স্বরচিত কবিতা: কষ্টে ভরা জীবন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আমাদের জীবনে এমন কিছু সময় থাকে, যে সময়টা শুধু কষ্টের মধ্যে দিয়ে পার করতে হয়। আর জীবনের এই কষ্টগুলোকে ভাগাভাগি করে নিতে কেউ চায় না। যদি আমাদের জীবনে সুখ আসে তাহলে এই সুখগুলো ভাগাভাগি করতে এবং সুখের সময় অনেকে আমরা পাশে পাই। আমাদের সাপোর্ট করতে আসে এবং আমাদের সুনাম করবে। কিন্তু যখনই কষ্টের মধ্যে দিয়ে আমরা পার করি জীবন, তখন কেউই পাশে থাকে না। আর এই বিপদের সময় যে বন্ধুগুলো পাশে থাকবে তারাই যেন প্রকৃত বন্ধু। এরা কখনোই ছেড়ে যাবে না। তাই কষ্ট সব সময় থাকবে না, একদিন না একদিন এই কষ্ট জীবন থেকে হারিয়ে যাবে। সুখের সন্ধান পাবো। আসলে কষ্টের বিনিময়ে সুখ আসে, এই আশা নিয়েই যেন প্রার্থনা করে যাচ্ছি। আর চেষ্টা করে যাচ্ছি, যখন সুখ আসবে তখন আমার কষ্টের সময় যে বন্ধুরা পাশে ছিল তাদের আর কখনোই ভুলবো না। তাদের মনে রাখব চিরকাল। এই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।


sunset-3156176_1280.jpg

সোর্স

“ কষ্টে ভরা জীবন”
মোঃ ফয়সাল আহমেদ


সুখের সময় হাজারো মানুষ,
পাশে থাকে ঘিরে,
ভালোবেসে ডাকে তারা,
আদর করে যে বারে বারে।

জীবনের সুখ হারিয়ে গেলেই,
কষ্টের আগমনে।
কষ্টময় জীবন আমার পার করতে হয় একাকী নিরবে।
কষ্টময় জীবনে কেউ আসে ভালোবাসা দিতে।

কষ্টময় জীবনে আমার,
কেউ থাকেনা পাশে।
সবাই থাকে স্বার্থের পিছে,
কেউ থাকেনা মনের গভীরে।

কষ্ট যখন আসে জীবনে,
চতুর্দিক থেকে আসে।
এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়,
একাকী যুদ্ধ করে।

কষ্ট কাটিয়ে সুখের দেখা,
পাবো আমি একদিন এটাই মনের প্রার্থনা।
সুখের দেখা পেলে,
যাবোনা আমি অন্যদের আর ভুলে।

দুঃখের সময় যাদের পায় পাশে,
তারাই প্রকৃত বন্ধু হয়ে থাকবে আমার জীবন মাঝে।
মনে রাখবো তাই চিরকাল ধরে,
রাখবো তাদের বুকের গভীরে ভালোবাসা দিয়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, কষ্ট ছাড়া কারো জীবনই হয় না। কিন্তু সেই কষ্টটা সব সময়ের মতো থেকে যায় না, কষ্টের পরে সুখ আসে এটা সবাই বলে। আজ আপনি কষ্টে ভরা জীবন নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। যেটা সম্পূর্ণ পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ছিল। আর এটা অনেকের জীবনের সাথে মিলে গিয়েছে। আমার কাছে তো কবিতার শেষের লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর কবিতা গুলো আশা করছি প্রতিনিয়ত শেয়ার করবেন।

 2 years ago 

আসলে ভাই কষ্টময় সময় কাউকেই পাশে পাওয়া যায় না। আর যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। আমার কবিতা লাইন গুলো আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জীবনে এমন কিছু সময় আসে, তখন শুধু মাত্র কষ্ট ছাড়া আর কিছু থাকে না।আর বিশেষ করে কষ্টময়ী সময়ে তেমন কাউকে পাশে পাওয়া যায় না। কিন্তু অপরদিকে যখন ভালো সময় আসে যখন আশে পাশে হাত মিলানো মানুষের অভাব হয়না। আজকে আপনি কষ্টে ভরা জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

আমার কবিতার লাইন গুলো আপনার ভালো লেগেছে শুনে খুবই আনন্দিত। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

জীবন মানেই সুখ দুঃখ দিয়ে পরিপূর্ণ। কেউ বলতে পারবে না আমার জীবনে সুখ নেই কিংবা কষ্ট নেই। সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। কিন্তু মাঝখানের সেই সময়টা ধৈর্য ধারণ করতে হবে আর সেই সময়টাতেই প্রকৃত বন্ধু ভালো করে চেনা যায়। একদিন হয়তো খারাপ সময় চলে যাবে কিন্তু ফেলে আসা কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকবে। যাই হোক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে কষ্ট সব সময় থাকে না ধৈর্য ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে গেলেই সফলতা আসে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া দুঃখের সময় কোন বন্ধুই পাওয়া যায় না। সুখের সময় অনেক বন্ধু এবং আত্মীয়-স্বজন পাওয়া যায়। আজকে আপনি অনেক সুন্দর করে কষ্টে ভরা জীবন কবিতাটি লিখেছেন। আপনার কবিতার ভাষা সত্যি অসাধারণ। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন চমৎকারভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

কষ্টের সময় কোন বন্ধুকে পাওয়া যায় না, কিন্তু সুখের সময় বন্ধুর অভাব হয় না। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেক মানুষের জীবনে কষ্ট বসবাস করে। কষ্ট আছে বিধায় সুখের এত দাম। তবে আজকে আপনি কষ্টে ভরা জীবন কবিতাটি সুন্দর করে লিখেছেন। তবে আমাদের সুখের সময় অনেক কুকিল বন্ধু দেখা যায়। আর দুঃসময়ে অনেক কুকিল বন্ধুকে আর দেখা যায় না। আর এই ধরনের লোক গুলো সব সময় সুবিধা চায়। তবে কবিতার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে এবং বারবার পড়তে মন চায় জানতে পেরে, অনেক আনন্দিত আমি।

 2 years ago 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখতে এবং কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বেশিরভাগ মানুষের মনের অনুভূতিটাকে তুলে ধরেছেন। এরকম অনেক মানুষ রয়েছে যাদের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে থাকে। কিন্তু সেই কষ্টের পরে অবশ্যই সুখ আসবে এটা আমাদেরকে বুঝতে হবে।

কষ্ট কাটিয়ে সুখের দেখা,
পাবো আমি একদিন এটাই মনের প্রার্থনা।
সুখের দেখা পেলে,
যাবোনা আমি অন্যদের আর ভুলে।

আপনার লেখা আজকের কবিতার উপরের লাইনগুলো আমার কাছে পড়তে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার কবিতার এই লাইনগুলো আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি আমি। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মনের কষ্টের অনুভূতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে কবিতাটা যেন একদম বাস্তবমুখী। আমাদের জীবনে কষ্ট সময় কাছের মানুষগুলো আর পাওয়া যায় না। কিন্তু সুখের সময় অনেকেই পাওয়া যায়। আর কষ্ট সময় যে মানুষগুলো থাকে তারাই যেন প্রকৃত বন্ধু হয়ে আমাদের জীবনে থাকে। আসলে কষ্ট সব সময় থাকবে না, কষ্টের পরেই সুখ আসবেই। আর সুখের সময় সেই সকল মানুষদের আমরা চিনতে পারবো।

 2 years ago 

সুখের সময় সকলকেই পাশে পাওয়া যায়, দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41