"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

গতকাল রাতে নিরিবিলি একা একা বসে ছিলাম। আর তখনই প্রিয় মানুষের কথা যেন বারবার মনে পড়তে ছিল। আসলে নিরিবিলি যখনই একা থাকি তখনই যেন প্রিয় মানুষের কথা বেশি মনে পড়ে তাই প্রিয় মানুষকে কেন্দ্র করেই কবিতা লেখা শুরু করে দিলাম। আর ভালোবাসার এই অনুভূতিগুলো কবিতার আকারে প্রকাশ করতে আমার খুবই ভালো লাগে। তাই প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের মাঝে তুমি এই কবিতাটি লিখেছি, আর আপনাদের মাঝে আজকে ভালোবাসার এই কবিতাটি শেয়ার করলাম। আসলে ভালোবাসার অনুভূতি হৃদয় থেকে জন্ম হয়। আর হৃদয়ের এই অনুভূতি কখনোই যেন শেষ হয়ে যায় না। এই অনুভূতি যেন বের হতেই থাকে। তাই এই কবিতাটি লিখে আপনাদের মাঝে তুলে ধরলাম।


মনের মাঝে তুমি
মোঃরায়হান রেজা

আমার মনের মাঝে সবটা জুড়ে,
আছো শুধু তুমি।
তাইতো তোমায় ভালোবাসি,
মন উজাড় করে যে আমি।


মনের সকল চাওয়া পাওয়ার,
শুধু তোমায় ঘিরে।
তোমায় নিয়ে থাকবো আমি জনম জনম ধরে।
ভালোবাসার ফুল ফুটবে,
আমাদের এই জীবন সংসারে।

আমার জীবনের সকল চাওয়া,
শুধু তোমায় নিয়ে।
তাইতো তোমায় রেখেছি,
মনের এই ছোট্ট ঘরে।

মনের ঘরে থাকবে তুমি,
মনের মানুষ হয়ে,
ভালোবাসার ফুল ফোটাবো,
আমরা দুজন মিলে।

ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে,
থাকবো আমরা সুখের রাজ্যে,
সারাজীবন ধরে।

তাইতো তোমায় রেখেছি,
মনের মাঝে আমি।
সেখানেই থাকবে তুমি,
ভালোবাসায় ভরিয়ে দেবো শুধুই যে আমি।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার অনুভূতি হৃদয় থেকে জন্ম হয়। আর হৃদয়ের এই অনুভূতি যেন প্রকাশ করতে খুবই ভালো লাগে। তাই ভালোবাসার অনুভূতিগুলো আমি কবিতার আকারে প্রকাশ করতে পছন্দ করি। যার কারণে আজকে আপনাদের মাঝে আমার লেখা এই ভালোবাসার কবিতাটি শেয়ার করলাম। তো বন্ধুরা ভালোবাসার এই কবিতাটি পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে, পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

বাহ বেশি দারুন একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতার মধ্যে ভালোবাসা যেমন ফুটে উঠেছে সেই রকম কেয়ারিং এর বিষয়টিও অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি দারুণ হয়েছে ভাইয়া।আপনি পুরো কবিতা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ বাহ প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখেছেন।কিন্তু এই প্রিয় মানুষটাকে তো এখনো দেখলাম না।তবে তাকে ভেবে এত সুন্দর কিছু লাইন লিখেছেন যা আসলেই কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনার প্রিয় মানুষটাকে দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

প্রিয় মানুষের কথা মনে করে আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে সত্যি অনেক ভালো লেগেছে। সত্যি ভাইয়া প্রিয় মানুষটির প্রতি আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার অনুভূতি হৃদয় থেকে জন্ম নেয়। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে মনের মাঝে কবিতাটি লিখেছেন। আসলে প্রত্যেক মানুষের মনে ভালোবাসা থাকে। আর এই অনুভূতি দিয়ে কিছু লিখলে তখন অনেক ভালো লাগে। তবে আপনার কবিতাটি পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি পূর্ব অবগত রয়েছি যে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা এই কবিতাটা আবৃত্তি করতে খুবই ভালো লাগলো আমার। আশা করব পরবর্তীতে ঠিক এমনই সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন ভাইজান।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষের জন্য হৃদয় থেকে যে অনুভূতি সৃষ্টি হয় এটা কখনোই শেষ হবার না। আপনি আজকে প্রিয় মানুষটাকে নিয়ে মনের অনুভূতি কবিতার মাধ্যমে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। মনের মাঝে তুমি কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62522.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38