"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার অনুভূতি নিয়ে কিছু কবিতা লিখেছি। আর এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লেগেছে। আসলে মনের অনুভূতিগুলো খুব সহজেই অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। তাই মনের অনুভূতিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে থেকে বের হতে থাকে। তাই হৃদয়ের অনুভূতিগুলোই আজকে কবিতা আকারে প্রকাশ করলাম। আর এই অনু কবিতা আশা করছি পরে আপনাদের ভালো লাগবে। ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতি অনেক রয়েছে, মনের চাওয়া পাওয়া থেকে আজকের এই কবিতাগুলো লেখা। ভালোবাসার প্রিয় মানুষটি যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন মনের ভিতরে যে কষ্ট হয় সেই কষ্টের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

ভালোবাসার স্বপ্নগুলো দেখেছি,
শুধুই তোমায় নিয়ে।
তাইতো তোমায় নিয়ে ভালোবাসার,
কল্পনা আমার মনে জাগে।
ভালোবাসার মানুষ আমার শুধু যে তুমি,
তাইতো তোমাই ভালোবাসি আজও আমি।

অনু কবিতা-২

তুমি আসবে বলে দিয়েছিলে কথা,
তাইতো হাজারও সকল বাঁধা পেরিয়ে,
রয়েছি আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।
তুমি কি আজও ফিরবে আমার কাছে,
ভালোবাসার শক্তি নিয়ে,
তোমাই নিয়ে বেঁচে থাকতে চাই,
যে আমি যুগ যুগ ধরে।

অনু কবিতা-৩

আমার মনের রাজমহলের,
রাণী শুধুই তুমি।
তোমায় নিয়ে কল্পনার রাজ্য,
তাই আমি যে তৈরি করেছি।

এই কল্পনার রাজ্যের রাণী হয়ে,
থাকবে তুমি আমার পাশে।
ভালবাসায় দিয়ে ভরিয়ে দিয়ো,
আমার রাজমহল জুড়ে।

অনু কবিতা-৪

কি সুখ পেলে তুমি আমায় কাঁদিয়ে,
তোমার ব্যথার আঘাত সহ্য করি আমি নিরবে।
ভেসে যায় বুকটা আমার অশ্রু জলে।
আজও তুমি সুখে রয়েছো এ কথা ভেবে,
সান্তনা পায় যেন আমি নিরবে।

তোমার দেওয়া ব্যথার আঘাতে,
জীবন আমার ক্ষতবিক্ষত হয়েছে।
তাই তো আজও মনে করে,
কাঁদতে থাকি আমি নিরবে।

অনু কবিতা-৫

ভালোবাসার স্বপ্ন দেখিয়ে,
চলে গেলে আমায় ছেড়ে।
আজও সুখে রয়েছ তুমি,
অন্যের বুকে মাথা রেখে।

আমাকে একা রেখে চলে গেলা,
তুমি সুখের সন্ধানে।
কিভাবে থাকবো আমি এ কথা ভাবলে না,
একবারও তোমার হৃদয় দিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

গতকাল বিকেলবেলা আমি একা একা নিরবে বসে ছিলাম। তখন প্রিয় মানুষের কথা খুব মনে পড়তেছিল। যার কারণে মনের অনুভূতিগুলো যেন প্রিয় মানুষের জন্য তৈরি হচ্ছিল। আর এই অনুভূতিগুলো নিয়ে আমি কবিতা লেখার চেষ্টা করেছি। তাই কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে। আশা করছি মনের অনুভূতি এবং প্রিয় মানুষকে নিয়ে মনের কল্পনায় যে অনুভূতিগুলো তৈরি হয় এই অনুভূতিগুলো নিয়েই অনু কবিতাগুলো লেখা।আশা করছি আমার এই কবিতা গুলো পড়ে ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কবিতা বা অনু কবিতা আমার নিজের কাছে লিখতে যেমন ভালো লাগে পড়তে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার একগুচ্ছ কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনুভূত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে ৫ নম্বর অনু কবিতাটি আরও বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো সুন্দর সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতা লিখে থাকেন। তবে আজকে একটু ব্যতিক্রম দেখলাম। কিছুটা বিরহ অনুভূতি রয়েছে আপনার কবিতার মধ্যে। কবিতা গুলো বেশ ভালো লাগলো আমার। ছোট ছোট কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতি থেকে থাকে। ঠিক তেমনি অনুভূতি ব্যক্ত হয়েছে এই কবিতাগুলোর মধ্যে।

 2 years ago 

মনের অনুভূতিগুলোকে আপনি অনু কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন জেনে ভালো লাগলো। আপনি পাঁচটি অণু কবিতা শেয়ার করেছেন। তার মধ্যে তিন নম্বর অনু কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার ভাষাগুলো খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পাঁচটি অনু কবিতা বলে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্যে চার নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি অণু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা আমার কাছে অনেক ভালোলাগে। আমি কবিতা লিখতে ও পড়তে বেশি ভালোবাসি। আপনার কবিতা পড়ে মনটা ভরে গেল। আপনি খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন। একগুচ্ছ অনু কবিতা মাঝে আমার কাছে অনু কবিতা ২ বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38