আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
নির্ঘুম রাতে, আছি আখি পেতে।
বসে বসে কথা বলি,জোনাকির সাথে।
কল্পনার জগতে, হারিয়ে যাই সদায়।
মাথা থেকে চিন্তাগুলো, নেয় যেন বিদায়।


অনু কবিতা-২

ভালোবাসার জন্য শুধু তোমায় চাই।
বিধাতার কাছে আকুতি যেন তোমায় পাই।
কষ্টে আছি আমি, কষ্টেই থাকবো।
বিধাতার উপহার হিসেবে,তোমায় শুধু চাইবো।



অনু কবিতা-৩
আজব পৃথিবী আজব মানুষজন।
কার সাথে কে থাকে,কে বা কার আপন।
রহস্যে ভরা যেন প্রতিটি সম্পর্ক।
একটুখানি ফাটল ধরলে,শুরু হয় তর্ক।



অনু কবিতা-৪
আমার কবিতার ছন্দ তুমি।
আমার গানের সুর তুমি।
আমার গল্পের নায়িকা তুমি।
তোমাতেও সদায় থাকি আমি



অনু কবিতা-৫

দুঃখের যে রাজা, তার আবার কিসের দুঃখ।
দুঃখকে জয় করে, সে বানিয়ে ফেলে সুখ।
তবু যেন মনের মাঝে,বিরহের সুর বাজে। প্রকৃতি যেমন অত্যাচার সয়ে,নতুন করে সাজে।

কবিতার মর্ম কথা

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐🙏🙏💐

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐🙏💐❤💐🙏

 3 years ago 

💐💐❤❤💐

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি আজকে পাঁচটি খন্ডে বিভক্ত করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাই দুঃখকে জয় করে সুখ সিনিয়ে আনা শিখতে হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি প্রফেশনাল কবি না হলেও খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারেন । আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের অনু কবিতাটিতে ৩ নং অনুচ্ছেদের অণু কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখালেখি অনেক আগে থেকেই আমার পছন্দের। বিশেষ করে আপনি যে কবিতাগুলো লেখেন সেগুলো তো অসাধারণ হয়। যাইহোক, আপনি আজকে যে পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন সেগুলোর মধ্যে একসাথে ভালোবাসা ও দুঃখের সংমিশ্রণ ঘটেছে।আপনার লেখা এক একটি অনু কবিতা এক এক রকমের অর্থ বহন করছে যার জন্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু কোন কবিতা তুলে ধরার জন্য।

 3 years ago 

জি ভাই ঠিক ধরেছেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কিছু সময় কবিতার ভাষায় একদম হারিয়ে যায়। হাজার চেষ্টা করলেও ফিরে আসে না। আবার কিছু কিছু সময় এমনিতেই কবিতার লাইনগুলো মাথায় ঘুরতে থাকে। তখন কবিতা লেখা সহজ হয়ে যায়। আপনার আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। তিন নাম্বার কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু।।

 3 years ago 

মন থেকে কাউকে বেশি ভালবাসলে ঠিক এমনই অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে কিন্তু ভালোবাসার মানুষ সেভাবে বুঝতে চায় না কখনো। যাইহোক দারুন ছিল আপনার সমস্ত অনু কবিতাগুলো। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন আপনি।

 3 years ago 

জি ভাই।

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া আসলে সব সময় কবিতার ভাষা খুঁজে পাওয়া যায় না যখন মন মানসিক অবস্হা ঠিক থাকে তখন খুব সুন্দর সুন্দর কবিতা লেখা সম্ভব হয়। আপনি আজকেও খুব সুন্দর কবিতা লিখলেন পড়ে অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু যখন মন মানসিক অবস্হা ঠিক থাকে তখন খুব সুন্দর সুন্দর কবিতা লেখা সম্ভব হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38