আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।



20240513_231915.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

মায়ের মত আপন কেহ,
ত্রিভুবনে নাই।
তাই তো মায়ের কোলে সকল ভরসা,
আমি তাই খুঁজে পায়।
আদর সোহাগ দিয়ে মাগো আগলে রাখে আমায়।

তোমার কোলে আমি মাগো সকল শান্তিতে খুঁজে পাই। তোমার কোলেই আমার শান্তি,
রয়েছে যে সব সময়।
তাইতো আমি বারেবারে তোমার,
কোলে থাকতে মাগো চায়।

কবিতা-২

আমার মায়ের মুখের হাসি,
আমি খুবই ভালোবাসি।
মায়ের মুখের হাসি দেখলে,
দুঃখ যায় আমি ভুলে।

তাইতো আমি মায়ের মুখে,
চেয়ে থাকি বারে বারে।
মায়ের মুখের দিকে তাকালেই,
মনের দুঃখ যায় চলে।

তাইতো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি,
আমি বারে বারে।
ভালোবাসি আমি মাকে আমার এই জীবন দিয়ে,
সারা জীবন আগলে রেখো,
মাগো তোমার ঐ বুকের মাঝে।

কবিতা-৩

সন্তানের বিপদ হলে,
মায়ের কাছে যায় আগে খবর চলে।
কিভাবে এই খবর পায় মা,
সেটা উপর আল্লাহই ভাল জানে।

আসলে মায়ের সাথে সন্তানের বন্ধন,
রয়েছে যে নাড়ীর টানে।
তাই তো মায়ের মনে সন্তানের খবর যায় যে চলে।

কবিতা-৪

মাগো তোমার আদর সোহাগে,
বেড়ে উঠেছি আমি খুব যত্ন করে।
তোমার মনের সকল কষ্ট,
দূর করে দেব আমি বড় হয়ে।

বড় হবো আমি এক দিন মাগো,
তোমার দোয়া পেয়ে।
সুখের রাজ্য তৈরি করে,
রাখবো তোমাকে আমার মাথায় করে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই মায়ের সম্পর্কে কোন কিছু দেখতে পেলে যেন মনটা প্রশান্তির বাতাসে ভরে যায়। আপনার কবিতাটি পড়ে আমি অনেক খুশি হয়েছি ভাই। কারণ আমি মাকে অসম্ভব বেশি ভালোবাসি। আপনার কবিতার প্রতিটি চরণ আমাকে মুগ্ধ করে তুলেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে মায়ের মত আপন কেউ নাই। মায়ের কোলে গেলে যেন শান্তি লাগে। আর মাকে নিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে মায়ের প্রতি ভালোবাসা কোন দিবস নয়, প্রত্যেকটা দিনই যেন এই ভালোবাসা সমানভাবে হওয়া উচিত। আর আপনি খুবই সুন্দর ভাবে কবিতা গুলো লিখেছেন, কবিতার মাধ্যমে ভালোবাসা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। ঠিক বলেছেন ভাই সন্তানের যদি কোন সমস্যার সম্মুখে পড়ে সেই খবরটা সবার আগে মায়ের কাছে চলে যায়। পৃথিবীতে একজন সন্তানের সবচেয়ে আপনজন হচ্ছে মা। প্রত্যেকটি সন্তানের উচিত মাকে মাথায় করে রাখা। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই সহজ কথায় বললে লাইনগুলো পড়লে যেন মন ঠান্ডা হয়ে যায়। মাকে নিয়ে দারুণ লিখেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ছোট কবিতা গুলো আমার পড়তে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার লেখা প্রতিটি অনুকবিতা মা কে নিয়ে লেখা। আপনি এই কবিতা গুলোর মাধ্যমে মায়ের ভালোবাসা ফুটে তুলেছেন।

 2 years ago 

আপনি দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা অনু কবিতা আপনি মা কে নিয়ে লিখেছেন। যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার অনু কবিতা গুলো। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা অনু কবিতা ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি মা কে কেন্দ্র করে খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা কবিতা ছন্দের সাথে ছন্দ মিলে খুব সুন্দর ভাবে লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে ও লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর চারটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41