"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসা মানে💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আবার আপনাদের মাঝে আমি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হয়েছি। আর এই কবিতাটি লিখতে পেরে অনেক ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের যে অনুভূতি এবং আবেগ নিয়েই আমি লিখেছি এই কবিতাটি। আর এই কবিতার মাধ্যমে ভালোবাসার মানে কি, সেই অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে ভালোবাসা যেন হৃদয়ের অনুভূতি। এই অনুভূতিগুলো কখনোই বলে শেষ করানো যায় না। তাইতো মনের অনুভূতি এবং কল্পনার অনুভূতি দিয়ে লেখা আমার এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।


ভালোবাসা মনে
মোঃরায়হান রেজা


ভালোবাসা কি শুধু হাতে হাত রাখা?
না হয়তো, ভালোবাসা চুপিচুপি পাশে থাকা।
ভিড়ের মাঝে একটুখানি চোখে চোখ রাখা,
তোমার নামটা মনে রেখে বারবার ডাকা।

ভালোবাসা মানে বিকেলের হাওয়া,
হঠাৎ মনে পড়া।
তোমার প্রতি মনের চাওয়া-পাওয়া।
ভালোবাসা মানে মেঘলা আকাশে চিঠি লেখা,
যা কোনোদিন পাঠানো হয় না,
শুধু বুকের ভাঁজে রাখা।

ভালোবাসা মানে রাগ করে চলে যাওয়া,
তবু একটু পরে কাঁপা গলায়
ফিরে এসো বলা।
ভালোবাসা মানে অপেক্ষা, জানলার পাশে,
যেখানে সময় থেমে থাকে তার দেখা পাবার আশায়।

ভালোবাসা মানে দুপুরবেলা হঠাৎ মনে পড়া,
তোমার প্রিয় গানটা বাজে,
মনটা কেমন যেন করা।
ভালোবাসা মানে এক কাপ চাতে,
তার ঠোঁটের ছোঁয়া লাগা।
যা আজো ঠান্ডা হয়ে গেছে,
তবু গন্ধে তোমার ভেসে আসা।

ভালোবাসা মানে রাতের আকাশে তারা গোনা,
প্রতি তারায় তার নাম লেখা,
না বললেও বোঝা যায়, সে তোমার জানা।
ভালোবাসা মানে সবার সামনে স্বাভাবিক থাকা,
তবে একা হলে শুধু তার কথাতেই মনটা ভেঙে যাওয়া।

ভালোবাসা মানে স্মৃতির এলবামে পুরনো ছবি,
যেখানে দু’জন ছিলে হাসিতে ভরা,
অথচ এখন একজন নিঃসঙ্গ কবি।
ভালোবাসা মানে গল্পের মতো,
শুরু আছে, মাঝখান আছে,
শেষটা হয়তো কেউ জানে না।
তবু শেষ পাতায় থাকে তার ছায়া ।

ভালোবাসা মানে না বলা হাজার কথা,
কিন্তু একটুখানি ছোঁয়ায় মুছে যায় সব ব্যথা।
ভালোবাসা এক ফুলের মতো—
নরম, কোমল,তবু যাকে ছুঁতে হয় যত্নে,
নিঃশব্দে, গভীর ভাবে ।

ভালোবাসা মানে,ভালো থেকো,
বলেও চোখ ভিজে যাওয়া,
আর মনে মনে বলা।
তুমি ছাড়া কিছুই চাই না,
মনের মাঝে ফিরে আসা।
ভালোবাসা মানে তুমি না থেকেও পাশে থাকা,
হৃদয়ের গভীরে রয়ে যাওয়া,
নিঃশব্দে ভালোবাসার ছবি আঁকা।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসা যেন হৃদয়ের অনুভূতি, এই অনুভূতি আমরা কখনোই বলে বা লিখে শেষ করতে পারিনা। আমরা যতই ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করি। ততই যেন হৃদয় থেকে বের হতেই থাকে। তাইতো হৃদয়ের অনুভূতি দিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন।তবে আপনার লেখা প্রতিটা কবিতা আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটি ও অসাধারণ হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 last year 

খুবই সুন্দর হয়েছে আজকের আপনার এই কবিতাটি৷ যেভাবে আপনি আজকের এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ এখানে আপনি কবিতার লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42