"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসা মানে💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা কি শুধু হাতে হাত রাখা?
না হয়তো, ভালোবাসা চুপিচুপি পাশে থাকা।
ভিড়ের মাঝে একটুখানি চোখে চোখ রাখা,
তোমার নামটা মনে রেখে বারবার ডাকা।
ভালোবাসা মানে বিকেলের হাওয়া,
হঠাৎ মনে পড়া।
তোমার প্রতি মনের চাওয়া-পাওয়া।
ভালোবাসা মানে মেঘলা আকাশে চিঠি লেখা,
যা কোনোদিন পাঠানো হয় না,
শুধু বুকের ভাঁজে রাখা।
ভালোবাসা মানে রাগ করে চলে যাওয়া,
তবু একটু পরে কাঁপা গলায়
ফিরে এসো বলা।
ভালোবাসা মানে অপেক্ষা, জানলার পাশে,
যেখানে সময় থেমে থাকে তার দেখা পাবার আশায়।
ভালোবাসা মানে দুপুরবেলা হঠাৎ মনে পড়া,
তোমার প্রিয় গানটা বাজে,
মনটা কেমন যেন করা।
ভালোবাসা মানে এক কাপ চাতে,
তার ঠোঁটের ছোঁয়া লাগা।
যা আজো ঠান্ডা হয়ে গেছে,
তবু গন্ধে তোমার ভেসে আসা।
ভালোবাসা মানে রাতের আকাশে তারা গোনা,
প্রতি তারায় তার নাম লেখা,
না বললেও বোঝা যায়, সে তোমার জানা।
ভালোবাসা মানে সবার সামনে স্বাভাবিক থাকা,
তবে একা হলে শুধু তার কথাতেই মনটা ভেঙে যাওয়া।
ভালোবাসা মানে স্মৃতির এলবামে পুরনো ছবি,
যেখানে দু’জন ছিলে হাসিতে ভরা,
অথচ এখন একজন নিঃসঙ্গ কবি।
ভালোবাসা মানে গল্পের মতো,
শুরু আছে, মাঝখান আছে,
শেষটা হয়তো কেউ জানে না।
তবু শেষ পাতায় থাকে তার ছায়া ।
ভালোবাসা মানে না বলা হাজার কথা,
কিন্তু একটুখানি ছোঁয়ায় মুছে যায় সব ব্যথা।
ভালোবাসা এক ফুলের মতো—
নরম, কোমল,তবু যাকে ছুঁতে হয় যত্নে,
নিঃশব্দে, গভীর ভাবে ।
ভালোবাসা মানে,ভালো থেকো,
বলেও চোখ ভিজে যাওয়া,
আর মনে মনে বলা।
তুমি ছাড়া কিছুই চাই না,
মনের মাঝে ফিরে আসা।
ভালোবাসা মানে তুমি না থেকেও পাশে থাকা,
হৃদয়ের গভীরে রয়ে যাওয়া,
নিঃশব্দে ভালোবাসার ছবি আঁকা।
https://x.com/rayhan111s/status/1930648522485096579?t=0jr4VJztfll5kGJ-4bRjaQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1930720581009518861?t=KO_4dQuBMDOOVRxqKt6CIg&s=19
https://x.com/rayhan111s/status/1930721037286789503?t=kQDYpu3S7oigSpiDTkVSlQ&s=19
https://x.com/rayhan111s/status/1930721583238439315?t=N-25eCG0TIopEftKXoTEkw&s=19
ভাই আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন।তবে আপনার লেখা প্রতিটা কবিতা আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটি ও অসাধারণ হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।
খুবই সুন্দর হয়েছে আজকের আপনার এই কবিতাটি৷ যেভাবে আপনি আজকের এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ এখানে আপনি কবিতার লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷