স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

অদ্ভুত সব খেয়ালে তুমি ধরা দিলে,
যাও তবে কোথায় মুখ লুকিয়ে,
তোমার জন্য গেঁথেছি আমি বকুল ফুলের মালা,
চেয়ে থাকি তুমি নিবে কি খোঁপায় জড়িয়ে।



অনু কবিতা-২
আজ কোথায় গেলে পাব শান্তির খোঁজ,
কার দুয়ারে গিয়ে বাসা বেঁধেছে সে,
এদিক ফিরি ওদিক ফিরি শান্তি হলো নিখোঁজ,
কবে তবে ফিরবে আবার আমার নীড়ে।



অনু কবিতা-৩

তুমি কবিতা হয়ে এসেছো আমার জীবনে।
এক মুহূর্ত ও বাঁচি না তুমি বিহনে।
তুমি শীতল মায়া হয়ে দিয়েছো আবেশ।
তোমায় ভেবে ভেবে আমার দিন হয়ে যায় শেষ।



অনু কবিতা-৪
কোন এক চাঁদনী রাতে,
আমি আছি আঁখি পেতে।
আসবে তুমি বাসবে ভালো,
দূর হবে সব মনের কালো।



অনু কবিতা-৫
আমিতো আর নেই আমাতে,
সহসা হারিয়েছি আমি তোমাতে।
হারিয়েছি তোমার এলো মেলো চুলে,
ছেড়ে যেও না আমার কোন ভুলে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার অনু কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আজকের অনু কবিতা গুলো অসাধারণ ছিল ভাষাগুলো ছিল খুবই সুন্দর।শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 years ago 

একইভাবে পাশে থাকুন সব সময়।🌿🌹

 2 years ago 

ভিন্ন অঙ্গীতে আপনি অনেক সুন্দর সুন্দর বেশ কিছু অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা আজকের কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পড়তে। আপনার লেখা কবিতা আমার অনেক বেশি পছন্দের। প্রতিনিয়তই সুন্দর করে আপনি অনু কবিতা গুলো লিখে থাকেন। আজকে পাঁচটা অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলোর মধ্যে থেকে আমার কাছে ২ এবং ৫ নাম্বার অনু কবিতা একটু বেশি ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ 🌿💤

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ধন্যবাদ। 💯💤

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ধন্যবাদ সব সময় সাপোর্ট করার জন্য।🌿

 2 years ago 

কবিতা লিখতে পারলে এই এক সুবিধা যখন খুব বেশি ব্যস্ততা থাকে তখন এরকম সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করা যায়। তাছাড়া অনু কবিতা গুলো লিখতে তো আরো বেশি ভালো লাগে মনে হয়। আমার অবশ্য কখনো লেখা হয়নি। যাই হোক ভাইয়া আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ভালো থাকবেন আপু ধন্যবাদ আপনাকে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💤💤

 2 years ago 

কবিতা লিখতে আমার যেমন ভালো লাগে, তেমনি কবিতা পড়তে অনেক ভালো লাগে। বিশেষ করে অনু কবিতাগুলো আরো বেশি ভালো লাগে পড়তে। আপনার আজকের অনু কবিতাগুলো দারুন ছিলো। পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।🌿

 2 years ago 

না অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের অনু কবিতা টি দারুন হয়েছে ভাইয়া।বিশেষ করে দুই ও তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দুই ও তিন নাম্বার অনু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

প্রায় প্রতি সপ্তাহে আপনার অনু কবিতা পড়া হয়। খুব সুন্দর অনু কবিতা লিখেন আপনি। বরাবরের মতো আজকের এই কবিতাগুলোও দারুন হয়েছে। খুব সুন্দর ভাবে লাইনগুলো গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। প্রত্যেকটা কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ১ ও ৩ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

১ ও ৩ নং অনু কবিতা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39