স্বরচিতা এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
তুমি কি আমার শেষ বেলার সঙ্গী হবে?
তোমার কাঁধে মাথা রাখার জায়গাটা দিবে?
তোমার এলো চুলের মাঝে হাত বুলাতে দিবে?
নাকি শূন্য হাতে ফিরিয়ে দেবে এই অভাগাকে?
ভালোবাসি ভালোবাসি বলবো আমি হাজারবার,
যতইই কর মানা, মানবো না কোনো বারণ আর।



অনু কবিতা-২
মানবতা আজ মৃত্যুর মুখে,কেইবা আছে কান্ডারী।
মানবতার জয় গান হোক সমাজে জারি।
না হয় যাবে সত্য ডুবে ,পাবে নাকো খুঁজে।
দিন থাকিতে ধরো মানবতার হাত,সবাই দুচোখ বুঝে।



অনু কবিতা-৩

কিভাবে যে বলি তোমায়,অনেক ভালোবাসি। তাইতো আমি তোমার কাছে,ফিরে ফিরে আসি।
তোমার জন্য এই মনে,বাজে দারুণ বাঁশি।
তুমি থাকো সর্বদা,আমার মনের পাশাপাশি।



অনু কবিতা-৪
নিজের পেট ভরা থাকুক,
অন্যের পেট খালি।
নিজে আছি মহা সুখে,
অন্যের দুঃখে দেই হাত তালি।

এমন মানুষের মাথা আছে,
মগজ পুরাই খালি।
অন্যের সুখ সহ্য হয় না,
তখন তার চোখে পড়ে বালি।



অনু কবিতা-৫
তোমার জন্য কাঁদে হিয়া জানো না তো তুমি,
তোমার জন্য এ হৃদয় পুড়ে হয় মরুভূমি।
এই জ্বালা যে সহে না আর জানো না তো তুমি,
তোমার জন্য বুকের খাঁচায় কত যে স্বপ্ন বুনি।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার প্রথম অংশের লেখা পড়তে পড়তে আমারই মুখস্ত হয়ে গিয়েছে। এখন আর পড়ার দরকার হয়না। যাই হোক অনু কবিতাগুলো কিন্তু খুব সুন্দর লেখেন। এর আগেও পড়েছি বেশ ভালো লেগেছে। আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে চার নাম্বার অণু কবিতাটি আমার কাছে বেশ মজার লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

অসম্ভব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনার প্রত্যেকটা অনুভবেটা আমার খুবই ভালো লেগেছে। কবিতার ভিতরে মনে হচ্ছে আপনি আপনার মনের কথাগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। সত্যি বলতে আপনার প্রত্যেকটা অন কবিতা আমার অসম্ভব ভালো লেগেছে ভাইয়া। আপনি তো দেখছি খুব ভালো কবিতা লেখেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার চমৎকার অন্য কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

এমন মানুষের মাথা আছে,
মগজ পুরাই খালি।

আপনার অনু কবিতাগুলির মধ্যে এই অংশটি বেশ সঠিক বলেছেন আপনি ভাইয়া। যারা সর্বদা নিজের চিন্তা করে নিজেকে নিয়ে সুখী হওয়ার চিন্তা ভাবনা করে অন্যের দুঃখ কামনা করে আসলেই তাদের মগজ খালি। আপনার কোন কবিতাগুলি বেশ দারুন হয় ভাইয়া যেমনটা আজকেও আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে ভালোবাসা সহ সমাজের কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

 2 years ago 

ঠিক ভাই।।

 2 years ago 

ভাইয়া আপনার লেখা অনেক কবিতা গুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনার লেখা পাঁচটি অনু কবিতার মাঝে চার নাম্বার অনু কবিতাটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চার নাম্বার অণু কবিতার মাঝে আমাদের সমাজে একটি বাস্তব দৃশ্য চমৎকারভাবে ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনার অনু-কবিতা গুলো পড়ার জন্য অপেক্ষা করি ৷ কারন ইদানীং আপনার অনু-কবিতা আমার কাছে অনেক ভালো লাগে ৷ যা হোক ২ নম্বর অনু-কবিতা টি আমার কাছে অনেক ভালো লেগেছে ৷ যা হোক সবমিলে সাজানো গোছানো এক গুচ্ছ অনু-কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ৷

 2 years ago 

আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏❤️‍🔥💫

 2 years ago 

আসলে এ বি বি ফানের বদলতে আমরা সবাই কম বেশী কবিতা বা অনু কবিতা লেখা শিখে গেছি। আজ আপনিও কিন্তু বেশ দারুন কিছু অনু কবিতা শেয়ার করলেন। আপনার অনু কবিতা পড়ে বেশ মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি অনু কবিতা যেন মন কে ছুঁয়ে গেল। ধন্যবাদ এমন ‍সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ঠিক আপু ভালো থাকুন।

 2 years ago 

পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া আপনি মাঝেমধ্যে কবিতার ভাষা হারিয়ে ফেলেন। আবার নিজে নিজে কবিতার বাসায় এসে ধরা দেয়। আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো
নিজের পেট ভরা থাকুক,
অন্যের পেট খালি।
নিজে আছি মহা সুখে,
অন্যের দুঃখে দেই হাত তালি।
আসলেই এখনকার মানুষ এমন অন্যের দুঃখে হাততালি দেয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মতামত ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে যে সব অনু কবিতা গুলো লিখে আসছেন আপনার প্রত্যেকটা অনু কবিতা গুলো আমি পড়েছি। এবং আপনার লেখা অনু কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকেও আপনি অনেক গুলো অনু কবিতা লিখেছেন। এবং এই অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। এত চমৎকার অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38