স্বরচিত কবিতাঃ জীবনটা বড়ই কঠিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20240410_043404.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর এটাই মনে হয় প্রাকৃতিক নিয়ম।যাইহোক আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ জীবনটা বড়ই কঠিন।

লিখেছি আমি : @nevlu123


জীবনটা যে বড়ই কঠিন।
চারিদিকে মায়াজালের বেড়া।
ছড়িয়ে ছিটিয়ে আছে,
কত শত দুঃখ দুর্দশা।


তবুও মানুষ আশাবাদী হয়ে,
চলছে জীবনের তাগিদে।
কখনো বন্যা কখনো বা খরা,
এরেই মাঝে চলছে জীবনের প্যারা।


পৃথিবীতে মানুষ আছে যতদিন,
প্যারাও থাকবে ততদিন।
তবু মানুষের চাহিদার নেই অন্ত।
একটি মিলতেই চাহিদা, আরেকটি হয় জীবন্ত।


প্রতিযোগিতার শহরের টিকে থাকা বড়ই কঠিন।
সঠিক পথে চলতে গেলে বাধা সীমাহীন।
অন্যায় আর অপরাজনীতি চলছে দুরন্ত।
সমাজ রাষ্ট্র তাই কলঙ্কিত হয়ে আছে চিরন্তর।


তবুও যদি একটুখানি সুখের সন্ধান পাই,
নিজে নিজে হামাগুড়ি দিয়ে সেথায় যেতে চাই।
আসুক যত ঝট ঝাপটা করি নাকো ভয়।
সফলতা দিয়ে মোরা করবো জয়।



কবিতার মর্ম কথা

প্রতিযোগিতার শহরের টিকে থাকা আসলে বড়ই কঠিন।আর মানবতার হাহাকার আজ সারা বিশ্ব জুড়ে।হানাহানি মারামারি এবং অন্যায় ও রাহাজানি সব এই অমানবিকতার কারণেই হচ্ছে।তবু চাহিদা গুলোও যেন আজ একটি মিলতেই, আরেকটি হয় জীবন্ত ।এই রকমই কিছু বিষয় এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে ভাই এই প্রতিযোগিতার শহরে আমরা বসবাস করছি। এখানেই টিকে থাকা খুবই কঠিন, যে যত বেশি প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে পারবে সেই যেন বিজয়ী হবে।আসলে ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য না থাকলে প এই বর্তমান অবস্থাতে টিকে থাকা যাবে না। আর আপনার আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি কবিতা, বাস্তবমুখী এই কবিতাটি পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।।

 2 years ago 

ভাইজান আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। জীবনটা বড়ই কঠিন, আসলে ঠিক কারণ জীবন মানেই যুদ্ধ। বেঁচে থাকতে হলে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে না হলে মানুষ টিকে থাকতে পারবে না। তাই হাজার দুঃখ কষ্ট বেদনার মাঝে অনেক মায়া জল ছিটিয়ে আছে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইজান ভালো থাকুন।💦💤

 2 years ago 

জীবন হলো যুদ্ধের একটা ময়দান। আর এই ময়দানে টিকে থাকতে হলে অবশ্য আপনাকে ধৈর্য ধরতে হবে। মানুষ প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেই চলেছে। আপনি আজকে জীবনটা বড়ই কঠিন নিয়ে যে কবিতাটি লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার ধাপ গুলো খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।,

 2 years ago 

বরাবরের মতো আপনার লেখা কবিতা পর্ ভালো লাগলো ভাই ৷ আমরা কেউ প্রফেশনাল কবি নই ৷ তবে অনুভব অনুভুতি দিয়ে লেখার চেষ্টা করি ৷ যার প্রেক্ষিতে এতো সুন্দর সুন্দর কবিতা ৷ ভালো লাগলো ভাই আজকের লেখা কবিতা টি ৷ জীবনটা আসলে বড় কঠিন৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালোবাসায় এত দূর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💞💤💦

 2 years ago 

আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। আসলে ভাইয়া জীবন আছে যতদিন প্যারা থাকবে ততদিন এভাবেই আমাদেরকে চলতে হবে। আপনার কবিতার প্রতিটি লাইন চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

 2 years ago 

ভাই আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লিখেন এবং আমাদের শেয়ার করেন এর আগেও আমি আপনার কবিতাগুলো দেখেছে এবং পড়েছে বেশ ভালো লাগে আমার। আপনি আজকে আমাদের মালিক স্যার বলেছেন জীবনটা বড়ই কঠিন হ্যাঁ ভাইয়া একদম ঠিক বলেছেন আর এ বিষয়ে আপনি একটি কবিতা লিখেছেন দেখে খুবই ভালো লাগলো ‌ । ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকুন।ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনার লেখা জীবনটা বড়ই কঠিন শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের মানব জীবন টিকে রয়েছে বিভিন্ন প্রকারের চড়াই-উৎরায়ের সাথে সংগ্রাম করে। বিভিন্ন বাধা ও দুঃখ কষ্টকে অতিক্রম করে মানুষ আজও সুখের সন্ধান করতে মরিয়া। যাহোক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি সবসময় গোছালো মন্তব্য করেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সব সময় সুন্দর কবিতা লিখে থাকেন। আজকে আপনি জীবনটা বড়ই কঠিন কবিতাটি লিখেছেন। তবে প্রত্যেক মানুষের জীবন যদি সুন্দরভাবে গড়ে তাহলে সুন্দর। আর প্রত্যেক মানুষের জীবনে প্যারা থাকবে এটাই স্বাভাবিক। আর এই শহরের টিকে থাকতে হলে আপনাকে নিজের মতো করে তৈরি করতে হবে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগে ভাই এভাবেই পাশে থাকুন।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38