এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আজও শূন্য হৃদয়ে বেঁধেছি বাসা সুখের।
এই জীবনে হবে কি শেষ, যত ছিল দিন দুঃখের।
অজানা গন্তব্যে আজ সুখের নেশায় আমি।
সুখগুলো একটু করে দিবে কবে উঁকি।



অনু কবিতা-২
শীতের সকালে মিষ্টি রোদের আলো।
তুমি ছাড়া একা লাগে না যে ভালো।
তোমার সঙ্গ পেলে দূর হয় আধার কালো।
তাইতো তোমায় আমি এত বাসি ভালো।



অনু কবিতা-৩
আমি ওগো তোমার মাঝে,
সর্বদা থাকি বর্তমান।
ভালোবাসার আত্মপ্রকাশের,
এটাই সবচেয়ে বড় প্রমাণ।



অনু কবিতা-৪
জীবনটা যদি হয় একটা সাদা কাগজ।
সেই কাগজে আমি তোমারি ছবি আঁকবো।
জীবনটা যদি হয় সমুদ্রের ঢেউ।
সেই ঢেউয়ে আমি নিজেকে বিলিয়ে দেব।



অনু কবিতা-৫
চোখের কোনে পানি দেখে,
ভেবোনা হচ্ছে সেথায় বৃষ্টি।
মনের মাঝে ব্যথা অনেক,
তাই হয়েছে সেটার সৃষ্টি।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐🙏🙏💥

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏🙏🦄

 3 years ago 

আসলেই ভাই হৃদয়ের ব্যথার কারণেই চোখে পানি সৃষ্টি হয়। আপনার অনু কবিতা গুলো সব সময় আমার কাছে বেশ ভাল লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান পাশে থাকুন সব সময় এই কামনা করি।

 3 years ago 

আপনি বেশ চমৎকার অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। আমি মাঝেমধ্যে চেষ্টা করে থাকি অনু কবিতা লিখতে। এর মধ্যে অনু কবিতার ৪ সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে পাঁচটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে অনেক ভালো লাগে। ছোট ছোট কবিতা গুলোর সাথে অন্তমিল চমৎকারভাবে কবিতা গুলো লিখেছেন। আর আপনার অনু কবিতাগুলো এমনিতে বেশ চমৎকার হয়। সুন্দর করে অনু কবিতা গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ জামাল ভাই।💐

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ ভাবে পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার লেখা প্রতিটি কবিতা দারুন ছিলো। তবে পাঁচ নাম্বারটা বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ও লিখতে ও পড়তে ভালো লাগে।।

 3 years ago 

আজকে আপনি অনেক সুন্দর ভিন্ন রকম কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনি এমনিতে বেশ চমৎকার অনু কবিতা লিখে থাকেন। এর আগেও আমি আপনার অনেক অনু কবিতা পড়েছিলাম। তবে আজকে আপনার অন্য কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পাঁচটি অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।

 3 years ago 

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ,।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38