স্বরচিত কবিতাঃ ' প্রভাত ফেরীর গান '

in আমার বাংলা ব্লগ2 years ago

22-02-2024

১০ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240222_143809_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেটা আপনাকেই নিতে হবে। ভাষার মাস চলছে এখন। আর ভাষার এই মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম বাংলা ভাষায় কথা বলার অধিকার। ইতোমধ্যে আপনাদের সাথে কিছু কথা লিখেছি এ বিষয়ে। তো ভাষার মাসে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে।

এই বাংলাদেশ নামক ভূখন্ড এমনি এমনি পায়নি। আবার বাংলা ভাষাটাও এমনি এমনি পায়নি। এর পিছনে একটা ইতিহাস রয়েছে। কিছু কালো অধ্যায়ের সাক্ষী রয়েছে। আমি ভাষা আন্দোলন দেখেনি, আমি দেখিনি একাত্তরের যুদ্ধ। কিন্তু ইতিহাসের পাতা থেকে জানতে পেরেছি! কতটা কঠিন ছিল সেসময়টা! মুরব্বিদের কাছে থেকেও মুক্তিযুদ্ধের কথা শুনেছি। আমার দাদা নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দাদার কাছ থেকেও শুনেছি মুক্তিযুদ্ধের ইতিহাস। আসলে কোনো জিনিস যখন এমনি এমনি আসে না সেটার মূল্য থাকে। যেখানে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে, সেটার মূল্য আরও বেশি। কিন্তু আমরা বাঙালি, আমাদের মাঝে বাংলা ভাষার প্রতি সম্মান দিন দিন লুপ পাচ্ছে। ইংরেজি পারাটাকে যেখানে স্মার্টনেস বলা হয় সেখানে আর কিছুই বলার থাকে না। অথচ গর্ব করা উচিত ছিল বাংলা ভাষাকে নিয়ে। আমাদের মানসিকতার চরম বিপর্যয় বলতে গেলে। যাক, কবিতায় ফেরা যাক।

প্রভাত ফেরীর গান

মায়ের ভাষা রক্ষার দাবি
বায়ান্নোর ভাষার আন্দোলন।
ছাত্রজনতার মিছিলে সেদিন একটাই স্লোগান,
' রাষ্ট্রভাষা বাংলা চাই! '

মুখর ধ্বনিতে রাজপথ সেদিন উত্তপ্ত,
মায়ের ভাষা বাংলার দাবি এটাই যেন স্পষ্ট।
বুকে সাহস নিয়ে এগিয়ে চলা,
১৪৪ ধারা ভঙ্গ
ছাত্র জনতার কন্ঠে তবুও বাংলা ভাষার গর্জন।

জালিমেরা সব গুলিব্ধ করলো,
সালাম, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকে!
ঢাকার রাজপথ হয়েছিল সেদিন লালরঙে রক্তাক্ত
রক্তে আগুন, উদ্বিত প্রাণ ছিল সোচ্চার
বাংলায় হবে রাষ্ট্রভাষা বলে যাবো,
দেহ থাকে যতক্ষণ প্রাণ।

ভুলিনাই আমরা তোমাদের আত্মত্যাগ,
ভালোবেসে যারা করেছে মহীয়ান বাংলা ভাষার প্রাণ ।
বাংলা আমার মাতৃভাষা, বাংলায় সুধায় সুর।
বাংলায় যেন আপন তুলিতে আকাঁ মনের সুর।

কোকিলের কন্ঠে আজ প্রভাতফেরীর গান,
কৃষ্ণচূড়ার ডাল যে এখন রক্তের আম্লান।
ইতিহাসের সাক্ষী আজ জারুল গাছের ফুল,
ভাষার মাসে মনে করিয়ে দেয় গৌরবের প্রতিদান।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই। প্রভাত ফেরীর গান কবিতা বেশ অসাধারণ হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। কবিতার এই ছন্দ গুলো হৃদয় ছুঁয়ে গেলো।

কোকিলের কন্ঠে আজ প্রভাতফেরীর গান,
কৃষ্ণচূড়ার ডাল যে এখন রক্তের আম্লান।

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন যা পড়ে আমার খুবই ভালো লাগলো। ভাইয়া আপনি দেখছি প্রভাত ফেরির গান নিয়ে খুব সুন্দর একটি স্বরচিত কবিতা লিখেছেন সত্যি কবিতাটি অসাধারণ হয়েছে। আশা করছি প্রতিনিয়ত আমাদের মাঝে এমন নতুন নতুন কবিতা শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার লেখা চমৎকার এই কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কবিতার প্রত্যেকটা লাইন আপনি লিখেছেন। আর এত সুন্দর দেশ প্রেম অনুভূতি আপনার মধ্যে রয়েছে দেখে সত্যিই খুশি হলাম।

 2 years ago 

আপনি খুশি হয়েছেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 2 years ago 

বাহ ভাই অসাধারণ একটি কবিতা লিখেছেন। আসলে কবিতা পড়তে ও লিখতে আমিও অনেক ভালোবাসি। তাই আমি নিজেও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করতে। ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া, আপনিও খুব ভালো কবিতা লিখে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন অনেক ভালো লেগেছে পড়ে। আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে ভালো থাকাটা খুবই জটিল। তারপরও আমরা চেষ্টা করি নিজেদেরকে ভালো রাখার এবং সুস্থ রাখার। প্রভাত ফেরির গান কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বাংলাদেশ নামে এই ভূখণ্ড আমরা এমনি এমনি পাইনি। আমরা স্বাধীনভাবে বসবাস করছি সেটাও এমনি এমনি না। মায়ের মুখের ভাষায় কথা বলছি সেটাও এমনি এমনি আসেনি। বিজয় অর্জন করতে হয়েছে। আমার ভাইদের রক্তের বিনিময়ে। তাই এই দিনগুলো আমাদের মনে রাখতে হবে এবং সেই সব ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। আজকে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের বাংলা ভাষা পেতে অনেক অনেক আন্দোলন ও যুদ্ধ করতে হয়েছে।এই মায়ের ভাষা অর্জন করতে গিয়ে অনেক ভাইয়ের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। কিন্তু বর্তমানে আমরা বাংলা ভাষা কে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না।এটা আমাদের সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আজকে আপনি একটি কবিতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা ও রক্ষা তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65005.43
ETH 1865.74
USDT 1.00
SBD 0.39