কবিতা :- " হারানো ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ2 years ago

1000000163.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি অন্যের কবিতা মনোযোগ দিয়ে পড়ি এবং নিজেও গুছিয়ে লিখতে চেষ্টা করি। সত্যি বলতে বিশেষ করে কবিতা লেখার অনুভূতিটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি মনে করি কবিতা লেখাটাও একটা অনুভূতির ব্যাপার। যেটা হয়তোবা সবার পক্ষে সম্ভব না। আমি যদিও মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করি। তবে যখনই সময় সুযোগ পাই আমি কবিতা লিখতে বসে পড়ি। কিন্তু কতটুকু সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব সেটা জানি না। তবে আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আমার লেখা আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

ভালোবাসা হলো হৃদয়ের এক পবিত্র মায়া। যে ভালবাসার পূর্ণতার তৃপ্তি ভাষায় প্রকাশের মত নয়। কিন্তু যে ভালোবাসা পূর্ণতা পায় না তার যন্ত্রণা বলে শেষ করা যায় না। যখন একজন মানুষ তার চির ভালোবাসা কে হারায় তখন তার মানসিক অবস্থা খুব করুন হয়ে থাকে।কারণ ভালোবাসা এমন এক মায়া যা সহজে ভোলা যায়। ভালোবাসা একজন মানুষকে যেমন জীবন্ত করে তোলে তেমনি ভালোবাসা হারিয়ে একজন মানুষ নিঃশেষ ও হয়ে যেতে পারে। ভালোবাসাতে স্বার্থ নয়, প্রয়োজন চির বিশ্বস্ততা। আর যে ভালোবাসা শুধু স্বার্থ থাকে সে ভালোবাসা কখনোই পূর্ণতায় মিলেনা। আমাদের চারপাশে এমন হাজারো উদাহরণ আছে যারা নিজের অপূর্ণ হারানো ভালবাসাকে আজও অমর ভেবে স্মরণ করে।

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার স্বরচিত কবিতাটি :-

" হারানো ভালোবাসা "

হৃদয়ের পূর্ণ ভালোবাসা দিয়ে
শুধু তোমায় ভালবেসেছি
আজও তোমায় পাবো বলে
হাজারো প্রহর গুনেছি।।

তুমি আমার স্বপ্নে আসা
এক অপরূপ রাণী
তোমায় নিয়ে রোজ স্বপ্ন দেখি
তুমি যে ছিলে আমার স্বপ্নচারিনী।।

তুমি আমার হৃদয় মাঝে
এক অপরূপ মায়া
নিজেকে বিলিয়েছি আমি সেই মায়ায়
তুমি যে ছেলে আমার প্রেমের মায়াবতী।।

তুমি আমার হৃদয় কাব্যের
সেই নীলাঞ্জনা
তোমায় নিয়ে লেখা আমার
জমেছে হাজারো ব্যর্থ কবিতা।।

তুমি আমার হৃদয় তৃপ্তির
অফার স্নিগ্ধ সমীরণ
বসন্ত বেলায় খুঁজেছি তোমায়
হারিয়ে গেলে কোন এক শূন্যতায়।।

তুমি আমার জোসনা রাতের
পূর্ণিমার ঝলমোলানো আলো
সেই আলোর মেলায় হারিয়েছি তোমায়
মিলেছো আজ অমাবস্যায়।।

তোমার প্রেমে হাজারো আশা
আজ সবই নীরবতা
তোমায় পাওয়ার সেই ব্যাকুলতা
আজও পায়নি পূর্ণতা।।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
লেখক@nigarjebin
লোকেশনফেনী

আমার পরিচয়

![IMG-20240330-WA0006.jpg](

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে হারানো ভালোবাসা কে নিয়ে একটা কবিতা লিখেছেন। যেটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে আপু। আপনার আজকের লেখা এই কবিতাটার প্রত্যেকটা লাইন অনেক দারুন ছিল। ছন্দ মিলিয়ে আপনি অনেক বেশি সুন্দর করে কবিতাটা লিখেছেন।

তোমার প্রেমে হাজারো আশা
আজ সবই নীরবতা
তোমায় পাওয়ার সেই ব্যাকুলতা
আজও পায়নি পূর্ণতা।।

আমার কাছে আপনার কবিতার উপরের এই লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা আজকের এই কবিতাটা আবৃত্তি করতে খুবই ভালো লেগেছে আমার। দারুন ভাবে লিখেছেন প্রত্যেকটা লাইন। লাইনগুলো অসাধারণ ছিল। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা সুন্দর কবিতা এর আগেও পড়েছি। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে আপনার লেখা কবিতাগুলো পড়তে। আজকের এই সুন্দর কবিতাটা অনেক সুন্দর হয়েছে। কবিতা লেখার জন্য অনেক রকমের অনুভূতির প্রয়োজন হয়। আর বিভিন্ন রকম অনুভূতি নিয়ে এরকম ভাবে কবিতা লেখা হলে সেগুলো অনেক ভালো লাগে পড়তে। আপনিও এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হারানো ভালোবাসা বাসা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভালোবাসা এমন একটি মায়া যা মানুষকে আনন্দ দেয় আবার কষ্ট দিয়ে থাকে। ভালোবাসা ফেলে মানুষ সুখি। আর ভালবাসা না পেলে মানুষ হয় সবচেয়ে দুঃখী। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। হারানো ভালোবাসা কবিতাটির নাম অসাধারণ। তবে ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস যা বাসায় শেষ করে প্রকাশ করা যায় না। তবে এটি ঠিক বলেছেন ভালোবাসা হচ্ছে পবিত্র মায়া। তবে ভালবাসাকে সুন্দরভাবে নিলে পৃথিবী সুন্দর মনে হয়। তবে খুব সুন্দর করে কবিতা টি লিখেছেন। এবং আমাদের মাঝে অনেক সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65814.47
ETH 1719.53
USDT 1.00
SBD 0.42