কবিতা আবৃত্তি:-আমার অজান্তে আমি পরিবর্তিত।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1713798988806.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- আমার অজান্তে আমি পরিবর্তিত?।আর আমি নিজেই কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম আজকে একটি কবিতা আবৃত্তি আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম নিজের লেখা কোন কবিতা আবৃত্তি করা যায়। পরে আমার লেখা এই কবিতার কথা মনে পড়লো তাই সেটাই তুলে ধরার প্রচেষ্টা করলাম। আসলে আমি মনে করি কবিতা আবৃত্তি,গান এইসব হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।আর আজকে গান নয় বরং এটি কবিতা আবৃত্তি শেয়ার করছি।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান ও কবিতা আবৃত্তি করতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই কবিতা আবৃত্তি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


কবিতাটির নাম হচ্ছেঃ
আমার অজান্তে আমি পরিবর্তিত।
কবিতা আবৃত্তিঃ
@nevlu123


আমার অজান্তে আমি পরিবর্তিত।👇

এই কবিতাটি আমার খুব প্রিয় তাই অনেক বেশি পড়তাম। হঠাৎ করে কবিতা আবৃত্তির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতা আবৃত্তির কথা 👇

আমার অজান্তে আমি পরিবর্তিত।
আমার আমিতে, আজ আর আমি নেই।
আমি হারিয়েছি অবহেলার চাদরে।
হয়তো বা অতি কষ্টে,অতি অনাদরে।
আমার চোখে পড়েছে আবরণ।
আমি অবহেলায় করি বিচরণ।
আমার নিঃসঙ্গতায় কাটে সময়।
আমার মনে আজ অবহেলার প্রণয়।
আমি পুড়ে যাওয়া সিগারেটের ধোঁয়া।
অবহেলা আর অনাদরে আমার বয়ে যাওয়া।
আমি মৃত সাগরের পানি।
আমি জ্ঞানীদের অহেতুক বাণী।
আমার শূন্যতায় মিটিমিটি পায়ে বিচরণ।
আমি কালবৈশাখী ঝড়ের অদৃশ্য আবরণ।
আমি দু হাতের ফাঁকে পড়ে যাওয়া পানি।
আমি কতটুকু অবহেলিত আমিই ভালো জানি।
লাঞ্ছনা আমার বেলা অবেলার বন্ধু।
আমি গুপ্ত কষ্টের এক বিশাল সিন্দু।
আমি অনৈতিকতার তলে চাপা পড়া অতি সাধারণ।
আমি অবহেলায় অনাদরে নিত্যদিনের মরণ।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

সত্যি বলতে এখানে কেউই প্রফেশনাল গায়ক বা গীতিকার নয়। এখানে সবাই বিনোদন দেওয়ার চেষ্টা করে এটাই অনেক বড় কিছু। আপনি খুবই চমৎকার একটা কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনে ভীষণ ভালো লাগলো। চেষ্টা করে যাবেন আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটা আবৃতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ঠিক ভাই এখানে আমরা কেউই প্রফেশনাল গায়ক বা গীতিকার নয়।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🌿💦💤

 2 years ago 

আপনার লেখা কবিতা আবৃতি শুনে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। আপনি যেমন সুন্দর কবিতা লেখেন তেমন খুব সুন্দর আবৃত্তিও করেন। কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর আপনার কন্ঠে কবিতাটি আবৃতি শুনে সত্যিই মুগ্ধ হলাম ভাইয়া। আপনার কন্ঠে এরকম আরো সুন্দর সুন্দর আবৃত্তি শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। সব সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ অনেক সুন্দর একটি কবিতা আপনি আজকে আমাদের মাঝে আবৃত্তি করে শুনিয়েছেন। আপনার আবৃত্তি করা এই কবিতা শুনে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটা আবৃতি করা। যেন মন মুগ্ধ হয়ে গেল আবৃত্তি শুনে।

 2 years ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ ভাইজান।।

 2 years ago 

আপনার লেখা কবিতা আজকে আপনি আমাদের মাঝে আবৃত্তি করে শুনিয়েছেন ভাইয়া । আসলেই আপনার
কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমার অজান্তে আমি পরিবর্তিত কবিতাটির প্রত্যেকটি লাইন আপনি অনেক সুন্দর ভাবে আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার অজান্তে আমি পরিবর্তন এই কবিতাটি আপনি খুবই সুন্দর আবৃত্তি করেছেন। আসলে আপনার আবৃত্তি এর আগে আমি শুনেছি, আপনার আবৃত্তি শুনতে খুবই ভালো লাগে। আজকের কবিতাটি যেন পূর্ণতা পেলে আপনার আবৃত্তির মাধ্যমে।

 2 years ago 

তাই নাকি ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।।

 2 years ago 

বাহ্ ভাইয়া আজ আপনার কন্ঠে আপনার নিজের লেখা কবিতার আবৃত্তি শুনে তো বেশ ভালো লাগা কাজ করলো। আপনি কিন্তু বেশ সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে এমন একটি কবিতা আবৃত্তি শুনে কিন্তু বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

জি আপু চেষ্টা করেছি নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করতে ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা আবৃত্তি শুনে সত্যিই অনেক ভালো লাগলো ভাই। খুব দারুণ কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কন্ঠে কবিতাটি যেন পূর্ণতা পেল। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 2 years ago 

আসলে আপু আপনাদের সাপোর্ট পেলে খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন।আমার অজান্তে আমি পরিবর্তিত কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। এর আগেও আমি আপনার অনেক কবিতা আবৃত্তি শুনেছি। তবে ভাইয়া অসাধারণ কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমি সুন্দর করে কবিতা আবৃত্তি করতে চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39