এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।

আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।

আজকের অনু কাবিতার মাঝে আমি শেয়ার করবো কিছু হতাশামূলক অনু কবিতা।আসলে ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আমি আছি বেজায় সুখে আমার মত করে।
আপন পরের হিসেবে শেষে আছি অচিনপুরে।
বেদনার যত নীল ছিল, দিয়েছি তা উড়িয়ে।
তিলে তিলে করেছি শক্ত, নিজের মনকে পুড়িয়ে।



অনু কবিতা-২
কেন এত অভিমান আমাকে ঘিরে?
তোমার জন্য ভালোবাসা কতখানি,
যদি পারতাম আমি, দেখাতাম বুক চিরে।
যদি দেখতে হয়তো আসতে ফিরে।



অনু কবিতা-৩
কেন তুমি এসেছ অবেলায়?
কেন দিলে আশার হাতছানি।
কেন তুমি রেখেছো নিজেকে গুটিয়ে?
আমি পারিনি বোঝাতে আজও সেই অবলা মনকে।



অনু কবিতা-৪
আমি নিস্তব্ধ হয়ে তোমার পানে চেয়ে থাকি।
আমি নিরালায় আনমনে তোমায় ঝপি।
আমার একলা পথেও তুমি থাকো আমার মনে।
আমি তোমায় কত ভালোবাসি তা শুধু বিধাতাই যানে।



অনু কবিতা-৫
নতুনত্ব যেন গ্রাস করে নিচ্ছে সব।
পুরাতন আজ যেন জিম্মি হয়ে আছে।
নতুনত্ব ভুলিয়ে দেয় সবকিছুই এক ঝলকে।
যদিও পুরাতন এক সময় সব গড়েছিল তিলে তিলে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

,🙏🙏🦄

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐🙏🙏

 3 years ago 

বেশ কিছু চমৎকার অনু কবিতা লিখেছেন ভাই।
আসলে কবিতা জিনিসটা মনের অভিব্যাক্তি এবং ভেতর থেকে উঠে আসে। একমাত্র কবিতায় নিজের মনের ভাব প্রকাশ করা সম্ভব। যাইহোক প্রতিটি কবিতা ছন্দের সামঞ্জস্য রেখে লিখার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই কবিতায় নিজের মনের ভাব প্রকাশ করা সম্ভব।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই ভাই যে কোন জিনিসের চেষ্টা করতে তো কোন দোষ নেই। আর চেষ্টা করলে এক সময় অবশ্যই সফলতা অর্জন করা যায়। আপনার একগুচ্ছ অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই চেষ্টা করলে এক সময় অবশ্যই সফলতা অর্জন করা যায়।

 3 years ago 

পূর্ব দিনগুলোর মত আজকেও খুব সুন্দর অনু কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। আপনার অনু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। প্রায় সেভাবেই আপনি প্রতিনিয়ত রচনা করে থাকেন, আপনার এই অসাধারণ কবিতা গুলো। আজকের কবিতাগুলোর মধ্যে আমি বেশ অনুভুতি খুঁজে পেয়েছি। যেখানে আবেগ জড়ানো প্রিয়জনকে পূর্বে পাওয়ার ব্যাকুলতা কিছুটা অভিমানী অনুভূতি মিশে রয়েছে লাইনের মাঝে।

 3 years ago 

জি ভাই চেষ্টা করেছি অভিমান অনুভূতি মিশিয়ে লেখার জন্য।ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

দারুন কবিতা লিখেছেন ভাইয়া প্রতিটা লাইনের সাথে আবেগ জড়িয়ে আছে। আসলে এরকম কবিতার ভাষায় যদি আবেগ ফুটিয়ে তোলা না যায় তাহলে যেন সার্থকতা হয় না যাইহোক শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাজি রায়হান ভাই আপনার জন্যও শুভকামনা রইল। 💐

 3 years ago 

আপনি তো প্রতি সাথে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখে থাকেন। তবে আজকে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি ভাই অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো পড়তে আমারও অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার মধ্যে আলাদা একটা মাধুর্য থাকে। অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো আপনার। আপনার অনু কবিতা এবং কবিতা পড়ে আমি নিজে ও অনুপ্রাণিত হই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মুনিয়া তোমার জন্য অনেক শুভকামনা রইল। 💐

 3 years ago 

অনু কবিতা আর কবিতা যাই বলেন না কেন
পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনি আমাদের মাঝে বেশ সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটি কবিতা অসাধারণ ছিল। কবিতা গুলো বেশ সুন্দরভাবে মনের ভাব ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও আপু কবিতা পড়তে কিন্তু বেশ ভালো লাগে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38