এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
পুকুরে ডুবে ডুবে,নেই সমুদ্রের স্বাদ।
ছোট্ট একটি বড়শি দিয়ে,মাছ ধরার ফাঁদ।
পৃথিবীর মায়া যেন,আমায় আঁকড়ে রাখে।
বিষন্ন মন আমার,উড়াল দিতে চায় ফাঁকে ফাঁকে।



অনু কবিতা-২
তুমি কি বুঝ আমার হৃদয়ে,
আছে যত ভালোবাসা।
তুমি কি বুঝ আমার হৃদয়ে তোমার জন্য,
বেঁধেছি আমি বাসা ।

তুমি কি বুঝ তুমিময় কাটে,
আমার সারাটা দিন।
তুমি কি বুঝ তোমার অপেক্ষায়,
করি আমি ভালবাসার ঋণ।


অনু কবিতা-৩
স্বপ্ন দেখি রঙিন দুনিয়া,
বাস্তবে তা সাদাকালো।
স্বপ্ন দেখি শত কোটি মানুষের ভিড়ে,
আমার আমিই ভালো।

স্বপ্ন দেখি কুয়াশায় ঘেরা ভোর,
বাস্তবে তা ভীষণ খরা।
স্বপ্ন দেখি তোমায় পেয়েছি,
বাস্তবে তা ভুলে ভরা।



অনু কবিতা-৪
আমার পৃথিবী অন্যরকম,
আমার হৃদয় হয়েছে জখম।
আমি তো সবার অনাদরে এক অধম,
অবহেলায় পতিত আমার প্রতিটি কদম।

কবিতার মর্ম কথা

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

স্বপ্ন দেখি রঙিন দুনিয়া,
বাস্তবে তা সাদাকালো।
স্বপ্ন দেখি শত কোটি মানুষের ভিড়ে,
আমার আমিই ভালো।

আমার বাংলা ব্লগের উদ্যোগে উনু কবিতার মাধ্যমে এখন অনেকেই খুব ভালো ভালো কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরছেন।। আসলে কোন কবিতার উদ্যোগের কারণে অনেকেই এখন কবি হয়ে গিয়েছে।।
আপনি অনেক সুন্দর ভাবে কোনো কবিতা গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে উপরের লাইনগুলো।।

 3 years ago 

ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য,।।

 3 years ago 

ভাইয়া আপনি দারুন কবিতা লিখেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতা গুলো পড়তে আমার বেশি ভালো লাগে। দারুন কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

অগণিত ধন্যবাদ আপু। খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার তিনটি অনুকবিতা অসাধারণ হয়েছে। ব্যক্তিগতভাবেই ২ নম্বর অনু কবিতাটি অনেক ভালো লেগেছে। সেই অনু কবিতার মাঝে ভালোবাসার চমৎকার বহিঃপ্রকাশ হয়েছে। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।।

 3 years ago 

আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে এটার চাইতো বড় পাওয়া আর কি।ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপনার প্রতিটি অনু কবিতায় অসাধারণ হয়েছে ভাই। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তিন নাম্বার অণু কবিতা। আসলে আমরা যেরকমটা স্বপ্ন দেখি বাস্তবে সেরকমটা নয়। অসাধারণ হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাম্য ধন্যবাদ।।

 3 years ago 

ভাইয়া, আপনি চেষ্টা করতে করতে দারুণ কবিতা লিখে ফেলেছেন।আপনার মতো আমার ও কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতে ও।তাছাড়া আপনার অনুকবিতাটি দারুণ হয়েছে।বড় জায়গার স্বাদ কখনো ছোট জায়গায় এসে পাওয়া যায় না, যেমনটা সমুদ্র আর পুকুর।তবে আপনার অনুকবিতার মাঝে বাস্তব রূপ ফুটে উঠেছে, আর শেষ কবিতাটি খুবই বেদনাময় ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া, আপনি অসাধারণ সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা পড়তে আমার খুবই ভালো লেগেছে। তিন নাম্বার অনু কবিতার প্রথম চারটি লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

স্বপ্ন দেখি রঙিন দুনিয়া,
বাস্তবে তা সাদাকালো।
স্বপ্ন দেখি শত কোটি মানুষের ভিড়ে,
আমার আমিই ভালো।

 3 years ago 

খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিনিয়ত সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

ভীষণ ভালো লেগেছে আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে। আপনি খুবই সুন্দর অনু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি বিভিন্ন রকমের টপিক তুলে ধরে এই অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এরকম অনু কবিতা গুলো আপনার কাছ থেকে আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ভিন্ন রকমের কবিতা শেয়ার করেছেন অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন কবিতা সব সময় লেখা যায় না কবিতা লেখার জন্য খুব সুন্দর পরিবেশ লাগে। মাঝে মাঝে খুব সুন্দর কবিতার ছন্দ মনে পড়ে আবার মাঝে মাঝে হারিয়ে ফেলি। অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যে ভালো লাগলো আপু ধন্যবাদ,।

 3 years ago 

ভাইয়া আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকে দেখছি একগুচ্ছ অনু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আজকে আপনি বিভিন্ন রকমের টপিক নিয়ে চারটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার মত আমিও মনে করি যে কোন কাজে চেষ্টা করতে তো কোনো দোষ নেই। আমরা যদি সেই কাজটা মন থেকে করি অবশ্যই সেই কাজে সফলতা অর্জন করব। আশা করছি এরকম কবিতা আমাদের মাঝে আরো শেয়ার করবেন।

 3 years ago 

খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37