স্বরচিত কবিতাঃ মানবতার সংকট।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1716344075499.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করবো।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।আসলে একজন প্রকৃত মানুষ হচ্ছে মানবিক মানুষ। যার মধ্যে মানবতা রয়েছে সেই প্রকৃত মানুষ। বর্তমানে মানুষের অভাব নেই, কিন্তু খুঁজে দেখি মানবিক মানুষের খুবই অভাব। পথে ঘাটে অনাহারে কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু এটি ঘটছে একমাত্র মানবতার অভাবে।

সারা বিশ্বে এবং বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায় মানবতার খুবই সংকট। মানবতার সংকটে মানুষ যার যার মত করে বিচরণ করছে। কেউ কেউ মানবতার বিপক্ষে কাজ করছে। অন্যায় হত্যা রাহাজানি লুটপাট ছিনতাই ডাকাতি সবকিছুই ঘটছে মানবতার বিপক্ষে। আর এসব কিছু আসলে অমানবিকতারই ফসল।যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভাল লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ মানবতার সংকট।

লিখেছি আমি : @nevlu123

সময়ের ব্যবধানে মানুষ কত বদলে যায়।
আপন সম্পর্ক গুলো অচিরেই হারায়।
মানবতার সংকট এই সমাজে হায়।
মানুষের মাঝে মানবতা খুঁজে পাওয়া দায়।

বিস্তৃত পৃথিবীতে মানুষের বিচরণ।
মানুষ চেনা বড় দায়, মুখে সবার আবরণ।
মুখোশের আড়ালে হিংস্রতার বাস।
খালি চোখে কেউ তার পায় না আভাস।

তবু মানুষ চলছে একাকার হয়ে।
কেউ কেউ ধাক্কা খেয়েও যাচ্ছে শুধু শয়ে।
কেউবা আবার হাসিমুখে মেনে নিচ্ছে সব।
কেউ আবার প্রতিশোধে করে কলরব।

জীবন জগত বড়ই কঠিন,
টিকে থাকাটা বড় দায়।
অমানবিকতার আড়ালে আজ
মানবতা যে হারিয়ে যায়।

নিত্যদিনের যত অপরাধ,তা অমানবিকতারই দান।
মানবতার অবর্তমানে অমানবিকতাই প্রমাণ।
গড়ে তোল মানবতা, সব মানুষের অন্তরে।
আমি মানুষ, মানবতা চাই, বোঝাও এই মনটারে।



কবিতার মর্ম কথা

এই পৃথিবীতে যদি সবাই মানবিক মানুষ হত, তাহলে হয়তো এরকম সংকট দেখা যেত না। সেজন্য মানবতা আসলে সবার অন্তরে থাকা প্রয়োজন। আর সবাই নিজের মনের মধ্যে মানবতা লালিত করে, মানবতা কেন্দ্রিক চলে এবং মানবিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে করেই অমানবিকতা দূরীভূত হবে এবং মানবিকতার রাজত্ব গড়ে উঠবে।

যাইহোক ভিন্নরূপে কবিতার মাঝে মানবতার সংকট তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। একদম প্রফেশনাল কবির মত কবিতা লিখেছেন। আমার কাছে আপনার সব সময় কবিতাগুলো অনেক বেশি ভালো লাগে। সব সময় দারুন ধারণ কবিতা লেখেন আমাদের মাঝে। এত চমৎকার মানবিক কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সময় উপযোগী কবিতাটি আর কবিতার ভাষাও অসাধারণ ছিল।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আবৃতি করতে আমার খুবই ভালো লাগে। আজকে বেশ সুন্দর একটা বিষয় নিয়ে কবিতাটা লিখেছেন দেখে আরো ভালো লাগলো আমার। আসলে বর্তমান যে দিনকাল এই সমাজে সুন্দরভাবে বেঁচে থাকাই কঠিন। তবুও আমাদের নিজেদের সততা বজায় রেখে চলতে হবে এবং অন্যদের বোঝাতে হবে সঠিক পদ্ধতি বুঝে চলার।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আসলে এই পৃথিবীতে মানবতার খুবই অভাব। যদি সব মানুষেরা মানবিকত হতো, তাহলে পৃথিবীতে এত সব খারাপ কাজগুলো করা হতো না। আমি মনে করে আমাদেরকে অন্তত একজন মানবিক হিসেবে গড়ে তোলা উচিত। এমনকি সবার কাছে মানবতার ছড়িয়ে দেওয়া উচিত। আপনার আজকের লেখা কবিতাটি ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

প্রতিটা মানুষের মধ্যে মানবিকতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা মানুষ হিসেবে মানবতা দেখালে তাহলেই পৃথিবী সুন্দর হবে। পৃথিবীর মানুষ ভালোভাবে জীবন যাপন করবে কিন্তু সেই মানবতার ফেরিওয়ালা খুবই কম। সেজন্যই পৃথিবী অসুন্দর হয়ে যাচ্ছে । সেই অনুভূতি থেকে কবিতার লাইন গুলো দারুন ছিল । প্রতিনিয়ত আপনার লেখা কবিতা পড়ে থাকি ভালো লাগে । আমাদের সাথে সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রচয়িতা কবিতা মানবতার সংকট কবিতাটি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে লিখেছেন আসলে বর্তমানে যে অবস্থায় এই যে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কবিতাটি ছিল অসাধারণ কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভাষাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

মানুষের মধ্যে এখন মানবতা ব্যাপারটা দেখা যায় না বললেই চলে। আপনি বেশ সুন্দর একটি বিষয় বস্তু নিয়ে কবিতাটি লিখেছেন। বর্তমান পৃথিবীতে আসলেই মানবতার সংকট রয়েছে। কবিতাটি পড়ে মনে হচ্ছে কবিতার প্রতিটা লাইনই বাস্তব । বেশ ভালো লাগলো বাস্তবমুখী কবিতাটা পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া দারুন লিখেছেন কিন্তু। সত্যি এখন চারদিকে মানবতার সংকট। আর এই মানবতার সংকট নিয়ে আপনি বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সময়ের সাথে সাথে মানবতা হারিয়ে যাচ্ছে। হত্যা, সন্ত্রাসী, রাহাজানি সবকিছুই বেড়ে যাচ্ছে। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু দারুন লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা সবার মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38