কবিতা আবৃত্তি বৃষ্টিমুখর দিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1724782642431.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- বৃষ্টিমুখর দিন।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

কবিতাটির নাম হচ্ছেঃ
বৃষ্টিমুখর দিন।

আবৃত্তিঃ-
@nevlu123

বৃষ্টিমুখর দিন।।👇


কবিতাটির কথা 👇

আজ এই বৃষ্টিমুখর দিনে,
তোমায় মনে পড়ে ভীষণ।
কোন এক মেঘের ঘর্ষণে,
কত শত স্মৃতির হয় জাগরণ।

সারা শহর জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব।
আকাশ ঘিরেছে আজ ঘন কালো মেঘে।
জড়ো হওয়া বয়ে যায় চারিদিকে, শন শন শব্দে।
তোমারই স্মৃতি মনের ভিতর কড়া নাড়ে।

আমি দক্ষিণা জানালায় বসে, তোমায় অনুভব করি।
হালকা বৃষ্টির ছোঁয়ায় তোমায় মনে মনে ঝপি।
তুমি ছিলে আমার সুখের বটমূল।
তুমিহীন আমার নেই কোন কুল।

আজ অপলক নয়নে আমি তোমারি অপেক্ষায়।
তুমি আমার হয়ে আসবে, মন তারই প্রতীক্ষায়।
আমি বৃষ্টির শব্দে মনে মনে তোমায় ডেকে যাই।
তুমি ছাড়া আমার আমির আর তো কেউ নাই।

তুমি আছো আমার মনে,থাকবে সর্বদায়।
আমি আছি শুধু তোমায়, কাছে পাওয়ার অপেক্ষায়।
শয়নে স্বপনে তোমার ছবি ভাসে,
আপন পরের হিসেবে শেষে তুমিই আছো পাশে।

তোমার মনের ধরণীতে থাকতে আমি চাই,
তোমার তরে আমার আমি বিলীন হতে চাই,
থেকো তুমি রঙিন হয়ে আমার মন পিঞ্জিরায়,
আমি তোমায় রাখবো ওগো মনের কিনারায়।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টকবিতা আবৃত্তি
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💕🗯️

 2 years ago 

বাহ্ ভাই আপনি আজকে নিজের কবিতা নিজেই আবৃতি করেছেন শুনে অনেক ভালো লাগলো। আপনার স্বরচিত বৃষ্টিমুখর দিনে কবিতাটি অনেক চমৎকার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রদানের জন্য।🎉

 2 years ago 

ভাইয়া আপনি নিজের লেখা কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনি খুব সুন্দর কবিতা লিখেন আর পাশাপাশি খুব সুন্দর ভাবে আবৃত্তিও করেন। আপনার কবিতা পড়ে যেমন ভালো লেগেছে তেমনি আপনার আবৃত্তি শুনেও খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে আবৃত্তি করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি আপু।ধন্যবাদ পাশে থাকার জন্য।।

 2 years ago 

বাহ চমৎকার একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হলেন আজকে। ভালো লাগে মাঝেমধ্যে এ ধরনের ভিন্ন কিছু শেয়ার করে নিলে। নিজেরও যেমন ভালো লাগে সবার শুনতে পছন্দ হয়। পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন কিছু চিন্তা ভাবনা আমাদের করে রাখতে হয়। তবে আপনার কবিতা আবৃত্তি দারুণ হয়েছে।

 2 years ago 

আসলে আপু কবিতা এবং কবিতার আবৃত্তি এগুলো হচ্ছে মনের খোরাক।

 2 years ago 

আপনার লেখা কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতার আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুভকামনা রইলো ভাই।🌿

 2 years ago 

আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। কবিতা এবং কবিতার আবৃত্তি এগুলো হচ্ছে মনের খোরাক। তবে এটি ঠিক এগুলো মন থেকে তৃপ্তি পাওয়া যায় কবিতা লিখলে এবং কবিতা আবৃত্তি করলে। মধুর কন্ঠে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আসলে আবৃত্তি করতে আমার ভালো লাগে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38