এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
মাঝে মাঝে আমি শুধু তোমাকেই খুঁজি।
প্রিয় থেকে প্রিয়তমা তোমাকেই বুঝি।
পৃথিবীতে আপন তুমি,তুমি আমার সব।
তোমার জন্যই সব ভালোবাসা, আর পাখির কলরব।



অনু কবিতা-২

আজ মনে মেঘের গর্ষণ।
হবে দু চোখে দারুন বর্ষন।
মাঝে মাঝে চমকায় বিজলী।
দূর থেকে সবাই বলে কেন বৃষ্টিতে ভিজলি?



অনু কবিতা-৩
হারিয়ে ফেলেছি নিজেকে, কোন এক গহীনে।
খুঁজে পাবে না অনেকে,দিন গুনে গুনে।
মনের মাঝে চাপা কষ্ট,রেখেছি যে বুনে।
বলতে চাই না আর মনের কষ্ট,আপন সে জনে।



অনু কবিতা-৪
আজ ঝরঝর এই মিষ্টি বৃষ্টিতে
মন চায় দূর অজানায় হারাতে।
বৃষ্টির রিমঝিম শব্দের ঘোরে,
আনমনে হারিয়ে যাই কোন এক ভোরে।


অনু কবিতা-৫
পৃথিবীর বিধান মত চলে যাচ্ছে দিন।
মাঝে মাঝে ভাবি, নিজের কাছেই নিজের ঋণ।
মনের আদালতে দাঁড়াই,আমি মাঝে মাঝে।
মন তখন হাজির হয় নিজে দুঃখী সেজে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐🙏🙏❣

 3 years ago 

আপনি দারুণ দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা পড়তে আমাকেও খুবই ভালো লাগে। তবে আমি এখনো আমার বাংলা ব্লগে কবিতা লিখতে পারি নাই। আপনার কবিতা গুলো ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো, অসাধারণ কবিতা লিখেছেন। এই কবিতা গুলো অনেক ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করেন জেনে ভালো লাগলো। আমি তো মাসেও একটি কবিতা লিখতে পারি না। কিছুদিন আগে বেশ কয়েকটি লিখেছিলাম এখন আর হয় না। যাই হোক ভাইয়া আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো অনু কবিতাই ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏🙏🙏

 3 years ago 

অনুকবিতা গুলো চমৎকার ছিল। সত্যি অনেক সুন্দর এবং অনেক ভালো ছিল আপনার কবিতা গুলো। আপনার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগল। নিজের ভালোবাসার মানুষের প্রতি আবেগ জীবনের প্রতি নিজের ঋণ সবকিছুই প্রকাশ করেছেন ভিন্ন ভিন্ন অনুকবিতায়। ধন্যবাদ আমাদের সঙ্গে অনুকবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো থাকবেন ভাই।

 3 years ago 

কবিতা কিংবা অনুকবিতা দুটো ই ভীষন ভালো লাগে পড়তে। আপনার কবিতাগুলো চমৎকার হয়েছে ভাইয়া। ভিন্ন ভিন্ন বিষয় বস্তু নিয়ে চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করলেন। সবগুলো অনুকবিতা খুব দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুস্থতা কামনা করি।

 3 years ago 

অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অনু কবিতা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। তবে আপনি প্রায় সপ্তাহে অনু কবিতা লিখে থাকেন। তবে আজকে আপনার পাঁচটি অনু কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। কবিতা লিখতে অনেক সময় ভাষা হারিয়ে যায় আবার এমনি এমনি ভাষা চলে আসে কথাটি একদম ঠিক বলেছেন। খুব সুন্দর করে অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাল থাকুন সব সময় এই কামনা করি।

 3 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগলো। অনু কবিতা এবং কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করা যায়। আপনি প্রতি সপ্তাহে অনু কবিতা পোস্ট করেন। আপনার অনু কবিতাগুলো আমি প্রায়ই পড়ে থাকি। সত্যি বলতে আজকে আপনার পাঁচটি অনু কবিতায় পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38