আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
ব্যস্ততায় মোড়ানো আমার শহর,
কাটছে কষ্টে তবুও হচ্ছি অগ্রসর।
ক্লান্ত দেহ যেন খুঁজে প্রহর,
সফলতার চাবি নিয়ে ফোটাবো ভোর।


অনু কবিতা-২

যেদিকে তাকাই সেদিকেই দেখি,
কত শত কাজের আয়োজন।
কবে হবে শেষ এই কথা ভেবে,
মনের মাঝে হয় অশান্তির আগমন।



অনু কবিতা-৩
স্মৃতিগুলো উড়াল দিয়ে চলে গিয়েছিল,
এখন আবার কেন হলো তাদের আগমন?
সুখের ছোয়া দেখিয়ে দিয়ে গেল একরাশ দুঃখ,
এটাই কি তাহলে ভালোবাসার সম্পূর্ণ অভিযান?



অনু কবিতা-৪
আলোতেও আজ অন্ধকার দেখি,
চোখের মাঝে অকারণেই পানির শ্রোতধারা,
মনের মাঝে বসবাস করে কত আকুতি,
কূল হারিয়ে মাঝে মাঝে হই দিশেহারা।



অনু কবিতা-৫

নয়কো কেউ চিরস্থায়ী,
ছোট এই ভুবনে,
দুখের পরে সুখের আভাস,
দেখবে আপন মনে।

কবিতার মর্ম কথা

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা অনু কবিতা শেয়ার করেছেন। আপনি কবিতা পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন আমাদের মাঝে। কবিতার প্রতিটি লাইনে বেশ মাধুর্যতা ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালোবাসা রইলো। ্

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏❤🙏❤❤

 3 years ago 

আপনার মত আমিও কোন প্রফেশনাল কিন্তু মাঝে মাঝে কবিতার আলোচনা করতে বেশ ভালো লাগে। বিশেষ করে কোন কবিতাগুলো । আপনার কবিতা গুলো খুব ভালো লেগেছে ভাইয়া। এক একটি কবিতার বিষয় এক একটি ছিল।

 3 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা এই কামনা করি। ্

 3 years ago 

ভাই আমরা সবাই জানি আপনি প্রফেশনাল কবি নন। তারপরও আপনি খুব সুন্দর সুন্দর করে কবিতা লিখেন। আপনার লেখার প্রায় প্রতিটা কবিতায় আমি পড়ি এবং খুব ভাবি যে না আপনি আসলে লেখার মাঝে খুব সুন্দর কিছু জিনিস হয়েছে যেগুলো সবার থাকে না। তখন খুব দারুণ কিছু অনু কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময় পাশে থেকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐▶🙏▶💐

 3 years ago 

💐🦄💐🙏❤❣

 3 years ago 

সকলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে দারুণ অনুকবিতা লিখেছেন ভাইয়া।আসলেই হঠাৎ করেই কবিতার লাইনগুলো যেন মনে এসে আপনাআপনিই ধরা দেয়।আপনার লেখা অনুকবিতার 2 ও 5 আমার কাছে বেশি ভালো লেগেছে ।কারন বাস্তব চিত্র ফুটে উঠেছে তাতে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের ভালোলাগার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখলেন আপনি অনেক ভালো লাগে কবিতা গুলো পড়তে। প্রতিনিয়ত আপনি কবিতা কিংবা অনু কবিতা গুলো লিখেন নিজের অনুপ্রেরণায় অসাধারণ হয়। আজকে আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখে শেয়ার করলেন কবিতার লেখা গুলো অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতা লিখতে চেষ্টা করলে কোন ক্ষতি নেই। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতা থেকে কবিতার ভাব প্রকাশ করা যায়। আপনার পাঁচটি অনু কবিতা পড়ে অসম্ভব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় আমার কবিতায় সুন্দর সুন্দর মন্তব্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37