স্বরচিত কবিতা : আলোকিত পৃথিবী।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230717_211759.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতা : আলোকিত পৃথিবী।

লিখেছি আমি : @nevlu123


আলোকিত পৃথিবীর,
আছে অনেক উৎস।
সেই পৃথিবীতে অনেক লোক,
আমিই শুধু নিঃস্ব।


কত কষ্টে আছি আমি,
জানে নাকো বিশ্ব।
চলতি পথে দেখি আমি,
নানান রকম দৃশ্য।


কবি গুরুর ভালবাসায়,
ছিল অনেক শিষ্য।
তার কবিতায় ছিল আবার,
অনেক রকম রহস্য।


আমার আমি ছিলাম একা
নিরব গহীন অন্ধকারে,
পৃথিবীতে অনেক মানুষ,
মরছে যেন অনাহারে।


পৃথিবীটা অনেক রঙিন,
দুঃখের বোঝা ভারী।
পাপের বোঝা কমাতে,
যেন সবার আহাজারি।

কবিতার মর্ম কথা

পৃথিবীর বাস্তবিক ও সার্বিক কিছু বিষয়বস্তু আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

দারুন একটি কবিতা শেয়ার করেছেন খুব চমৎকারভাবে আলোকিত পৃথিবী কবিতাটি সাজিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন খুবই ছন্দ মুখোর ছিল ।
অনেক ভালো লেগেছে কবিতাটি পড়ে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো আপু ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি খুব সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনার লেখা কবিতার ছন্দ গুলো হৃদয় ছুঁয়ে গেলো। আমার মনে হয় ভাইয়া ছন্দ গুলো ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন। এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

কত কষ্টে আছি আমি,
জানে নাকো বিশ্ব।
চলতি পথে দেখি আমি,
নানান রকম দৃশ্য।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

চমৎকার ও সুগঠিত মন্তব্যের জন্য ধন্যবাদ।,

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য।।

 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন ভাই বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

কবি গুরুর ভালবাসায়,
ছিল অনেক শিষ্য।
তার কবিতায় ছিল আবার,
অনেক রকম রহস্য

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।,

 3 years ago 

ভাই আপনার কবিতাটা পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার কবিতার বাস্তবতা অনেক কঠিন ও চিরন্তন সত্য। ছন্দে ছন্দে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অগণিত ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য ভালো থাকবেন।।

 3 years ago 

আপনি বরাবরি সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব ছোট ছোট করে খুব সুন্দর করে লিখে থাকেন। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আলোকিত পৃথিবী। কবিতার খুব সুন্দর করে আপনি কবিতার ব্যাখ্যা করেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের এরূপ প্রশংসা অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবাই কমবেশি অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধরনের কবিতা লেখা থাকে। আজকে আপনি খুব সুন্দর করে আলোকিত পৃথিবী কবিতাটি লিখেছেন। আসলে কবিতা লিখতে হলে মনের ভাব প্রকাশ করতে হয় তাহলে কবিতাগুলো খুব চমৎকার হয়। আর এমনিতে আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুগঠিত মন্তব্যের মাধ্যমে মতামত প্রদানের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনার আলোকিত পৃথিবী কবিতাটির পড়ে অনেক ভালো লাগলো। এই প্লাটফর্মের সবাই অণু কবিতা থেকে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আজকে আপনার কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কবিতাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুগঠিত মন্তব্যের মাধ্যমে মতামত প্রদানের জন্য ধন্যবাদ।💐

 3 years ago 

আপনার কবিতার লাইন গুলো পড়ে কিন্তু আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর ভাবে মিলিয়ে এক লাইন থেকে আরেক লাইনের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। ভালোলাগার মত ছিল আপনার কবিতার প্রত্যেকটা ছন্দময় লাইন। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে অনেক অনেক কবিতা রচনা করে শেয়ার করবেন।

 3 years ago 

অগণিত ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য ভালো থাকবেন।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38