আরো ভালো কবিতা আমরা উপভোগ করতে পারব। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। গঠনমূল্য মন্তব্য পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে।

 2 years ago 

আপনার কবিতা "মনের মানুষ শুধুই তুমি" পড়ে মন ভরে গেল। আপনার শব্দচয়ন এবং অনুভূতির প্রকাশ অসাধারণ। এই কবিতায় আপনি যেভাবে ভালোবাসার গভীরতা এবং মনের মানুষের প্রতি আপনার অনুভূতি তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার লেখনীতে আরো অনেক সুন্দর কবিতা পড়ার আশা রাখি।

 2 years ago 

আসলে ভালোবাসার গভীরতা অনেক। আর এই গভীরতা নিয়ে কবিতা লিখতে যেন কখনোই শেষ করা হয় নাম আপনার খুব মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে আজকের দিনটা খুবই রোদ আর কষ্টের ছিল। তাই আপনি দিনটাকে আরো ভালোভাবে পালন করার জন্য মার্কেট শেষে নদীর পাড়ে গিয়েছিলেন। নদীর পাড়ে গাছের নিচে বসে সুন্দর এই কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ে যেন অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই নদীর পাড়ে গিয়ে খুবই ভালো লেগেছে। আর এই নদীর শীতল বাতাসের মধ্যে বসে থেকে প্রিয় মানুষের জন্য এই কবিতাটি লিখেছি। আপনার মন্তব্য জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মনের মানুষকে তো অবশ্যই মনের ঘরেই রেখে দিতে হবে ভাইয়া। দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতা প্রতিটি লাইন মনের মানুষকে উৎস্বর্গ করে রেখে লিখেছেন বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার লেখা এই ভালোবাসার কবিতাটি আপনার ভালো লেগেছে যেনে সত্যিই আমি আনন্দিত। আমার কবিতাটি সার্থকতা পেয়েছে।

 2 years ago 

আজকে আপনি মনের মানুষ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।মনের মানুষ শুধুই তুমি কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে কবিতা হচ্ছে নিজের মনের অনুভূতি থেকে লেখা। আর আপনার কবিতার ভাষা বেশ চমৎকার। আর প্রিয় মানুষকে নিয়ে ঘর বাধার স্বপ্ন সবারই থাকে। সত্যি বলতে কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষকে নিয়ে লেখা আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি আমি খুশি হলাম মআপনার মন্তব্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে বাস্তব অর্থে কবিরা নিরিবিলে জায়গা এবং নদীর ধারে বসে কবিতা লিখতে বেশ পছন্দ করে। আজকে আপনার মনের মানুষ শুধুই তুমি কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। মনের মাধুরী দিয়ে কবিতাটি প্রিয় মানুষকে নিয়ে লিখেছেন। সত্যিই এই ধরনের অনুভূতির কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মনের মাধুরী দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আসলে ভাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে ভালো লাগে আর এই কবিতা গুলো পড়তে ও লিখতে ভালো লাগে মআপনার কাছে আমার কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনাদের সুন্দর কবিতাটি পড়ে অনেক খুশি হলাম৷ খুব সুন্দরভাবে আপনি এই কবিতার সবগুলো লাইন মিল রেখেছেন৷ একের পর একটি লাইন যখন আমি পড়ছিলাম তখন আমার অনেক বেশি ভালো লাগছিল৷ একইসাথে এই কবিতার যে লাইনগুলো আমার একটু বেশি ভালো লেগেছে সে লাইনগুলো হল:

মনের ঘরটি খুব যত্ন করে,
তৈরি করে রেখেছি।
সেই ঘরেতে ভালোবাসার আলোতে,
থাকবো মোরা জনম জনম ধরে।

 2 years ago 

আসলে ভালোবাসা প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে। আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38