আমার লেখা একটি কবিতা আবৃত্তি,সম অধিকার।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1712515095616.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- সম অধিকার।আর আমি নিজেই কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম আজকে একটি কবিতা আবৃত্তি আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম নিজের লেখা কোন কবিতা আবৃত্তি করা যায়। পরে আমার লেখা এই কবিতার কথা মনে পড়লো তাই সেটাই তুলে ধরার প্রচেষ্টা করলাম। আসলে আমি মনে করি কবিতা আবৃত্তি,গান এইসব হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।আর আজকে গান নয় বরং এটি কবিতা আবৃত্তি শেয়ার করছি।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান ও কবিতা আবৃত্তি করতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই কবিতা আবৃত্তি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


কবিতাটির নাম হচ্ছেঃ
সম অধিকার

কবিতা আবৃত্তিঃ
@nevlu123


সম অধিকার।👇

এই কবিতাটি আমার খুব প্রিয় তাই অনেক বেশি পড়তাম। হঠাৎ করে কবিতা আবৃত্তির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতা আবৃত্তির কথা 👇

ভেবেছিলাম লিখব না আর,তবুও লিখতে হয়।
নামে আমি সম অধিকার কাজে আমি নয়।
প্রয়োজনে পায়না খুঁজে,অপ্রয়োজনে হাজির। ভেতর ভেতর আমি নিজে বড্ড একটা পাঁজি।
ভোর হলো দোর খোলো, এ যেন ছলা কলা।
ভালোর কান ভারী করি আমি এক আপদ বলা।
তবুও আমি অনেক ভালো,শুধু অবুঝদের মাঝে।
যারা বুঝের তাদের কাছে ভালো সাজা কি সাজে।
ব্যস্ত আমি কাজের মাঝে,কাজটা আমার কি?
শুয়ে বসে থাকা আর,আছে ঘোরাঘুরি।
তবুও আমি অনেক ভালো,খারাপ ভাববে কে?
যে ভাবার ভাবুক আমায়,নাটাই আমার হাতে।
পেয়েছি আমি লাজুক লতা,চেপে ধরেছি। আমার লক্ষ্য পূরণ করে, যেতে চলেছি।
তবু মনে অতৃপ্তি রয়, সব হয় না কেন?
স্বয়নে স্বপনে চাই আমি,হয় ধ্বংস যেন।
আমার স্বার্থ হাসিল করব,গুণীজনের বুদ্ধি নিয়ে।
স্বার্থ শেষে দেখিয়ে দিব,সবাইকে বাঁশ দিয়ে।
দেখানোতে আমিও ওস্তাদ, কে ধরবে ভুল?
ভুল ধরবে যে হারাবে সে,পাবে নাতো কূল।
মনে মনে আমি চালাক,আমার মত করে।
চিন্তা করি আমার চালাকি,কে বা ধরতে পারে?
তবুও যেন কিছু লোক,ইশারায় কথা বলে।
ভালো হতে হবে আমায়,না হয় যাবে সব জলে।
এখন থেকে চলব ভালো, ছাড়বো কুটনামি
সবকিছু ছাড়তে পারলে, পাবো সম্মানী। ভালোর মাঝে ফিরবো আবার,দিলাম বিদায় খারাপ।
ভালোর মুখে চুনকালি আর,লাগাবো না আরোপ।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

আপনি আপনার নিজের লেখা কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আর নিজের লেখা কবিতা আবৃত্তি করতে মনের মধ্যে একটি শান্তি অনুভূত হয়। আপনার কবিতাটি যেমন সুন্দর লিখেছেন তেমনি সুন্দর আবৃত্তি করেছেন। কবিতার নামটিও খুব চমৎকার হয়েছে সম অধিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটি কবিতা আবৃতি করে আমাদেরকে শোনানোর জন্য।

 2 years ago 

সবসময় পাসে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ আপু ভালো থাকেন সর্বদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏🙏💤🌿

 2 years ago 

নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে অন্যরকম একটি শান্তি রয়েছে। আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সম অধিকার কবিতাটি আপনি চমৎকারভাবে আমাদের মাঝে আবৃত্তি করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য।

 2 years ago 

জি আপু নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে অন্যরকম একটি শান্তি রয়েছে।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করতেছেন। এটা বেশ ভালো লাগতেছে আমার কাছে। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শোনা মানে সৌভাগ্যের ব্যাপার। ভীষণ ভালো লাগে আমার নিজের কাছে। প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে সম্পন্ন করেছেন।আমার কাছে ভীষণ ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তিটা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি ভাই নিজের কন্ঠে শেয়ার করতে।

 2 years ago 

কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতাটি পূর্ণতা পেলো। সত্যি আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে এবং আমাদের মাঝে সেই কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার নিবেন ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি বরাবরের মতো আজও খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি গুলো শুনতে একটু বেশি ভালো লাগে। তবে আপনি কবিতার লাইন গুলো একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। এটা আমার কাছে বেশ ভালোই লাগে। আপনি আজকে সমসাময়িক একটি কবিতা আবৃত্তি করেছেন। আবৃত্তি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাদের এরূপ সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ ভাই।।

 2 years ago 

নিজে কবিতা লিখেছেন নিজেই আবৃতি করেছেন। কবিতাটি খুবই সুন্দর। আর আপনি দারুন ভাবে আবৃত্তি করেছেন। কবিতার লাইন গুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করার জন্য।

 2 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর করে নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন। নিজের লেখা কবিতা আবৃত্তি করতে আলাদা একটা অনুভূতি জাগে। তবে আজকে আপনার সম অধিকার কবিতাটি আবৃত্তি অসাধারণ হয়েছে। তবে এই প্লাটফর্মে অনেকে দেখতেছি এর চমৎকার কবিতা আবৃত্তি করে। সত্যি আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ সবসময় সুন্দর সাপোর্ট করার জন্য।

 2 years ago 

সম অধিকার নাম দিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনার লেখা কবিতা আমার অনেক ভালো লেগেছে। কবিতাটা চমৎকারভাবে ফুটে তুলেছেন আমাদের মাঝে। প্রত্যেকটা লাইন কিন্তু বেশ দারুন ভাবে লিখেছেন। সুন্দরী কবিতা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে ভাইজান।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38