স্বরচিত কবিতা : ভালোবাসার আকাঙ্ক্ষা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20230826-213145_Painter.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতা : ভালোবাসার আকাঙ্ক্ষা।

লিখেছি আমি : @nevlu123

আমি চেয়েছি তোমার হতে,
পেরেছো কি তুমি আমায় নিতে?
হেটেছি আমি স্রোতের বিপরীতে,
আজও জানিনা মোদের ভালোবাসা কবে জিতে।

আলোকিত পৃথিবীতে ছলনার দেয়াল।
নিজেকে হারিয়েছি কবে, নেই তো খেয়াল।
দূর অজানায়, হেঁটে যাচ্ছি আমি,
কোথায় গিয়ে ঠেকবো,আমার মন অন্তরগামী।

দুচোখে আজও রঙিন স্বপ্ন বুনি,
মাঝে মাঝে হয়ে যাই,আপন স্বপ্নের খুনি।
মন বিলাসিতায় আমি, বড়ই ঋণী,
তিনিই জানেন, আমার মনে সদাই করেছেন যিনি।

ডানা মেলে পাখিরা, উড়ে আকাশ জুড়ে।
দিন শেষে তারা আবার, ফিরে তাদের নীড়ে। ভালোবাসার বিশালতা, দেখো বুক চিরে।
পাখির মত মুক্ত মনে, এসো আবার ফিরে।

বিধাতার কাছে আজও একটাই চাওয়া
এই ভুবনে তোমায় আপন করে পাওয়া।
বাঁচতে চাই দুজন একই সাথে।
মরতেও চাই দুজন হাতে হাত পেতে।

কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষের উপর অনেক চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা থাকে। আর সেই চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সাপোর্টিং এর আওতায় রাখার জন্য ধন্যবাদ।,

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤💐🙏

 3 years ago 

🙏🦄🙏🙏🦄

ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।।,

 3 years ago 

ভাই আপনি ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। বরাবরের মতো আজকের কবিতাটি খুবই চমৎকার হয়েছে। ভালোবাসার মধ্যে আকাঙ্ক্ষা থাকবেই। আর আকাঙ্ক্ষা আছে বলেই ভালোবাসা এতো মিষ্টি। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। এভাবে পাশে থাকুন এই কামনা করি।।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। আসলে ভাই ঠিক বলেছেন ছলনাময় এই পৃথিবীতে নিজেকে যে কখন কিভাবে হারিয়ে ফেলেছি আর কোথাও খুঁজে পাই না। ধন্যবাদ ভাই প্রতি সপ্তাহে দারুন দারুন কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই।।

 3 years ago 

আকাঙ্ক্ষা জিনিসটা সবার মধ্যেই থাকে। সেটা যে কোন কিছুর ক্ষেত্রেই হতে পারে। তবে আপনি ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে কবিতা লিখলেন অনেক ভালো লাগলো পড়ে। প্রতিটি মানুষের কাছে এ বিষয়টি অনেক বেশি লক্ষ্য করা যায়। এমন ধরনের কবিতা গুলো পড়তে দারুন হয়। অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। আশা করছি এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

প্রেমিকার প্রতি চাওয়া-পাওয়া ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতার এই লাইনগুলো অসাধারণ হয়েছে।

দুচোখে আজও রঙিন স্বপ্ন বুনি,
মাঝে মাঝে হয়ে যাই,আপন স্বপ্নের খুনি।
মন বিলাসিতায় আমি, বড়ই ঋণী,
তিনিই জানেন, আমার মনে সদাই করেছেন যিনি।

শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুব চমৎকার ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।,,

 3 years ago 

তোমার কবিতাগুলো বরাবরই খুব চমৎকার হয়। অনেক অর্থবহ কবিতা সবার উদ্দেশ্যে শেয়ার করে থাকো এটি অনেক ভালো লাগে। দুচোখে আজও রঙিন স্বপ্ন বুনি,মাঝে মাঝে হয়ে যাই,আপন স্বপ্নের খুনি।এ লাইনটি একদমই যথার্থ বলেছ। কবিতায় কিছু লাইন ছিল যেগুলো হৃদয়ে নাড়া দেয়ার মত। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই লাইনটি আমারও অনেক ভালো লেগেছে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38